তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com | __ তাফসীর ফী যিলালিল কোরআন |. সে বৃষ্টিধারা ছাড়া পৃথিবীতে জীবন একেবারেই অসম্ভব। এতে বুঝা যায় যে, সৃষ্টির সব কিছুকে পরস্পর এক অদেখা ও অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ করে রাখা হয়েছে, একটি আর এর একটির ওপর নির্ভরশীল । আকাশের যোগ ছাড়া এ ধরণীর জীবন কল্পনা করা যায় না এবং এ পৃথিবীবাসী বাচতেও পারেনা। এ ব্যাপারে সাধারণভাবে যে মতবাদ চালু রয়েছে তা হচ্ছে, এই যে পৃথিবীর পেটের মধ্যে যে পানি মজুদ রয়েছে তা ওপরের সেই পানির সাথে সংযুক্ত রয়েছে- যা আবার পরে আকাশ থেকে বর্ষিত হয়। এই উভয়ের পানির সন্মিলনে পৃথিবীর.যাবতীয় প্রাণীর প্রয়োজন পূরণ হয়। এটা যতোটুকু সত্য তা নীচের আলোচনা থেকে বুঝা যাবে। বলা হয়েছে, ‘আমি, আকাশ থেকে নির্দিষ্ট পরিমাণে পানি বর্ষণ করিয়েছি’ এ বর্ষণ সম্পূর্ণ পরিসীমিত ও হিসাব করা । এই নির্ধারিত পরিমাপের মধ্যে যে জ্ঞান, প্রজ্ঞা ও নিখুঁত ব্যবস্থাপনা বিরাজ করছে তাতে বুঝা যায় এর পেছনে এমন এক মহা-শক্তিমান হাত রয়েছে, যার মধ্যে কোনো দুর্বলতা নেই, নেই অজানার কোনো সংশয়। সে মহাশক্তিমান তার অফুরন্ত ও অসীম ক্ষমতা বলে সুনির্দিষ্ট পন্থায় সব কিছুকে ক্রুটিহীনভাবে নিয়ন্ত্রণ করছেন। মানুষ এ পর্যন্ত জেনে এসেছে যে পথিবীর মধ্যে সঞ্চিত যে পানি তা আকাশ থেকে বর্ষিত পানি থেকেই জমা হয়েছে এবং আকাশ থেকে বর্ষিত পানি মানুষ জীব জন্তু ও গাছ-পালা তরুলতা সব কিছুর প্রয়োজন মেটানোর পরই গিয়ে পৃথিবীর পেটের মধ্যে জমা হয়। এ পর্যন্তকার মানুষের জানাকে নাকচ করে দিয়ে সম্পতি আবিষ্কার হয়েছে যে, না পৃথিবীর পেটের মধ্যে যে পানি আছে তার সাথে পৃথিবীর উপরিভাগে থাকা অর্থাৎ আকাশ থেকে বর্ষিত পানির কোনো সম্পর্ক নেই । অথচ এই সত্যটিকেই আল কোরআন চৌদ্দশত বছর পূর্বে জানিয়েছে। দেখুন আল কোরআনে বলা হয়েছে, ‘আমি পাঠিয়েছি আকাশ থেকে নির্দিষ্ট পরিমাণ পানি” পুরোপুরি বুদ্ধিমত্তা সহকারে এবং সুনিয়ন্ত্িত ব্যবস্থাপনার মাধ্যমে পাঠিয়েছি। প্রয়োজনের ‘ | থেকে এমন বেশী নয় যে সবকে ডুবিয়ে দেবে, আবার এতো কমও নয় যে পানির অভাবে ফসল ₹| হবে না ও চরম দুর্ভিক্ষ দেখা দেবে, আবার বে-মওসুম পানিও বর্ধিত হয় না। কারণ তাতে পানির কোনো সদ্ব্যবহার হয় না এবং বেকার পানিটা নষ্ট হয়ে যায়। কারো কোনো কাজেই লাগে না। তাই আল্লাহ তায়ালা জানাচ্ছেন, ‘আমি আকাশ থেকে পানি এক নির্দিষ্ট পরিমাণে বর্ষণ করেছি, অতপর এ পানিকে আমি (মজুদ করে রেখেছি) পৃথিবীর বুকে’ ধরে রেখেছি এভাবে পানিকে ধরে রাখার সাথে সে শুক্রবিন্দুর পানির সাথেও তুলনা করা যায়, যা মাতৃগর্ভের মধ্যে ধরে রাখা হয়। ‘এক সুরক্ষিত স্থানে’......... উভয় পানিই আল্লাহর মেহেরবানী ও ব্যবস্থাপনার মাধ্যমে সুরক্ষিত হয় যাতে তার দ্বারা জীবন প্রতিপালিত হয়......... কোরআনের এক বিশেষ বর্ণনা ভংগীর মাধ্যমে সত্যকে ছবির মতো চোখের সামনে তুলে ধরে এ কথাগুলোকে তুলে ধরা হয়েছে। ‘আমি এ পানিকে ফিরিয়ে নিতেও পুরোপুরিই সক্ষম’ অর্থাৎ যদি এভাবে পানিকে ফেরত নিয়ে যাই তাহলে এ পানি চলে যাবে পৃথিবীর গভীরে দূরবর্তী স্তরসমূহের মধ্যে, কঠিন শিলাসমূহ ভেদ করে এ পানি চলে যেতে পারে নীচে বহু দূরে; কিন্তু সেভাবে পানিকে নীচে নেমে যাওয়া থেকে আমিই হেফাযত করেছি অথবা এসব উপায় ছাড়াই আমি প্রয়োজনীয় পানিকে হেফাযত করেছি । অতএব, যিনি তার ক্ষমতা বলে এ পানিকে ধরে রাখেন তিনি একে অপচয় ও নিঃশেষ হয়ে যাওয়া থেকেও রক্ষা করতে. সম্পূর্ণ সক্ষম৷ অবশ্যই এই সব কিছুই মানুষের জন্যে আল্লাহর মেহেরবানীর দান। [১৩ সুরা আল মোমেনুন_ (৩৬১) পারা ১৮ মলখিল ৪ |

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।