তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com ‘তখন প্রত্যেক শ্রেণীর প্রাণী থেকে এক এক জোড়া করে নৌকায় তুলে নিয়ো ৷' অর্থাৎ তৎকালে যে সমস্ত শ্রেণীর পশু, পাখি ও উদ্ভিদ হযরত নূহের কাছে পরিচিত ছিলো এবং যা সংগ্রহ করা মানুষের পক্ষে সম্ভব ছিলো। ‘এবং তোমার পরিবার পরিজনকেও, তবে যাদের সম্পর্কে ইতিপূর্বেই সিদ্ধান্ত নেয়া হয়েছে তারা ছাড়া ৷” তারা হচ্ছে আল্লাহর বিধান প্রত্যাখ্যানকারীরা ও আল্লাহর রসূলকে মিথ্যুক সাব্যস্তকারীরা ৷ আগে থেকে ঘোষিত আল্লাহর সিদ্ধান্ত ও আল্লাহর চিরাচরিত নিয়ম তাদের ওপর প্রযোজ্য । এই সিদ্ধান্ত ও নিয়ম হলো, আল্লাহর নিদর্শন ও বিধানকে প্রত্যাখ্যানকারীদের ধ্বংস অনিবার্য । হযরত নূহ (আ.)-এর ওপর সর্বশেষ যে আদেশ জারী হলো তা এই যে, তিনি যেন এমন কারো সম্পর্কে কোন অনুরোধ না করেন, যাদের ওপর আল্লাহর সিদ্ধান্ত প্রযোজ্য, “যারা অত্যাচারী, তাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলো না। কারণ তারা তো ডুববেই ।' ক্নেনা আল্লাহর নিয়ম কাউকে খাতির করে না এবং কোনো প্রিয়জনের মন রক্ষার জন্যে তার সঠিক ও স্থায়ী পথ থেকে একবিন্দুও বিচ্যুত হয় না। | আল্লাহর এই আদেশ এসে যাবার পর সে জাতির ভাগ্যে কী ঘটেছিলো, সে বিবরণ এখানে দেয়া হয়নি৷ যাই হোক, সিদ্ধান্ত হয়ে গিয়েছিলো যে, তারা সবাই ডুববেই ৷ অবশ্য তাদের বিপর্যয়ের বিবরণ না দিলেও হযরত নূহকে আল্লাহর শোকর করা, প্রশংসা করা ও তার কাছে সৎ পথের সন্ধান চাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘অতপর যখন তুমি ও তোমার অন্যান্য সাথীরা নৌকায় সঠিকভাবে বসবে, তখন বলবে, সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে অত্যাচারী জাতির কবল থেকে উদ্ধার করেছেন। as (আয়াত ২৮ ও ২৯) এখানে শিক্ষা দেয়া হলো যে, এভাবেই আল্লাহর প্রশংসা করতে হয়, তার কাছে ধর্ণা দিতে হয়, তীর গুণাবলী বর্ণনা করতে হয়, তার নিদর্শনাবলীর স্বীকৃতি দিতে হয়। এভাবেই তার বান্দারা লোকেরাও তাদের অনুসরণ করতে পারে। এরপর এই কাহিনীর ওপর সামগ্রিকভাবে এতে আল্লাহর অসীম ক্ষমতা ও প্রজ্ঞার নিদর্শনাবলী প্রতিফলিত হয়েছে। পরীক্ষা অনেক রকমের হয়ে থাকে যেমন, ধৈর্যের পরীক্ষা, কৃতজ্ঞতার পরীক্ষা, পুণ্য সঞ্চয়ের পরীক্ষা, মনোযোগ আকর্ষণের জন্যে পরীক্ষা, শাস্তি দেয়ার জন্যে পরীক্ষা, সৎ লোক ও অসৎ লোক বাছাই করার জন্যে পরীক্ষা, মূল্যায়নের জন্যে পরীক্ষা ইত্যাদি । নূহ (আ.)-এর কাহিনীতেও হযরত নূহ (আ.)-এর জন্যে, তার জাতির জন্যে ও তার ভবিষ্যত বংশধরদের জন্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এরপর রসূলদের একই ধরনের তৎপরতা ও একইভাবে স্ব স্ব জাতি কর্তৃক প্রত্যাখ্যানের পুনরাবৃত্তির দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। (আয়াত ৩১-৪১) স্কার্থবাদ্দীদের মর্মাস্তিক পরিণতি উল্লেখ্য যে, এ সূরায় নবীদের কেচ্ছাকাহিনীর যা কিছু আলোচিত হয়েছে, তার উদ্দেশ্য বিস্তারিত ও পূর্ণাংগ ঘটনা তুলে ধরা নয়। এগুলোর উদ্দেশ্য শুধু এটা প্রমাণ করা যে, সকল নবী একই বার্তা নিয়ে এসেছেন এবং সকলে প্রায় একই ধরনের অভ্যর্থনা জনগণের কাছ থেকে লাভ করেছেন। এ কারণেই হযরত নূহ (আ.)-কে দিয়ে শুরু করা হয়েছে যাতে এর সূচনা কোথা থেকে ও কিভাবে হয়েছে তা চিহ্নিত করা যায়। আর সর্বশেষ রসূলের আগমনের পূর্বে এ কাজের সমাপ্তি [২৩ সুনা আল সোলনসন্ুল ন) সানা ১৮ নমিল ও |

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।