Wwww.iscalibrary.com ‘অতএব যালেমদের ওপর অভিসম্পাত !' এ অভিসম্পাত বিবেকের জগতে যেমন, সামাজিক জগতেও তেমনি । এ অভিসম্পাত তাদের জীবদ্দশায় যেমন কার্যকর মৃত্যুর পরের স্মৃতিতেও তেমনি কার্যকর ৷ নবীদের হুতিহালস পর্যালোচনা পরবর্তী ক'টা আয়াতে যুগ যুগ কালের ইতিহাস পর্যালোচনা করা হয়েছে। এভাবে, ‘অতপর আমি তাদের পরে অন্যান্য অনেক জাতি সৃষ্টি করেছি’ (আয়াত ৪২ থেকে ৪8) এভাবে সংক্ষেপে হযরত নূহ ও হুদের মধ্যবর্তী ধারা এবং হযরত মূসা ও ঈসা (আ.)-এর মধ্যবর্তী ধারার দীর্ঘস্থায়ী ইসলামী দাওয়াতের ইতিহাস তুলে ধরা হয়েছে। তুলে ধরা হয়েছে আল্লাহর প্রচলিত শাশ্বত প্রাকৃতিক বিধানও। প্রত্যেকটা জাতি তার নিদিষ্ট মেয়াদ পূর্ণ করেছে এবং ইতিহাস নিজস্ব গতিতে চলেছে, ‘কোনো জাতি তার মেয়াদকে ত্রাধ্িতও করতে পারে না, বিলম্বিতও করতে পারে না। যখনই কোনো জাতির কাছে তার (প্রতি পাঠানো) আমার রসূল আসতো, তারা তাকে মিথ্যুক সাব্যস্ত করতো । আর যখনই বিপথগামীরা নবীদেরকে মিথ্যুক সাব্যস্ত করতো, তখনই আমি এক জাতির পর আর এক জাতি ধ্বংস করেছি । তাদের ধ্বংসের মধ্যে শিক্ষা গ্রহণকারীদের জন্যে শিক্ষা নিহিত রয়েছে। তাদেরকে কাহিনীর বিষয়ে পরিণত করেছি। অর্থাৎ এমন শিক্ষণীয় বিষয়ে পরিণত করেছি, যা যুগ যুগ ধরে জনশ্রুতির আকারে এক প্রজন্ থেকে আর এক প্রজন্মের কাছে হস্তান্তরিত হবে। অতপর এই আকস্মিক ও সংক্ষিপ্ত পর্যালোচনার সমাপ্তি টানা হয়েছে অভিশাপ বাণী উচ্চারণের মধ্য দিয়ে, ‘সুতরাং যারা ঈমান আনে না তাদের ওপর অভিসম্পাত !' এরপর মূসা (আ.)-এর নবী রূপে প্রেরিত হওয়া ও মিথ্যুক সাব্যস্ত হওয়ার কাহিনী সংক্ষেপে বর্ণনা করা হয়েছে, যাতে আলোচনার ধারাবাহিকতা রক্ষা পায় এবং এর উদ্দেশ্য সফল হয় । ‘তারপর আমি প্রেরণ করলাম মূসা ও হারুনকে তারা উভয়কে মিথ্যুক সাব্যস্ত করলো, ফলে তারা ধ্বংস হয়ে গেলো ৷’ (আয়াত ৪৫-৪৮) এখানেও স্পষ্ট হয়ে উঠেছে যে, কাফেররা একজন মানুষের নবী হওয়ার ওপরই আপত্তি তুলেছে। ‘তারা বললো আমাদেরই মতো দু'জন মানুষের ওপর আমরা ঈমান আনবো নাকি?’ এই সাথে তৎকান্লীন মিসরে বনী ইসরাঈলের সামাজিক অবস্থার কথাও উত্থাপন করা হয়েছে যে, ‘অথচ মুসা ও হারুনের গোত্র তো আমাদের দাসত্ব করছে।' অর্থাৎ আমাদের অনুগত ও পদানত ৷ বনী ইসরাঈলের এই সামাজিক অবস্থাই মুসা ও হারুন (আ.)-কে হেয় করা ও অপমাণিত করার প্রতি ফেরাউন ও তার দল বলকে অধিকতর প্ররোচিত করেছিলো । এ ক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে যে নবী ভ্রাতৃদ্বয়ের কাছে যে অলৌকিক নিদর্শন বা মোজেযা ছিলো এবং সেই সুবাদে তাদের হাতে যেটুকু প্রভাব ছিলো, তা কি ফেরাউনকে কিছুমাত্র প্রভাবিত করতে পারেনি? এর জবাব এই যে, তাদের মন পার্থিব জাঁকজমক ও শান শওকত, প্রচলিত সামাজিক ধ্যান ধারণা, মানসিকতা ও সস্তা মূল্যবোধের বৃত্তে আটকা পড়ে এতোই বিকৃত হয়ে গিয়েছিলো যে, সে মোজেযা তাদেরকে মোটেই প্রভাবিত করতে পারেনি। এরপর সংক্ষেপে উল্লেখ করা হয়েছে হযরত ঈসা ও তার মা মারিয়াম (আ.)-এর প্রসংগ এবং ঈসার অলৌকিক জন্মের বিষয়টা । হযরত মূসা (আ.)-এর মোজেযার ন্যায় এটাকেও অবিশ্বাসীরা মিথ্যা সাব্যস্ত করেছিলো। (আয়াত ৪৯-৫০)
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।