Wwww.iscalibrary.com অতীতের সে আবর্জনার কুঠরির মধ্যে তাদের মনমতো জিনিস না পায়, তখন সে বিষয়টিকেই তারা অস্বীকার করে এবং হঠকারিতার সাথে সে সত্য বিষয়টিকে ডাষ্টবিনে ছুঁড়ে ফেলে দেয়! এই সকল অস্বীকারকারী, যারা আজ নীরব হয়ে গেছে, তারা মনে করে যে; একবার যা ঘটেছে তা দ্বিতীয় বারও ঘটতে পারে, আর যা ঘটেনি তা আর কখনো ঘটা সম্ভব নয়! এভাবে তাদের বিবেচনায় জীবন স্থবির হয়ে যায়, তার স্পন্দন থেমে যায়, অতি সংগোপনে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তার পদচারণা, চলতে থাকে ওরা “পূর্ব-পুরু্ষদের’ কথা বলছে, হায় ওরা যদি বুঝতো যে আসলে তারা জড় ইট পাথরে. পরিণত হয়ে গেছে! যারা মানুষের গোলামী থেকে তাদেরকে মুক্ত'করতে এসেছে তাদেরকেই ওরা পাগল বলছে? অথচ তারা তো ওরেদকে সত্য পথ দেখাতেই চেষ্টা করছে এবং এজন্যে চিন্তা ভাবনা করতে আহ্বান জানাচ্ছে, তাদেরকে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন লক্ষ্যে? অস্তরকে পরিষ্কার করতে আহ্বান জানাচ্ছে, পেশ করছে তাদের সামনে গোটা সৃষ্টি জগতে ছড়িয়ে থাকা ঈমান আনার জন্যে এমন অসংখ্য যুক্তি-প্রমাণ, যা তাদের সাথে যেন কথা বলছে; কিন্তু হায়, এ দাওয়াতকে নিছক আত্মম্তরিতা ও দোষারোপের মনোবৃত্তি নিয়ে তারা প্রত্যাখ্যান করছে। তাদের কথাকে উদ্ধৃত করতে গিয়ে এরশাদ হচ্ছে, ‘এ লোকটাকে তো এক পাগলামীতে পেয়ে বসেছে। অতএব, তোমরা কিছুদিন অপেক্ষা করে : দেখো! অর্থাৎ, পাগল যখন হয়েই গেছে অচিরেই সে মরে যাবে, তোমরা তাঁর এসব পাগলামী থেকে রেহাই পাবে, রেহাই পাবে তার এই দাওয়াত থেকে; রেহাই পাবে নতুন যে কথাটা এনে তোমাদের পেরেশান করছে তার থেকেও । মানব্ব হঁতিহাসের প্রথম খ্বৎসলীন্লা এতো দীর্ঘকাল ধরে সত্যের দিকে দাওয়াত দেয়া সত্তেও সে হতভাগ্য জনপদের কঠিন | হৃদয়ের মধ্যে নূহ (আ.) কোনো প্রবেশ পথ বের করতে সক্ষম হননি, আর তিনি বুঝতে পারছিলেন না তাদের এই উপহাস বিদ্রপ ও তার প্রতি ওদের কষ্টদায়ক ব্যবহারের ইতি কোথায়! তবে তীর সান্তনা যে তিনি সর্বাবস্থায় একমাত্র আল্লাহর দিকে রুজু থাকতে পেরেছেন, তাই ওদের ' প্রত্যাখ্যানজনিত জ্বালা নিবারণের জন্যে তিনি তীর কাছেই অভিযোগ করছেন, আর এ উপযুঁপরি অস্বীকৃতির কষ্ট লাঘবের জন্যে নূহ (আ.) তীরই সাহায্য প্রার্থনা করছেন। বলছেন, ‘হে মালিক আমার, ওরা আমাকে মিথ্যাবাদী বানালো, এ জন্যে তুমিই আমাকে সাহায্য করো।' এভাবে কোনো জাতির জীবন স্পন্দন যখন স্থবির হয়ে যায়, তাদের মন পাথর হয়ে যায় | তারপরও হে আলোর পথের দাওয়াতদানকারী, হে সত্য পথের দিকে আহবানকারী আল্লাহর পথে জীবনের সাড়া জাগানোর জন্যে তোমাকে অগ্রসর হতেই হবে, অগ্রসর হতে হবে স্থিরীকৃত লক্ষ্যে উপনীত হওয়ার জন্যে । তখনই তুমি তাদের চূড়ান্ত পরিণতি সমাগত দেখতে পাবে..... সে সময় তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, সত্য পথের অভিযাত্রী তুমি, যাত্রা পথে আড় হয়ে দাড়িয়ে থাকা সে জগদ্দল পাথরগুলোকে হয় তুমি ভেংগে চুরমার করে দিয়ে বীর বিক্ৰমে সম্মুখ পানে এগিয়ে যাবে, আর না হয় স্পন্দনহীন সে জীবনগুলোকে পেছনে পথের ওপর ফেলে রেখে তোমার গন্তব্য পথে তাই দেখা যায়, নূহ (আ.) সাড়ে নয় শত বছর ধরে চেষ্টা করেও যখন ' সে জীবনমৃত জাতির বুকে সাড়া জাগাতে পারলেন না তখন তিনি ওপরে বর্ণিত প্রথম পথটিই অবলম্বন করলেন । তিনি বুঝলেন, পাপ পঙ্ধিলতায় নিমজ্জিত সে কলুষ সমাজ সংশোধনের সকল
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।