তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com কিভাবে ঘটেছে, তাও যাতে চিহ্নিত করা যায়, সে জন্যে সর্বশেষ হযরত ঈসা ও মূসার টনা তুলে ধরা হয়েছে। নবীদের এই সুদীর্ঘ ধারাবাহিকতার মাঝখানের কারো নাম উল্লেখ করা হয়নি, যাতে শুরু ও শেষের মধ্যবর্তী স্তরগুলোর সাদৃশ্য প্রমাণিত হয়। বরঞ্চ প্রত্যেক পর্যায়ে যে একই দাওয়াত দেয়া হয়েছে ও একই ধরনের জবাব-পাওয়া গেছে, সেটাই উল্লেখ করা হয়েছে। কেননা এটা বলাই এখানে মুখ্য উদ্দেশ্য । আল্লাহ্‌ বলেছেন, ‘অতপর তাদের পরে আমি আরো একটা জাতি সৃষ্টি করেছিলাম ৷' আদ। | ‘অতপর আমি তাদের কাছে তাদেরই মধ্য থেকে একজন রসূল পাঠালাম ৷ সে বলেছিলো, ‘তোমরা শুধু আল্লাহর এবাদাত কর, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই ৷ তবুও কি তোমরা সংযত হবে না?’ | এও সেই একই দাওয়াত, যা ইতিপূর্বে হযরত নূহ (আ.) দিয়েছিলেন সে জাতিগুলোর ভাষা যদিও ভিন্ন ছিলো, কিন্তু তাদের কাছে একই দাওয়াত দেয়া হয়েছিলো এবং কোরআন সেই দাওয়াত হুবহু উদ্ধৃত করেছে। এর কী জবাব ছিলো? জবাবটা ছিলো প্রায় হুবহু নুহের জাতির জবাবের অনুরূপ, এবং যাদেরকে আমি দুনিয়ার জীবনে মুখ-সমৃদ্ধি দিয়েছিলাম, তারা বলেছিলো, এ ব্যক্তি তো তোমাদের মত একজন মানুষ ছাড়া কিছু নয়। তোমরা যা আহার করো, সেও তো তাই আহার করে থাকে এবং তোমরা যা পান করো, সেও তো তাই পান করে থাকে । তোমরা যদি তোমাদেরই মতো একজন মানুষের কথা মতো চলো, তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে।' এ আয়াতের বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গেছে যে, বারংবার যে আপত্তিটা তোলা হয়েছে, সেটা ফেরেশতার মধ্য থেকে না হয়ে মানুষের মধ্য থেকে নবী ও রসূলের আবির্ভূত হওয়া নিয়েই তোলা হয়েছে। আসলে এসব ভোগবাদী ও বিলাসী ধনিক শ্রেণীর মানসিকতা ও সৎ চরিত্রের অধিকারী মানুষের আত্মমর্যাদাবোধের মাঝে সম্পর্কচ্ছেদ থেকেই এই আপত্তিটার উৎপত্তি হয়েছে। কারণ বিলাসিতা, ভোগবাদ ও পুঁজিবাদ মানুষের স্বভাব-প্রকৃতিকে এতোটা বিকৃত এবং অনুভূতি শক্তিকে এতটা অকৰ্মণ্য করে ফেলে যে, পারিপার্শিক ঘটনাবলীর প্রতি সে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে না এবং তা থেকে কোনো শিক্ষাও সে গ্রহণ করে না। এ কারণেই ইসলাম বিলাসিতা, ভোগবাদ ও পুঁজিবাদের বিরোধিতা করে এবং তার সামাজিক বিধিব্যবস্থা ও অবকাঠামোকে এমনভাবে গড়ে তোলে যে মুসলিম সমাজে কোনো পুঁজিবাদী, ভোগবাদী ও বিলাসী শ্রেণীর অস্তিত্ব বরদাশত করে না। কেননা এই শ্রেণীটা দৃষিত বর্জ্য পদার্থের মতো, যা গোটা পরিবেশকে এমনভাবে নষ্ট করে ফেলে যে, সর্বত্র নোংরা কীট গিজ গিজ করতে থাকে। পরবর্তী কয়েকটি আয়াতে বলা হচ্ছে যে, এসব ভোগবাদী পুঁজিপতি শ্রেণী মৃত্যুর পরের পূর্নজনমকে অস্বীকার করে এবং এই আজব সংবাদ প্রচারকারী রসুলের ওপর বিস্ময় প্রকাশ করে বলে, ‘এই ব্যক্তি কি তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে যে, তোমরা মরে গিয়ে মাটি ও হাডিডতে পরিণত হবার পর পুনরায় তোমাদেরকে সেখান থেকে জীবিত করে বের করে আনা হবে? EE (আয়াত ৩৫, ৩৬, ৩৭) | এ ধরনের লোকেরা বৃহত্তর জীবনের আবশ্যকতা ও তাৎপর্য উপলব্ধি করে না এবং বিভিন্ন স্তর অতিক্রম করে তার শেষ গন্তব্যে উপনীত হওয়ার সুক্ষ্ম বিষয়টা অনুধাবন করে না। যেহেতু তল ্দললল কচ লন ১ মল ও]

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।