তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com গোটা সৃষ্টি যে বাস্তবতার ওপর দাড়িয়ে আছে এবং নূহ (আ.)-এর সাথে কথা বলার সময় যা তারা নিজেরাও দেখছে, তাকেই তারা পরিত্যাগ করছে, এরশাদ হচ্ছে, ‘তার জাতির কাফের সরদাররা বললো, এ ব্যক্তি তো তোমাদের মতোই একজন মানুষ, সে তোমাদের মধ্যে সব থেকে মর্যাদাবান হতে চায় ৷' এই সংকীৰ্ণ দৃষ্টিকোণ থেকেই তারা নূহ (আ.)-এর মহান দাওয়াতের দিকে তাকাচ্ছিলো, যার কারণে তারা এ দাওয়াতের মহিমা ও মর্যাদা বুঝতে সক্ষম হয়নি। তাদের হৃদয়ের এ দৃষ্টির সংকীর্ণতাই তাদের সে মহান সত্যকে দেখতে দেয়নি, তাদের চোখের ওপর তা পর্দা ফেলে রেখেছে, যার কারণে তারা দেখেও দেখেনি, শুনেও শোনেনি এবং এতো দীর্ঘকাল ধরে উপস্থাপিত সত্যের প্রতি কোনো সম্মানও তারা প্রদর্শন করেনি, তাদের ইন্দিয়গুলো এমনভাবে অন্ধ হয়ে গিয়েছিলো যে, তাদের বিবেকের কাছে সত্যকে ধরা পড়তে দেয়নি । তাদের সামনে ছিলো মাত্র একটি বিষয় এবং তা ছিলো এই যে, তাদের মধ্য থেকেই একজন ব্যক্তির কাছে কেমন করে আসমানী কথা আসতে পারে! এজন্যেই তাদের ধারণা গড়ে উঠেছিলো যে আসমানী বাণীর ব্যাপারটি আসলে বাজে কথা । সে লোকটি এসব চটকদার কথা বলে নিজেকে বড় বানাতে চায় এবং. তাদের সবার ওপর সে একচ্ছত্র কর্তৃত্ব করার নেশায় মেতে উঠেছে। তাদের এই কু-ধারণাই তাদেরকে নূহ (আ.)-এর সকল ইচ্ছা ও চেষ্টাকে প্রতিরোধ করতে উদ্ুদ্ধ করেছিলো, এভাবে তারা শুধু তাকেই প্রতিরোধ করছিলো না, প্রকারাস্তরে তারা প্রতিরোধ করছিলো সেই দাওয়াতকে যা নিয়ে তিনি তাদের কাছে হাযির হয়েছিলেন, তাদের এই অপচেষ্টায় তার প্রতি অশ্রদ্ধা পোষণের সাথে সাথে তার আনীত দ্বীনের দাওয়াতকেও অমর্যাদা করা হচ্ছিলো, আর তাদের এই হঠকারিতা ও যুক্তি বিরোধী কাজের জন্যে গোটা মানব জাতির প্রতিও তারা অমর্যাদা দেখাচ্ছিলো। এর মাধ্যমে তারা একথাই জানাচ্ছিলো যে এ জাতিকে আল্লাহ তায়ালা সম্মান দিতে পারেন না এবং তাদের মধ্যে কেউ রসূল হওয়ার যোগ্যই নয়। রসূলের আগমন যদি প্রয়োজনই হয় তাহলে ফেরেশতাদের মধ্য থেকেই তো আসবে । তাদের কথার উদ্ধৃতি দেখুন, ‘আল্লাহ তায়ালা রসূল পাঠাতে চাইলে অবশ্যই ফেরেশতাদেরকে এ কাজের দায়িত্ব দিতেন ৷' সে হতভাগা জাতির মুখ দিয়ে এসব কথা এজন্যেই বের হতো যে, তাদের আত্মার মধ্যে সে মহান মর্যাদাপূর্ণ রূহ প্রবেশ করেনি, যা মানুষকে তার আসল স্থানে পৌছে দিতে পারে এবং মানুষকে সৃষ্টির সেরা জীবে পরিণত করতে পারে এবং পারে সব থেকে বড় মর্যাদার অধিকারী বানাতে । অতপর এক পর্যায়ে অপর মানুষের কাছে আল্লাহর বাণী পৌছে দেয়ার যোগ্যও তারা হতে পারে, পারে মানুষকে তাদের শুভ্র সমুজ্জ্বল মূল উৎসের দিকে নিয়ে যেতে । | এসর কুট কথা দ্বারা তারা সকল বিষয়কে. বাঁকা নযরে দেখছিলো এবং সকল মানুষকে অতীতের খারাপ মানুষের নিরীখে বিচার করছিলো । তারা ধারণাই করতে পারছিলো না যে, মানুষ ভালো হতে পারে এবং এই মানুষ গঠনমূলক কাজের যোগ্যও হতে পারে। তাই তাদের কথাকে উদ্ধৃত করতে গিয়ে বলা হচ্ছে, St ৰ FA AE SS. এভাবে যখনই মানুষের মধ্যে আল্লাহর আনুগত্যবোধ লোপ পায়, তখন তার সামনে বাস্তবে যেসব জিনিস ঘটছে সেগুলো নিয়ে তারা আর চিন্তা ভাবনা করতে পারে না, পারে না প্রকৃতির বুকে অবস্থিত বাস্তব ঘটনাবলী থেকে কোনো শিক্ষা নিতে । ওরাই হচ্ছে সেসব মানুষ যারা অতীতের আবর্জনার স্তূপ নিয়ে ঘাটাঘাটি করে এবং তার ওপরেই নির্ভর করে। অতপর, তারা যদি

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।