Wwww.iscalibrary.com দফতরে সুরক্ষিত থাকে, যা একেবারে সত্য বিবরণ লিপিবদ্ধ করে থাকে, কিছু মাত্র কম লিপিবদ্ধ করে না । বস্তুত আল্লাহ তায়ালা সবচেয়ে নিখুঁত হিসাবে গ্রহণকারী । হ্যা 5 তাত উদাসীন লোকেরা উদাসীন হয়ই শুধু এই কারণে যে, ত EEE TEES EE এবং এ ব্যাপারে জ্ঞান অর্জনে বিরত থাকার কারণে এ সংক্রান্ত জ্ঞানের আলো তাদেরকে স্পর্শ করে না । আল্লাহ তায়ালা বলেন, ‘বরং এই সত্য সম্পর্কে তাদের মন অচেতন। ’ (আয়াত ৬৩, ৬৪, ৬৬ ও ৬৭) অর্থাৎ তাদের বর্তমান নিস্কিয়তার কারণ এটা নয় যে, তাদের ওপর তাদের ক্ষমতা বহির্ভূত কোনো দায়িত্ব চাপানো হয়েছে বরং এর কারণ হলো তাদের মনের অচেতনতা ও অজ্ঞতা । কোরআন যে সত্য ও সঠিক বার্তা এনেছে, তা তারা জানতে সচেষ্ট নয়। তারা বরং অন্যান্য কাজে ব্যস্ত থাকে । ‘এ ছাড়া তারা অন্যান্য বহু কাজে ব্যস্ত থাকে !' এরপর আকস্মিকভাবে যখন কোনো দুর্যোগ তাদের ওপর এসে পড়ে তখন তাদের কী দশা হয়ে থাকে, তার বিবরণ দেয়া হয়েছে, ‘অবশেষে যখন তাদের মধ্যকার ধনাঢ্যদেরকে আমি আযাব দিয়ে পাকড়াও করি, তখন তারা বিলাপ করতে থাকে!” আসলে ধনাঢ্য লোকেরাই অধিকতর ভোগবিলাসে ও দুঙ্র্মে লিপ্ত থাকে এবং পরিণাম সম্পর্কে অচেতন থাকে । এদের: ওপর আকস্মিক আযাবও এসে থাকে এবং আযাব এলেই তারা দিশেহারা হয়ে বিলাপ ও চিৎকার করে সাহায্য ও করুণা ভিক্ষা করে থাকে। ভোগ বিলাস, উদাসীনতা, অহংকার ও দাম্ভিকতার বিপরীতে এই সময়ে তারা নিম্নরূপ ধমক খায়, ‘আজ তোমরা বিলাপ করো না। তোমরা আমার পক্ষ থেকে কোনো সাহায্য পাবেনা!” এরপরই সেই দৃশ্যটা তুলে ধরা হয়েছে, যেখানে তারা সর্বদিক থেকে শুধু ধমক খাবে এবং সকল সহায়তাকারীর কাছ থেকে নৈরাশ্যজনক জবাব পাবে। আর তাদেরকে তাদের সেই উদাসীনতার কথা স্মরণ করিয়ে দেয়া হবে, যখন তারা আখেরাতের কথা ভুলে কেবল দুনিয়ার ভোগবিলাসে মত্ত ছিলো। তোমাদেরকে আমার আয়াতগুলো পড়ে শোনানো হতো, কিন্তু তোমরা পেছনের দিকে সরে যেতে ৷’ (আয়াত ৬৬-৬৭) অর্থাৎ তোমরা এমনভাবে পেছনে সরে যেতে, যেন তোমাদের সামনে যে ওহী পড়িয়ে শোনানো হয়েছে, তা কোনো ভয়ংকর বিপজ্জনক জিনিস, যা থেকে তোমরা আত্মরক্ষার চেষ্টা করছো। অথচ তোমরা অহংকারের সাথে সত্যকে অস্বীকার করে চলেছো। সেই সাথে গল্প গুজবের আড্ডায় তোমরা রসূল (স.) ও ওহী সম্পর্কে নানা রকমের কটুক্তিও করে থাকো । রসূল (স.) ও কোরআনের বিরুদ্ধে তারা এই কটুক্তি ও অশালীন উক্তি নিজেদের বৈঠকাদিতেও করতো, আবার পবিত্র কাবার চত্বরে মূর্তিগুলোর পাশে বসে আড্ডা দেয়ার সময়ও করতো । তাদের এই | আচরণের বদলা কিভাবে নেয়া হবে, কোরআন এখানে সেই দৃশ্যের ছবি তুলে ধরেছে। সেদিন তারা বিলাপ করবে এবং সাহায্য চাইবে। কোরআন তাদের সেই অশালীন আডডাবাজি ও কুরুচিপূর্ণ কটুক্তিগুলোর কথা এমনভাবে স্মরণ করিয়ে দিচ্ছে যেন সব ঘটনা এই মুহূর্তেই ঘটছে এবং সেগুলো তারা দেখছে ও উপভোগ করছে! এভাবে কেয়ামতের দৃশ্যগুলোকে ভ্বলজ্যাস্ত চলতি ঘটনার আকারে অংকিত করে দেখানো কোরআনের কুশলী বর্ণনা ভংগিরই বৈশিষ্ট্য ও কৃতিত্ব ৷
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।