Wwww.iscalibrary.com পথ হারিয়ে ফেলেছে, সর্বনাশের যে সীমায় তারা পৌছে গেছে সেখান থেকে তাদেরকে ফেরানোর আর কোনো উপায় নেই, তখন বিশ্ব সম্রাটের দরবারে তিনি তাদেরকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দেয়ার জন্যে আবেদন জানালেন। আল্লাহ রব্বুল আলামীন তো দেখছিলেনই কি পর্বত পরিমাণ ধৈৰ্য নিয়ে কতো দীৰ্ঘকাল ধরে তার এই নেক বান্দা তার জাতির সংধোধনের জন্যে চেষ্টা চালিয়েছে, তাই সাথে সাথে তিনি তার ডাকে সাড়া দিলেন, নূহ (আ.)-এর জাতির ভাগ্যে চরম বিপর্যয় নেমে এলো। যেহেতু এরাই মানব জাতির অধ্যায়ে প্রথম মানব গোষ্ঠী, এরা যখন সত্য পথের ওপর আড় হয়ে দাড়িয়ে সত্য পথের যাত্রাকে নির্মমভাবে রুদ্ধ করে দিতে বদ্ধপরিকর হলো, তখন তারা আল্লাহর আক্রোশকে তাদেরকে ধরাপৃষ্ঠ থেকে সরিয়ে দেয়ার জন্যে আহ্বান জানালো । তাই এরশাদ হচ্ছে, ‘আমি তার কাছে ওহী পাঠিয়ে হুকুম দিলাম, আমারই সাহায্যক্রমে এবং আমারই পরিকল্পনা মাফিক ....... আর, যারা যুলুম করেছে, তাদের পক্ষে খবরদার আমার কাছে কোনো আবেদন করো না, অবশ্যই তারা আজ নিমজ্জিত হবে৷’ (আয়াত ২৭) - এভাবেই চলে আসছে আবহমানকাল ধরে আল্লাহর সৃষ্টিজগত পরিচালনার রীতি । এভাবেই তিনি চিরকাল মানব জাতির জীবন যাপনের নির্দিষ্ট পথকে নিষ্কন্টক ও বাধামুক্ত করে চলেছেন। হযরত নূহ (আ.)-এর আমলে মানব জাতি পচন ও দূষণে জর্জরিত হয়ে যখন সেই চারাগাছের দশায় উপনীত হলো, যার বিকাশ ও বৃদ্ধি প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বাধাগ্রস্ত হয় এবং শুকিয়ে জীর্ণশীর্ণ হয়ে যায়, তখন বন্যাই হয়ে দাড়ালো তার একমাত্র ওষুধ । কেননা বন্যা সমস্ত মলিনতা ও আবর্জনাকে ধুয়ে মুছে সাফ করে দেয় এবং নতুন করে সুস্থ জীবনের বীজ বপনের পথ সুগম করে। বন্যার পর পরিচ্ছন্ন ভূমিতে নতুন করে জীবনের উন্মেষ ঘটে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তার বিকাশ বৃদ্ধি ও প্রসার অব্যাহত থাকে- ‘আমি তাকে ওহী যোগে আদেশ দিলাম যে, আমার চোখের সামনে ও আমার ওহীর নির্দেশনার ভিত্তিতে নৌকা তৈরী করো!’ নৌকা বন্যা থেকে আত্মরক্ষা এবং নিরাপদ জীবনের বীজ রক্ষায় ও তার পুনর্বপণে সাহায্য করে। আল্লাহর সিদ্ধান্ত ছিলো এই যে, হযরত নূহ (আ.) নিজ হাতে নৌকা তৈরী করবেন। কেননা আল্লাহর সাহায্য পাওয়ার জন্যে মানুষের পার্থিব উপায় উপকরণকে অবলম্বন করে সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা সাধনা করা অপরিহার্য । আল্লাহর সাহায্য অলস ও নিক্রিয় হয়ে বসে থাকা লোকদের কপালে জোটে না৷ যারা কোনো কাজ না করে কেবল আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকে, তাদের জন্যে সাহায্য বরাদ্দ করা আল্লাহর রীতি নয়। যেহেতু হযরত নূহ (আ.)-কে আল্লাহ তায়ালা মানব জাতির দ্বিতীয় পিতা হিসেবে প্রতিষ্ঠিত করতে মনস্থ করেছিলেন, তাই তাকে প্রাকৃতিক উপায় উপকরণ অবলম্বন করতে বাধ্য করেন, সেই কাজে তাকে সাহায্য সহযোগিতাও করেন এবং নৌকা নির্মাণের কৌশলও শিক্ষা দেন, যাতে আল্লাহর পরিকল্পনা সফল ও তীর ইচ্ছা বাস্তবায়িত হয়। কলুষিত পৃথিবীকে পরিচ্ছন্ন করার অভিযানটা কখন শুরু হবে, তার একটা আলামতও আল্লাহ ‘অবশেষে যখন আমার আদেশ এসে পড়বে এবং উনুন উথলে পানি উঠবে, অর্থাৎ উনুনের তলা থেকে পানি ছিটকে বেরুবে। এটাই ছিলো সেই সংকেত, RN ORT বোঝাই করার ত্বরিত উদ্যোগ নিতে হয়েছিলো । F
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।