তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com কাফেরদের শত্রুতা ও গোয়ার্তুমিতে রেগে না যান, তাদের অপতৎপরতাকে তিনি যেন যথাসম্ভব সৌজন্যেপূর্ণ আচরণের মাধ্যমে প্রতিরোধ করেন এবং যে শয়তান কাফেরদেরকে বিপথগামী করেছে, সেই শয়তান থেকে তিনি যেন আল্লাহর আশ্রয় প্রার্থনা করেন। ‘তারা তাদের (মৌলিক) বিষয়টিকে বহু খন্ডে বিভক্ত করে ফেললো (আয়াত ৫৩, ৫৪, ৫৫ ও ৫৬) নবীরা তো ছিলেন পরিপূর্ণ এক্যমত পোষণকারী একটা সুসংহত মানব গোষ্ঠী, তাদের দাওয়াত, মতামত, এবাদাত, দৃষ্টিভংগি সবই ছিলো এক ও অভিন্ন । অথচ তাদের তিরোধানের পর মানব জাতি হয়ে পড়ে নানা মতের নানা গোষ্ঠীতে বিভক্ত । কোনো ব্যাপারেই তারা এঁক্যমত পোষণ করতো না। কোরআনের বর্ণনাভংগি তাদের এই মতভেদকে অত্যন্ত স্বচ্ছ, সুস্পষ্ট ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করেছে। এতে বলা হয়েছে যে, তারা নবীদের প্রচারিত দ্বীন সম্পর্কে এতো বিতর্কে লিপ্ত হলো যে, এ ব্যাপারে তাদের অভিমতকে তারা বহু খন্ডে বিভক্ত করলো। অতপর প্রত্যেকটা গোষ্ঠী তার ভাগে যে খন্ডটা পড়েছে, তা নিয়ে আনন্দে বিভোর হয়ে পড়লো । এই আনন্দে তারা এতোই দিশেহারা হয়ে পড়লো যে, আর কোনো দিকে তাদের কোনো হুশ থাকলো না । তারা একেবারেই অচেতন ও উদাসীন হয়ে পড়লো ভিন্ন মতামতের ব্যাপারে ৷ তাদের এই চিত্র তুলে ধরার সাথে সাথে রসূল (স.)-কে সম্বোধন করা বলা হয়েছে যে, ‘ওদেরকে ওদের সে দিশেহারা অবস্থায় মত্ত থাকতে দাও!’ ' অর্থাৎ ওরা নিজেদের মতামত ও তৎপরতায় ডুবে থাকুক । একদিন যখন সহসা তারা অবধারিত পরিণতির সন্মুখীন হবে, তখন মজাটা টের পাবে। পরবর্তী আয়াতে তাদের উদাসীনতার প্রতি উপহাস ও বিদ্বপ করে বলা হয়েছে, তারা ভেবেছে যে, তাদেরকে যে কিছু কাল যা ইচ্ছে তাই করে বেড়ানোর অবাধ সুযোগ দেয়া হয়েছে এবং পরীক্ষার মেয়াদকালে অর্থ সম্পদ ও জন সম্পদ দিয়ে যে তাদেরকে ভূষিত করা হয়েছে, সেটা তাদের দ্রুত কল্যাণ সাধন ও তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে অনুগৃহীত করার উদ্দেশ্যেই করা হয়েছে, কিন্তু আসলে তা নয়। এই প্রাচ্য ও সমৃদ্ধি তাদেরকে পরীক্ষা স্বরূপই দেয়া হয়েছে। এর পশ্চাতে তাদের জন্যে যে মহা অকল্যাণ ও শোচনীয় পরিণতি অপেক্ষা করছে, সেটা তারা বুঝতেই পারছে না । (আয়াত ৫৫-৫৬) মানব্ব চরিত্রে ঈমানের প্রভাব বিপথগামী জনগোষ্ঠীর এই উদাসীনতার পাশাপাশি মোমেনদের সতর্কতা ও সচেতনতাকেও তুলে ধরা হয়েছে, ; করে...... তারাই কল্যাণধর্মী কাজে দ্রুতগামী এবং অগ্রণী ৷’ (আয়াত ৫৭-৬১) এ আয়াতগুলো থেকে জানা যায়, ঈমান মানুষের মনের ওপর কেমন তীব্র প্রভাব বিস্তার করে, মনকে কত সংবেদনশীল, স্পর্শকাতর, সচেতন ও সচকিত করে, যাবতীয় দায়িত্ব ও কর্ত্্য যথাযথভাবে পালন করার পরও তাকে কতো পরিণামদর্শী সাবধানী ও সংযমী রূপে গড়ে তোলে । মোমেনরা আল্লাহর ভয়ে সর্বদা ও সংযত থাকে তারা তার নিদর্শনাবলীতে বিশ্বাস রাখে এবং তার সাথে কাউকে শরীক করে না । তারা তাদের যাবতীয় দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করে। যতোদূর সাধ্যে কুলায়, আল্লাহর আনুগত্য করে ও আল্লাহর পথে অর্থ সম্পদ দান করে। যিলাল ১৪তম ৮

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।