Wwww.iscalibrary.com তাফসীর কী যিনল্ালিল ক্চোর আন ‘এদের মধ্যে তোমাদের জন্যে রয়েছে আরো বহু উপকার’ ......... অর্থাৎ, প্রথমত সংক্ষেপে এদের সাধারণ উপকারের কথা বলা হয়েছে। তারপর খাস করে এদের আরো দুটি উপকারের কথা উল্লেখ করা হয়েছে, ‘এগুলো থেকে তোমরা খাও এবং এদের ওপর আরোহণও করো এবং আরো আরোহণ করো নৌযান সমূহে । আল্লাহ রব্বুল আলামীন মানুষের জন্যে যেসব পশুর গোশত হালাল করেছেন তার মধ্যে রয়েছে উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি; কিন্তু তাদেরকে কষ্ট দিয়ে যবাই করাকে বা তাদের শরীরের অংশ বিশেষকে কেটে নেয়াকে হালাল বানাননি, কারণ জীবনের জন্যেই খাদ্যের প্রয়োজন । কষ্ট দিয়ে হত্যা করা বা তাদের শরীরের অংশ বিশেষ কেটে নেয়ায় যেমন নিষ্ঠুরতা করা হয়, তেমনি খাদ্য হিসাবে সেটা উপকারীও হয় না, এতে বরং মানুষের অপকারই হয়। এখানে নৌযান ও স্থল যান হিসাবে যে দুটি বস্তুর উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে সাধারণত যে সুবিধা পাওয়া যায় তা হচ্ছে যে, এ উভয় প্রকার বাহন দ্বারা দেশ-বিদেশে সফর করা যায় এবং বিপুল মালের বহর দেশ থেকে দেশ-দেশান্তরে নিয়ে যাওয়া যায়। এদের একটি হচ্ছে স্থল যান আর একটি নৌযান এ দুটি যানই প্রাচীন কাল থেকে মানুষের সমাজে যানবাহন হিসাবে পরিচিত হয়ে এসেছে এবং ভবিষ্যতেও এ দুই শ্রেণীর বাহনই প্রধানত ব্যবহৃত হতে থাকবে । পানির ওপরের বাহনের বিকল্প আরো অনেক কিছু আবিষ্কৃত হলেও মরু অঞ্চলে উট বহরের বৈশিষ্ট্যসমূহ আজও পরিলক্ষিত হয়। মরু যাত্রীরা তাদের দুরন্ত সফরে অন্তরের গভীরে এমনটিই আল্লাহর অস্তিত্ অনুভব করে এবং নিজেদের অজান্তেই তারা নিজেদেরকে তার কাছে সোপর্দ করে দেয়। অপরদিকে নূহ (আ.)-এর আমল থেকে, অথবা আরো পূর্ব থেকে মানব সমাজে নৌযান এর ব্যবহার চালু রয়েছে, বিপুল পরিমাণ মাল বহন করে যাত্রীরা যখন বিশাল সমুদ্রে পাড়ি জমায়, অকল্পনীয় ঝড় ঝঞ্রার সম্মুখীন হয় তখন কায়মনোবাক্যে তারা সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ করে- তখন তারা গভীরভাবে অনুভব করে, সে অকুল সাগর বক্ষে তাদের সাহায্য করার মতো একমাত্র আল্লাহ তায়ালা ছাড়া কেউ নেই । যখন উত্তাল তরংগভিঘাতে জাহাজ শোলার মত প্রচন্ড বেগে দুলতে থাকে। আকাশচুসবী ও পাহাড় সম ঢেউ যখন জাহাজটিকে ওপরের দিকে নিয়ে যায় আবার পরক্ষণে যখন অকুল পাথারে ছুঁড়ে ফেলে দেয় তখন আরোহীদের ধড়ে যেন আর প্রাণ থাকে না। সেই মুহুর্তে এমন কোনো নাস্তিক নেই যে, সব ক্ষমতার মালিক ত্রাণকর্তা আল্লাহকে স্মরণ না করে, কায়মনোবাক্যে রব্বুল আলামীনকে ডাকে না । সুতরাং, উভয় প্রকার যান বাহনের যাত্রীদের অন্তরে ঈমানের অনুভুতি ও আল্লাহর ক্ষমতার চেতনা জাগানোর জন্যে এবং যারা এসব দুরন্ত সফরের অভিজ্ঞতা লাভ করেনি, তাদের কল্পনা চোখে তা তুলে ধরার জন্যে এই দুই বা ততোধিক প্রকারের যান বাহনের ছবি উল্লেখিত হয়েছে, যেন তারা বিশ্ব সম্রাটের কাছে আত্মসমর্পণ করে এবং সময় থাকতেই তীর হুকুম মেনে নিজেদের জীবনকে ধন্য করে। প্রকৃতপক্ষে এখানে সর্বশক্তিমান আল্লাহর ক্ষমতার প্রমাণ হিসেবে এই দুই প্রকার যানবাহনের কথা উল্লেখিত হয়েছে এবং এই লক্ষ্যে উত্থাপিত প্রমাণাদি দ্বারা সূরাটি তার শুরু ও শেষকে পরস্পর সংগবদ্ধ করেছে। হবে এবং কেনই বা তার হুকুম মতো চলতে হবে তার জওয়াব স্বরূপ আল্লাহ রব্বুল আলামীন নূহ (আ.)-এর কাহিনীটি এ প্রসংগে তুলে ধরেছেন। দেখুন এরশাদ হচ্ছে, ‘অবশ্যই আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছি........হে রসূলরা, তোমরা পবিত্র (খাদ্য) বস্তুসমূহ থেকে খাও এবং তোমরা নেক কাজ করতে থাকো, অবশ্যই সে সব বিষয়ে আমি জ্ঞাত আছি যা তোমরা করে চলেছো। ......... অতএব তোমরা ভয় করো ‘বাছ বিচার করে চলো !' সান্দ সত নলম্িল ৪
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।