তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com ৫০ নং আয়াতে যে ‘রাবওয়া’ অর্থাৎ ‘সুউচ্চ জলাশয় বিশিষ্ট নিরাপদ আশ্রয়স্থলে' হযরত ঈসা ও তার মা মরিয়মকে আশ্রয় দেয়ার কথা বলা হয়েছে, সেই স্থানটা নিয়ে মতভেদ রয়েছে যে, ওটা কি মিশরে, দামেঙ্কে না বাইতুল মাকদেসে অবস্থিত? হযরত মারিয়াম, হযরত ঈসা (আ.)-কে তার শৈশরে ও কৈশবে এসব জায়গায় নিয়ে গিয়েছিলেন বলে খৃষ্টানদের ধর্মগন্থে উল্লেখ রয়েছে। আসলে এখানে তাদের আশ্রয় স্থলের অবস্থান নির্ণয় করা উদ্দেশ্য নয়। বরঞ্চ আল্লাহ তায়ালা তাদের উভয়কে একটা সুজলা, সুফলা ও সুরক্ষিত চমৎকার জায়গায় শাশ্রয় দিয়েছিলেন, এ কথা জানানোই এর উদ্দেশ্য । রেসালাতের ধারাবাহিক বিবরণ দিতে দিতে এই পর্যায়ে এসে নবী ও রসূলদেরকে সামষ্টিকভাবে সম্বোধন করা হয়েছে। আর এই সম্বোধন করার সময়ে তাদের স্থান ও কালের ব্যবধানের প্রতি ক্রুক্ষেপ না করে তাদের সবাইকে একই জায়গায় সমবেত ঘরে নেয়া হয়েছে এবং যে অভিন্ন আদর্শ তাদেরকে এঁক্যবদ্ধ করে, সেই অভিন্ন আদর্শকে আকড়ে ধরতে বলা হয়েছে, হে রসূলরা, তোমরা পবিত্র খাবার খাও ও সৎ কাজ করো ।’ (আয়াত ৫১-৫২) নবাবের অথ্োধৰ করে ভাই তামণ। এ জনেই দেয়া হয়েছে, নাতে তায তারের দান স্বভাব প্রকৃতি বজায় রেখে নবুওতের দায়িত্ব পালন করেন এবং এই স্বভাব প্রকৃতির স্বীকৃতি দিতে যারা নারায, তাদের ভ্রান্তি দূর করতে পারেন । বলা হয়েছে, ‘পবিত্র খাবার খাও ৷” খাওয়া দাওয়া একটা সাধারণ স্বভাবসুলভ মানবিক দাবী । কিন্তু বিশেষভাবে পবিত্র ও হালাল খাদ্য খাওয়া এমন একটা মহৎ কাজ যা মানুষের মর্যাদাকে আরো সুসংহত করে, তাকে বিশুদ্ধ করে এবং ফেরেশতাদের পর্যায়ভুক্ত করে। আর পৃথিবীতে সৎভাবে জীবন যাপনের আদেশ দেয়াও এই ভাষণের উদ্দেশ্য । বলা হয়েছে, ‘এবং সৎ কাজ করো ।' বস্তুত কাজ করা মানুষ মাত্রেরই স্বভাব । কিন্তু সৎ কাজ মানুষের মধ্য থেকে সৎ ও ন্যায় পরায়ন মানুষকে বাছাই করে আলাদা করে, এতে তার কাজের একটা নিয়ম ও উদ্দেশ্য নির্ধারণ করে দেয়া হয়েছে, যা তাকে সৃষ্টির সর্বোচ্চ মর্যাদায় উন্নীত করে। রসূল তার মানবীয় স্বভাব বৈশিষ্ট্য হারিয়ে ফেলুন এটা কাম্য নয়। বরং স্বাভাবিক মানবিক স্বভাব বৈশিষ্ট্য নিয়ে তার সম্ভাব্য সেই সর্বোচ্চমানে উন্নীত করাটাই কাম্য, যা আল্লাহ তায়ালা মানুষের জন্যে নির্ধারণ করে দিয়েছেন এবং নবীদেরকে যার সর্বোত্তম নমুনা বানিয়েছেন। আর আল্লাহ তায়ালাই তার সূক্ষ্ম মানদন্ডে তাদের কর্মকান্ডকে যাচাই ও মূল্যায়ন করবেন । এ জন্যেই বলেছেন, ‘তোমরা যা করো তা আমি জানি৷’ যে একমাত্র ও অভিন্ন আদর্শ রসূলরা সাথে করে এনেছেন, যে অভিন্ন স্বভাব ও চরিত্র তাদেরকে সাধারণ মানুষ থেকে পৃথক ও অসাধারণ মানুষে পরিণত করেছে, যে একমাত্র সৃষ্টা তাদেরকে প্রেরণ করেছেন, তার সামনে তাদের স্থান ও কালের সকল পার্থক্য দূরীভূত হয়ে গেছে। এ কথাই বলা হয়েছে ৫২ নং আয়াতে, ‘তোমাদের এই যে জাতি, তা তো একই জাতি এবং আমিই তোমাদের মনিব, সুতরাং আমাকেই তোমরা ভয় করো ।'

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।