তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com পানি থেকেই সকল জীবনের জন্ম হয়: এরশাদ হচ্ছে, ‘অতপর আমি তোমাদের জন্যে খেজুর ও আংগুরের বাগিচাসমূহ পয়দা করেছি। এগুলোর মধ্যে তোমাদের প্রয়োজন মেটাতে সক্ষম বহু ফলমূল রয়েছে, এগুলো খাদ্য হিসাবে তোমরা ব্যবহার করো ।' খেজুর ও আংগুর দুটি অতি উৎকৃষ্ট ফল। উদ্ভিদ জগতে পানি দ্বারা উদগত বৃক্ষসমূহের মধ্যে এ দুটি চমৎকার উদাহরণ, যেমন মানব জগতে শুক্র বিন্দুর মাধ্যমে মনুষ্য সৃষ্টি অস্তিত্বে এসেছে। এ হচ্ছে আল কোরআনে বর্ণিত উদাহরণ পদ্ধতি যাতে করে মানুষ অতি সহজেই কথাগুলো বুঝতে পারে। এ দুটি উদাহরণ সেসব দৃষ্টান্তের দিকেও ইংগিত করছে, যা পানি দ্বারা জীবন লাভ করেছে। এরপর বিশেষভাবে যায়তুন নামক বৃক্ষের কথা উল্লেখিত হয়েছে, এরশাদ হচ্ছে, ‘একটি বৃক্ষ যা তুরপর্বত ও তার পাশের উপত্যকা ভূমিতে উৎপন্ন হয়, যা তেল সমৃদ্ধ এবং খানেওয়ালাদের জন্যে তরকারির কাজও করে’ এই উপত্যকায় উৎপন্ন অধিকাংশ যায়তুন বৃক্ষ থেকে তেল, খাদ্য ও কাঠ পাওয়া যায়, আর আরব দেশের বেশী পাশের দেশ হচ্ছে এই সিনাই উপত্যকা- এই এলাকা সে পবিত্র ভূমিরও কাছে যার উল্লেখ আল কোরআনে এসেছে। এক বিশেষ কারণেই আল কোরআনে এই এলাকার কথা উল্লেখিত হয়েছে, আর তা হচ্ছে, সে এলাকার এই যায়তুন বৃক্ষও সেই পানির সিঞ্চনে উৎপন্ন হয় যা সেখানে সর্বক্ষণ মজুদ থাকে এবং সেখানে এই পানির কারণে বিশাল জনবসতিও গড়ে উঠেছে। সেখানকার মাটি বৃষ্টি থেকে সঞ্চিত এ পানি সুষে নেয় না। সে এলাকার ভূমির এই বৈশিষ্ট্য থাকায় -সেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে যায়তুন বনাঞ্চল এবং তৈলসমৃদ্ধ এই গাছের বাগান গড়ে উঠেছে। এর থেকে যেমন ফলের প্রয়োজন মেটে, তেমনি এর প্রক্রিয়াজাত যে তেল পাওয়া যায় তা ঘি-এর মতোই খাবারের তরকারির মতো ব্যবহার করা হয়। এ তেল যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর, আর এই কারণে এই এলাকার বিস্তীর্ণ বনাঞ্চল ঘিরে বিশাল জনবসতি গড়ে উঠেছে। আল কোরআন জানাচ্ছে, ‘অবশ্যই তোমাদের জন্যে গৃহপালিত এসব পশুর মধ্যে বহু শিক্ষার বিষয় রয়েছে, এগুলোর পেটের মধ্যে যা আছে তা থেকে আমি তোমাদের দুধ পান করাই । এর মধ্যে তোমাদের আরো বহু উপকারীতা রয়েছে, সেগুলো থেকে তোমরা (তাদের গোশত) ভক্ষণ করো আবার তাদের পিঠে তোমরা আরোহণও করো এবং আরোহণ করো বিভিন্ন নৌযানেও সৃষ্টির মধ্যে এসব জীব-জানোয়ারকে আল্লাহর ক্ষমতা ও তারই ব্যবস্থাপনায় মানুষের নিয়ন্ত্রণাধীনে এনে দেয়া হয়েছে। কর্মসমূহকে বিভক্ত করে এদের দ্বারা এদের উপযোগী কাজ নেয়া হয়। আল্লাহ তায়ালা, তীর নিজ ক্ষমতা বলে ও তার ব্যস্থাপনার অধীনে এগুলোকে মানুষের |- নিয়ন্ত্রণাধীন বানিয়েছেন, যার কারণে মানুষ তাদের দ্বারা বিভিন্ন প্রকার কাজ নিয়ে থাকে- এজন্যেই এগুলো থেকে মানুষের বহু কিছু শিক্ষা নেয়ার বিষয় রয়েছে, বিশেষ করে যারা খোলা মন ও উন্ুক্ত চোখে এগুলোর দিকে তাকায়, এ সবের দিকে অন্তরের চোখ দিয়ে দেখে, এর চতুর্দিকের পরিবেশ থেকে আল্লাহর বিস্তর হেকমত ও তার ক্ষমতার বহু নিদর্শন তারা দেখতে পায়। এগুলোর পেট থেকে যে দুধ পাওয়া যায় তার থেকে তারা সুপেয় পানীয় সংগ্রহ করে, অতি উত্তম পানীয় হিসাবে এ দুধ তারা পান করে, যা সহজে হজম হয় এবং পুষ্টির প্রয়োজনও মেটায় । এরশাদ হচ্ছে,

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।