Wwww.iscalibrary.com ॥ মোশরেকদের নিজস্ব বৈঠকাদিতে ও আডডাখানাগুলোতে রসূল (স.) ও কোরআনের বিরুদ্ধে | কুথসিত আক্ৰমণ পরিচালনার উদ্দেশ্য ছিলো তাদের জাহেলিয়াতসুলভ দাম্ভিকতার প্রকাশ ঘটানো । এই দাষ্ভিকতা তাদের বোধশক্তিকে বিকৃত ও অন্তর চক্ষুকে অন্ধ করে দিয়েছিলো বিধায় তারা সত্যের মূল্য মর্যাদা উপলব্ধি করতে পারতো না। তাই তারা সত্যের বিরুদ্ধে উপহাস ও ঠা্টা-বিদ্রপ করে ও নানা রকমের অভিযোগ তুলে মনের ঝাল ঝাড়তো। সকল যুগেই এ ধরনের লোকের সাক্ষাত পাওয়া যায়। আরবের জাহেলিয়াত অতীতের অন্যান্য জহেলিয়াতের নমুনা ছিলো মাত্র । এখানে মাঝে মাঝে এর আত্মপ্রকাশ ঘটে । এরপর তাদেরকে আখেরাতের হুমকি ও ধমকের দৃশপট থেকে সরিয়ে নিয়ে পুনরায় দুনিয়ার দৃশ্যপটে হাযির করা হয়েছে। তারপর তাদের সম্পর্কে প্রশ্ন তোলা হয়েছে ও তাদের আচরণে বিস্ময় প্রকাশ করা হয়েছে, ‘তারা কি এই বাণী সম্পর্কে চিন্তা-ভাবনা করে না? না তাদের কাছে এমন অভিনব কিছু এসেছে, যা তাদের পূর্ব পুরুষদের কাজে আসেনি? ...... (আয়াত ৬৮-৭৪) বস্তুত রসূল (স.)-এর কাছে যে বাণী এসেছে, তা নিয়ে যে ব্যক্তি চিন্তা ভাবনা করে তার পক্ষে সে বাণীকে প্রত্যাখ্যান করা অসম্ভব হয়ে পড়ে। কেননা এ বানীতে যে পূর্ণতা সমন্বয়, আকর্ষণ, মানবীয় স্বভাব প্রকৃতির সাথে সংগতি, মানবীয় বিবেকের স্বাভাবিক ও স্বতস্কর্ত মতের প্রতিফলন, মনের খোরাক, চিন্তা গবেষণার উপাদান, উচ্চতর ও মহৎ দৃষ্টিভংগি এবং সুষ্ঠু ও নিখুঁত আইন ও বিধান রয়েছে, তা মানবীয় স্বভাব প্রকৃতির প্রতিটি উপাদানকে উদ্দীপিত ও পরিপুষ্ট করার নিশ্চয়তা দান করে। সুতরাং আল্লাহর এ বাণীকে প্রত্যাখ্যান করার একমাত্র কারণ ও এর অন্তর্নিহিত একমাত্র রহস্য এই যে, তারা এ বাণী নিয়ে চিন্তা-গবেষণা করে না এবং একে হৃদয়ংগম করার চেষ্টা করেনা । ‘না কি তাদের কাছে এমন কিছু এসেছে, যা তাদের পূর্ব-পুরুষদের কাছে আসেনি?’ অর্থাৎ তাদের কাছে একজন রসূলের আগমন বা তাওহীদের বার্তা নিয়ে কারো আগমন কি তাদের ও তাদের পূর্ব-পুরুষদের জন্যে একেবারেই অভিনব, অনাকাংখিত ও অপ্রত্যাশিত? সমগ্র ইতিহাসই তো সাক্ষী যে, প্রতিটা মানব গোষ্ঠীর কাছে অনবরতই কোনো না কোনো রসূল এসেছেন এবং প্রত্যেকে একই বার্তা বহন করে এনেছেন। ‘না কি তারা তাদের রসূলকে চিনতেই পারেনি ......?” আর এই চিনতে না পারাই কি তাদের প্রত্যাখ্যানের আসল/কারণ? কিন্তু তা নয়। তারা তাদের রসূলকে সঠিকভাবেই চেনে ও জানে। তার ব্যক্তিগত পরিচয় ও তীর বংশীয় পরিচয় উভয়ই তাদের জানা । তীর গুণাবলী তারাই সবচেয়ে ভালো জানে তার সততা, সত্যবাদিতা ও বিশ্বস্ততা সম্পর্কে তারা এতো ওয়াকিফহাল যে রসূল হিসাবে আব্বর্ভূত হওয়ার পূর্বেই তারা তীকে ‘আল আমীন’ উপাধিতে ভূষিত করেছিলো । “না কি তারা বলে সে উন্মাদ?’ তাদের মধ্যকার কিছু কিছু নির্বোধ ব্যক্তি একথা বলতো । অথচ তারা নিশ্চিতভাবেই বিশ্বাস করতো যে, তাদের মধ্যে তিনিই একমাত্র পরিপক্ক ও পূর্ণাংগ বুদ্ধিমান । কেননা তার সুদীর্ঘ জীবনেতিহাসে তার কোনো পদস্থলন ঘটতে তারা দেখেওনি, শোনেওনি। সত্য কারো আুক্তি বা খেয়ান্স খুশীর খার খারে না এসব সন্দেহ সংশয়ের একটারও কোনো ভিত্তি নেই। এসবের আসল কারণ হলো, এই অকাট্য সত্য বিধানের প্রতি তাদের অধিকাংশের বিরাগ বা অপছন্দ । কেননা যে বাতিল চিন্তাধারা
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।