Wwww.iscalibrary.com EL uf cl Bf © rst [5s bs Doh লতলwত ILA op lef 5S. s did wl 2 HL lS) © UI a0 DA Darr PAD Ww UA oD LAD a Sf © cnbsidl wh us SY sag =) Uso © wg ৯৪. (তাহলে) হে আমার মালিক, তুমি আমাকে যালেম সম্পৃদায়ের মধ্যে শামিল (করে এ আযাব প্রত্যক্ষ) করায়ো না। ৯৫. (হে নবী,) আমি তাদের কাছে যে (আযাবের) ওয়াদা করেছি তা অবশ্যই তোমাকে দেখাতে সক্ষম ৷ ৯৬. (হে নবী, তারা তোমার সাথে) কোনো খারাপ ব্যবহার করলে তুমি এমন পন্থায় তা দূর করার চেষ্টা করো, যা হবে নিতান্ত উত্তম (পন্থা); আমি তো ভালো করেই জানি ওরা তোমার ব্যাপারে কি বলে। ৯৭. (হে নবী) তুমি (বরং) বলো,.হে আমার মালিক, শয়তানদের যাবতীয় ওয়াসওয়াসা থেকে আমি তোমার পানাহ চাই । ৯৮. (আরো বলো, হে আমার মালিক,) আমি এ থেকেও তোমার পানাহ চাই যে, শয়তান আমার (ধারে) কাছে ঘেঁষবে । তাফসীর আয়াত ৫৩-৯৮ এ অংশটা সূরার তৃতীয় পাঠ বা তৃতীয় অধ্যায় । পূর্ববর্তী নবীদের অনুসারীদের পরের যে মানব সমাজকে শেষ নবী এসে পেয়েছেন, তাদের চিত্র এ অংশে ফুটিয়ে তোলা হয়েছে। এতে দে্খোনো হয়েছে যে, যে অভিন্ন মতাদর্শ নিয়ে নবীরা এসেছিলেন, সে বিষয়ে তারা বিরোধ ও বিতর্কে লিপ্ত ছিলো। এ অংশে এটাও দেখানো হয়েছে যে, এই প্রজন্মের মানব গোষ্ঠী নবীদের প্রচারিত আদর্শ তথা ইসলাম সম্পর্কে উদাসীন এবং তাদের সে উদাসীনতার পরিণতি সম্পর্কে তারা অচেতন ছিলো। অথচ যারা ঈমান এনেছিলো, তারা আল্লাহর এবাদাত করতো ও সৎকাজ করতো । আর এই এবাদাত ও সৎকাজ সত্তেও তারা তাদের পরিণতি সম্পর্কে শংকিত এবং আপন মনিবের কাছে ফিরে যাওয়ার ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকতো । এভাবে একদিকে মোমেনের অন্তরের সতর্কতা ও সচেতনতাকে এবং অপরদিকে কাফেরের মনের অসতর্কতা ও অচৈতন্যকে পাশাপাশি তুলে ধরা হয়েছে। অতপর এই অবস্থাগুলো নিয়ে বারবার পর্যালোচনা করা হয়েছে। কখনো তাদের. চিন্তাধারা ও সন্দেহ সংশয়কে ঘোরতর নিন্দা সমালোচনার মাধ্যমে এবং কখনো মানব মনের অভ্যন্তরে ও প্রকৃতির বিশাল প্রান্তরে বিরাজমান নিদর্শনাবলীকে সাক্ষ্য প্রমাণ হিসেবে তুলে ধরার মাধ্যমে অপনোদনের চেষ্টা করা হয়েছে। এই বিস্তারিত আলোচনার পর জনগণকে তাদের অবধারিত পরিণতির হাতে সমর্পণ করা হয়েছে এবং রসূল (স.)-কে সম্বোধন করে বলা হয়েছে যে, তিনি যেন তার কাজ চালিয়ে যান,
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।