‘Wwww.iscalibrary.com কিন্তু তারপরও তৃপ্তি পায় না, স্বস্তি বোধ করে না, বরং আল্লাহর কাছে ফিরে যাওয়ার ভয়ে তাদের মন দুরু দুরু করে কাপতে থাকে । কেননা সব সময় তারা মনে করে, আল্লাহর প্রতি দায়িত্ব পালনে তাদের ক্রুটি বিচ্যুতি ও কমতি থেকেই যাচ্ছে। যা কিছু দান করে তা তাদের দৃষ্টিতে নগণ্য ও অপৰ্যাপ্ত মনে হয়। হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত আছে যে, তিনি জিজ্ঞেস করলেন, হে রসূল, এই আয়াতে ‘আল্লাহর পথে দান করার সময়ও যাদের মন ভয়ে কাপে’ কথাটা দ্বারা কি এ কথাই বুঝানো হয়েছে যে, চোর মদ খোর ও ব্যাভিচারীরা আল্লাহর ভয়ে ভীত থাকে? রসূল (স.) বললেন, ওহে সিদ্দীকের মেয়ে, তা নয়। বরঞ্চ এখানে নামাযী, রোযাদার ও সদকাকারী সম্পর্কেই বলা হয়েছে যে, সে এসব সৎকাজ করেও আল্লাহর ভয়ে ভীত থাকে!’ (তিরমিযী) আসলে মোমেনের অন্তর এতো সংবেদনশীল হয়ে থাকে যে, সে জানে যে, অনবরতভাবে তার ঘাড়ের ওপর আল্লাহর হাত রয়েছে। সে প্রতিটা শ্বাস প্রশ্বাসে অনুভব করে যে, আল্লাহর অশেষ নেয়ামত সে ভোগ করছে। তাই সে যতো এবাদাতই করে, তাকে সে যথেষ্ট মনে করেনা । আল্লাহর নেয়ামতের তুলনায় তার করা যাবতীয় সৎকাজই তার কাছে অতি ক্ষুদ্র ও নগণ্য বলে মনে হয়। অনুরূপভাবে, তার আশাপাশের প্রতিটা অণুপরমাণুকে আল্লাহর বিরাট শক্তি ও প্রতাপের প্রতীক বলে সে মনে করে এবং তার আশপাশের প্রতিটা গন্ডিতে সে আল্লাহর হাত সক্রিয় দেখতে পায়। এ জন্যে সে সর্বদা এই ভয়ে জড় সড় থাকে যে, আল্লাহর দায়িত্ পালনে বহু ক্রুটি-বিচ্যুতি ও অসম্পূর্ণতা নিয়েই কখন না জানি তার দরবারে উপস্থিত হতে হয়। এ ধরনের লোকেরাই নিজেদের কল্যাণ সাধনে দ্রুতগামী ও অগ্রণী । তারা তাদের সদা জাগৃতি, সদা সচেতনতা, সার্বক্ষণিক ব্যস্ততা, তৎপরতা ও আনুগত্য দিয়েই নিজেদের কল্যাণ সাধন করে থাকে । পক্ষান্তরে উদাসীন ও নিরুদ্বেগ জীবন-যাপনকারীরা, যারা মনে করে যে, তারা তো কল্যাণের জন্যেই দুনিয়ায় এসেছে এবং যাবতীয় সুখ ও সমৃদ্ধি তাদের জন্যেই তৈরী হয়েছে, তারা প্রকৃতপক্ষে অকল্যাণের পথের যাত্রী, তারা সেই পাখির মতো, যাকে মজার মজার খাবারের লোভ দেখিয়ে যবাই করার জন্যে ডাকা হয়। মানুষের মধ্যে এ ধরনের ‘পাখির’ সংখ্যা নেহাৎ কম নয়। পার্থিব সুখ সমৃদ্ধি তাদেরকে এতোই মাতোয়ারা করে রাখে যে, তারা পরিণাম সম্পর্কে একেবারেই নিশ্চিন্ত ও উদাসীন হয়ে যায়। অবশেষে এই উদাসীনতার মধ্য দিয়েই এক সময় আকম্মিকভাবে আপন শোচনীয় পরিণতির সম্মুখীন হয়। পরবর্তী আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন যে, মুসলমানের মনে ইসলামের সৃষ্টি করা এই জাগৃতি ও সচেতনতা কোনো অসাধ্য ব্যাপার নয়। হৃদয়ে ঈমানের স্থীতিশীল ও অবিচল অবস্থান থেকেই তা জন্য নেয় । আল্লাহর সার্বভৌমত্ব, তার কাছে প্রত্যাবর্তনের অনিবার্যতা এবং গোপন ও প্রকাশ্যে তার সার্বক্ষণিক ও সর্বত্র উপস্থিতি সম্পর্কে সচেতনতাই এই জাগৃতি ও সংবেদনশীলতা জমানোর জন্যে যথেষ্ট । ‘আমি কাউকে তার ক্ষমতাবহির্ভূত কোনো কাজের দায়িত্ব অর্পণ করি না । আমার কাছে এমন এক দফতর রয়েছে যা সত্য সম্পর্কে সোচ্চার । তাদের ওপর কোনো যুলুম করা হয়না ৷’ বস্তুত আল্লাহ তায়ালা যাকে যেমন যোগ্যতা ও ক্ষমতা দিয়েছেন, তাকে সেই যোগ্যতা ও ক্ষমতা অনুপাতে তদ্ৰূপ দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব নিজ নিজ ক্ষমতা অনুসারে কে কতোটা পালন করে, সে ব্যাপারে তিনিই হিসাব নেবেন। কারো ওপর ক্ষমতা বহির্ভূত কাজের দায়িত্ব চাপালে বা যা করেছে তার উপযুক্ত প্রতিদান দিতে কসূর করলে অবশ্যই যুলুম করা হয়। আল্লাহ তায়ালা কারো ওপর যুলুম করেন না । মানুষ যা কিছু করে, তার সঠিক বিবরণ আল্লাহর সেই
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।