Wwww.iscalibrary.com পৃথিবীর জীবন পূর্ণাংগ নয়, তাই পৃথিবীতে তার শেষ গন্তব্যে পৌছাও সম্ভব নয়। কেননা কাজ ভালোই হোক বা মন্দই হোক, তার পূর্ণাংগ ফল লাভ করা ইহকালে অসম্ভব । এই পূর্ণাংগ ফল কেবল আখেরাতেই লাভ করা যায়।.সৎ কর্মশীল ঈমানদার লোকেরা সেখানে সর্বোত্তম জীবনের | সর্বোচ্চ মার্গে উপনীত হবে। সেখানে না থাকবে কোনো ভয় ভীতি ও ক্লান্তি অবসাদ, আর না থাকবে কোনো উন্নতি অবনতি ৷ পক্ষান্তরে অসৎ কর্মশীল ও পাপাচারীরা সেখানে নিকৃষ্টতম জীবনের সেই সর্বনিম্ন ধাপে উপনীত হবে, যেখানে তাদের মানবত্ব নিরর্থক প্রমাণিত হবে এবং তারা পাথরে বা পাথরের পর্যায়ে পর্যবসিত হবে। এ ধরনের লোকেরা এসব নিগুঢ় তত্ত্ব বোঝে না। তারা জীবনের ইহকালীন স্তরকে পরকালীন স্তরের প্রমাণ বলে গণ্য করে না। তারা এ কথা অনুধাবন করে না যে, যে শক্তি জীবনের এই প্রাথমিক স্তরটার পরিকল্পনা ও ব্যবস্থা করেছেন, তিনি মৃত্যুর পর্যায়ে এসে জীবনের গতি স্তন্ধ করেন না, যেমনটি তারা মনে করে থাকে। এ জন্যে তারা এ কথা শুনে অবাক হয়ে যায় যে, মৃত্যুর পর তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। অজ্ঞতার কারণে তারা এটাকে অসম্ভব মনে করে। তারা বরঞ্চ জোর দিয়েই বলে যে, এটা কখনো হবে না । তাদের মতে জীবনও একটা এবং মৃত্যুও একটা । একবার একটা প্রজন্ম মারা যায় এবং তারপর আর একটা প্রজন্ম জীবন ধারণ করে৷ যারা মারা যায় এবং মাটি ও হাড়ে রূপান্তরিত হয়ে যায়, তাদের পুনরুজ্জীবিত হওয়া একেবারেই সুদূর পরাহত, যেমন এই আজব ও লোকটা [রসূল (স.)] বলে থাকে। তারা এতোটুকু অজ্ঞতা প্রকাশ করেই ক্ষ্যান্ত থাকে না, বরং তাদের রসূলকে আল্লাহ তায়ালা সম্পর্কে মনগড়া খবর পরিবেশনের দায়েও অভিযুক্ত করে থাকে যারা আল্লাহকে জানেও না, চিনেও না, তারা কিনা এই মুহূর্তে হঠাৎ করেই আল্লাহকে চিনে ফেললো । কেননা রসূলের ওপর অপবাদ আরোপ করার জন্যে আল্লাহকে জানার দরকার হয়ে পড়েছে। ‘এই ব্যক্তি আল্লাহর ওপর অপবাদ আরোপকারী ছাড়া আর কিছু নন। আমরা তা ওপর ঈমান আনতে প্রস্তুত নই ৷’ (আয়াত ৩৮) | এই পৰ্যায়ে এসে রসূলের আল্লাহর সাহায্য চাওয়া ছাড়া গত্যন্তর থাকে না, যেমন ইতিপূর্বে হযরত নূহেরও তা ছাড়া গত্যন্তর ছিলো না। এমনকি হুবহু হযরত নূহের ভাষায়ই আল্লাহ্র সাহায্য চাইলেন। আর সংগে সংগেই আল্লাহ তায়ালা এই প্রার্থনা মঞ্জুর করলেন । কেননা সে জাতির মেয়াদ শেষ হয়ে গিয়েছিলো এবং তাদের শোধরানোর আর কোনো আশা অবশিষ্ট ছিলো না। ‘আল্লাহ তায়ালা বলেন, ওরা অচিরেই অনুতপ্ত হবে।' | কিন্তু সেই অনুতাপ ও তাওবায় কোনো লাভ হবেনা । ন্যায় সংগতভাবেই তাদেরকে পাকড়াও করলো এক বিকট চিৎকার ........ ফলে আমি তাদেরকে আবর্জনায় পরিণত করলাম ৷’ (আয়াত ৪০) . ‘গুসা’ বলা হয় স্রোতের পানিতে ভেসে আসা ইতস্তত বিক্ষিপ্ত মূল্যহীন ঘাসপাতা খড়কুটো ইত্যাকার আবর্জনাকে। মোশরেকরা মানুষ হিসাবে আল্লাহর তরফ থেকে যেসব সদগ্ডণ পেয়েছিলো, নবীর দাওয়াত প্রত্যাখ্যানের মাধ্যমে যখন সেই সদগুণগুলো হারিয়ে বসলো, পৃথিবীতে তাদের অস্তিত্ লাভের পেছনে যে মহৎ উদ্দেশ্য নিহিত রয়েছে, সে সম্পর্কে উদাসীন হলো এবং আল্লাহর নিকটতম ফেরেশতাদের সাথে তাদের সংযোগ ও সম্পর্ক ছিনু হয়ে গেলো, তখন আর তাদের ভেতরে সন্মান পাওয়ার যোগ্য কোনো উপাদান অবশিষ্ট রইলো না । ফলে তারা স্রোতে ভেসে আসা খড়কুটোর-মতো হয়ে গেলো, বস্তুত এ উপমাটা পবিত্র কোরআনের একটা বিশেষ ও বিরল বাচনভংগির অন্যতম । তাদের এই নিকৃষ্টতার সাথে যুক্ত হয়েছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া এবং মানুষের দৃষ্টি আকর্ষণে ব্যর্থতা, যিলাল ১৪তম ৭
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।