তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com আকৃতির মাস্ঝে বিরাজমান আল্লাহর কিছু অক্াট্ নিদর্শন আবার দেখুন, ঈমানের প্রমাণাদি মানুষের নিজেদের মধ্যে যেমন বিরাজ করছে, তেমনি দিগন্ত ব্যাপী প্রকৃতির বুকে ছড়িয়ে থাকা সকল বস্তু ও বিষয়াদির মধ্যেও তা পরিব্যাপ্ত হয়ে রয়েছে, যা মানুষ প্রতিদিন দেখছে ও বুঝছে, কিন্তু তারা এসবের পাশ দিয়ে অবহেলা করে চলে যাচ্ছে। তাই এরশাদ হচ্ছে, ‘অবশ্যই আমি, তোমাদের ওপর সাতটি পথকে সৃষ্টি করেছি (চলা-ফেরা কর) আর নৌযানগুলোতেও তোমরা আরোহণ করো ।' (আয়াত ১৭-২২) আলোচ্য প্রসংগে ঈমান আনার জন্যে প্রয়োজনীয় প্রমাণাদি হাযির করা হয়েছে এবং সমগ্র আলোচনার মধ্যে আল্লাহর অস্তিত্বের লক্ষণসমূহ, তার রহমতের চিহ্নসমূহ স্পষ্ট হয়ে উঠেছে। তীর শক্তি ক্ষমতার নিদর্শনের ঝর্না সূরাটিকে মহীয়ান করেছে। এখানে আরো উল্লেখিত হয়েছে মানুষের চেষ্টা তদ্বীরের তাৎপর্য এবং চেষ্টা তদ্বীর ও তাকদ্বীরকে সমন্বিত করা হয়েছে, তাকবীরের কার্যক্রম ও লক্ষ্যকে নির্ধারণ করে দেয়া হয়েছে যে সকল কিছু আল্লাহ রব্বুল আলামীনের দেয়া একই নিয়মে বাধা এবং সৃষ্টির সব কিছু তাদের গতি প্রকৃতি ও কার্য নির্বাহ কালে একটি আর একটির জন্যেই কাজ করে চলেছে যাকে স্বয়ং সর্বশক্তিমান আল্লাহ তায়ালা মর্যাদাবান বানিয়েছেন। এখানে এ সূরাটির বর্ণনার মধ্যে আরেকটি কথা খেয়াল করুন, দেখবেন প্রাকৃতিক এসব দৃশ্যাবলী ও মানব জীবনের উন্নতি ও অগ্রগতির মধ্যে চমৎকার সমন্বয় ও পারস্পরিক অবিচ্ছেদ্য বন্ধন রয়েছে। এরশাদ হচ্ছে, ‘তোমাদের ওপর আমি সাতটি পথ সৃষ্টি করেছি এবং মোটেই আমি (সৃষ্টির) কোনো কিছু থেকে গাফেল নই !” ওপরের আয়াতটিতে উল্লেখিত পথসমূহ বলতে বিভিন্ন স্তর বুঝায় যা একটি আর একটির ওপর অবস্থিত অথবা একটি আর একটির উর্ধে একটি আর একটি থেকে অনেক অনেক দূরে একথা দ্বারা উর্ধাকাশে অবস্থিত সাতটি ছায়াপথ বা কক্ষপথও বুঝানো হতে পারে, অথবা হতে পারে সাত তারকারাজির সমষ্টি, যেমন রয়েছে সাতটি সৌরমন্ডল, অথবা সাতটি ছায়াপথের সমাহার, এই ধরনের ব্যাখ্যা দিতে গিয়ে জ্যোতির্বিদরা বলেন, এসব হচ্ছে তারকারাজির সমষ্টি । যে যাই বলুক না কেন, সংক্ষিপ্ত কথা হচ্ছে, মানবমন্ডলী যে পৃথিবীতে বাস করে তার ওপরে সৃষ্ট সাতটি আকাশ, অর্থাৎ উর্ধাকাশে রয়েছে সাতটি স্তর, যার রহস্য ভেদ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। মানুষ এ পর্যন্ত জ্ঞান গবেষণা করে যা জানতে পেরেছে তা নিশ্চিত কিছু নয়, অনেকটা | আন্দায অনুমান করেই এসব হিসাব নিকাশ করা হয়েছে। তবে যে জিনিসটি আমরা আমাদের চর্ম চোখে দেখতে পাচ্ছি তা হচ্ছে, এসব কিছু মহা শক্তিশালী এক নিয়ামকের হাতে সুরক্ষিত ও আমি এ বিশাল সৃষ্টির কোনো কিছু থেকেই বে-খবর নই’ Ee এর কোনোটি সম্পর্কে এবং কোনো অবস্থার ব্যাপারে আমার অজানা কোনো কিছুই নেই আরো এরশাদ হচ্ছে, ‘আমি আকাশ থেকে নির্দিষ্ট পরিমাপ মতো পানি পাঠিয়েছি অতপর তার দ্বারা আমি পৃথিবীকে সিঞ্চিত করেছি আর এই পানিকে ফিরিয়ে নেয়ার ব্যাপারেও আমি সম্পূর্ণ সক্ষম ৷” দেখা যায়, এভাবে পৃথিবীকে সে সাতটি (ছায়া) পথের সাথে সংযুক্ত করে দেয়া হয়েছে। অতপর আরো খেয়াল করুন, এই বৃষ্টিধারার সাথে মহাকাশ ও তার স্তরগুলো যুক্ত রয়েছে, কারণ

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।