তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com যাবে তার জীবনের প্রতিটি স্তর বিস্ময়ে ভরা । তার এ ছোট্ট দেহের মধ্যে অফুরস্ত.ও অকল্পনীয় এক বিরাট সম্ভাবনার বীজ লুকিয়ে রয়েছে যা উপযুক্ত পরিবেশ ও পরিচর্যা পেলে এমন বিস্ময়কর অবদান রাখতে পারে, যা পূর্ব থেকে ধারণাও করা যায় না। তার সম্ভাবনাসমূহের সঠিক বিকাশের জন্যে প্রয়োজন সে সুক্মাতিসূক্ষ্ শুক্রকীটের পর্যায়ক্রমিক পরিবর্তন। এতোই ক্ষুদ্র সে শুক্রকীট যা খালি চোখে দৃষ্টিগোচর হয় না, তার মধ্যেই পর্যায়ক্রমিক সেসব সম্ভাবনা লুকিয়ে থাকে। এভাবে ধাপে ধাপে তার অগ্রগতি ও তার প্রকৃতির রূপাস্তর হয়। এভাবেই সে এক পর্যায় থেকে অন্য পর্যায় পৌছে গিয়ে সে পরিণত হয় অভিনব ‘আর এক সৃষ্টিতে’ ৷ জড় পদার্থ বলে যাকে আমরা বুঝতাম, পর্যায়ক্রমে তা কথা বলতে শুরু করে। এরপর দেখা যায় সব শিশুও এক প্রকার হয় না। এক এক শিশু নিজ নিজ স্বতন্ত্র কিছু গুণ বৈশিষ্ট্য নিয়ে এগুতে থাকে এবং এদের মধ্যে থেকে অনেক মনীষী বেরিয়ে আসে যারা মানুষকে অনাগত উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়, যাদের জ্ঞান গবেষণায়, যাদের উৎকর্ষ সাধনে এবং যাদের সফলতা ও সত্য পথ পরিক্রমায় মানব এরপর মানব জীবন পথপরিক্রমা নানা প্রকার অবস্থার মধ্য দিয়ে পরিসমাপ্তির দিকে এগিয়ে চলেছে। যে জীবনের সূত্রপাত মাটি থেকে হয়েছিলো তা মাটির বুকে বিলীন হয়ে একেবারে শেষ হয়ে যায় না, কারণ তার শরীরের মধ্যে মাটি ছাড়া আর একটি উপাদান আছে যা মাটিতে মিশতে পারে না, আর তা হচ্ছে সেই ‘রূহ’ যা মহান আল্লাহর কাছে থেকে এসেছে, এজন্যে সে রূহ আল্লাহর কাছেই ফিরে যায়। এ রূহকে এক বিশেষ উদ্দেশ্যে পয়দা করা হয়েছে যা দৈহিক কাঠামো থেকে ভিন্নতর, আর এজন্যে গোশত ও রক্তের পরিণতি থেকে তার পরিণতি আলাদা হয়ে থাকে৷ আল্লাহর কাছ থেকে আগত রূহ আল্লাহর কাছেই ফিরে যায় এবং সেখানেই শুরু হয় তার দ্বিতীয় জীবন । এরশাদ হচ্ছে, ‘এরপর তোমরা হয়ে যাবে মৃত এবং অবশেষে কেয়ামতের দিনে তোমাদেরকে পুনরায় তোলা হবে!’ অর্থাৎ, পৃথিবীর জীবন শেষে (দ্বিতীয় জীবনের শুরুতে) এই মৃত্যু আসবে । আর এই দুই জীবন দুনিয়া এবং আখেরাতের মাঝখানের এই সময়টির নাম হচ্ছে বরযখ, মানুষের জীবন পরিসমাপ্তকারী স্তর নয়, বরং এটা হচ্ছে তার জীবনের স্তরসমূহের মধ্যে একটি বিশেষ স্তর ৷ তারপর আসবে শেষ স্তর এ বং এটা শুরু হবে সেই দিন থেকে যেদিন তাকে পুনরায় এ ধরার বুক থেকে উঠানো হবে। প্রকৃতপক্ষে এসময় থেকেই শুরু হবে তার পূর্ণাংগ জীবনের আসল অধ্যায়, যা পাপ পংকিলময় পার্থিব জীবনের আবিলতা থেকে ভিন্ন হবে অথবা গোশত ও রক্তের চাহিদাসমূহ থেকে পবিত্র হবে, ভয় ও পেরেশানী থেকে, যে কোনো পরিবর্তন ও পরিবর্ধন থেকে মুক্ত হবে, কারণ এ অধ্যায়টি হচ্ছে মানব জীবনের জন্যে পূর্ব নির্ধারিত চূড়ান্ত অধ্যায় । তার যে পথ চলার বর্ণনা সূরাটির প্রথম অধ্যায়ে শুরু হয়েছিলো এখানে এসে তার জীবন সফরের পরিসমাপ্তি ঘটে । এটাই হচ্ছে মোমেনদের পথ, কিন্তু পার্থিব জীবনে যে ব্যক্তি নিজেকে পশুত্বের স্তরে নামিয়ে দিয়ে এ পথকে কণ্টকাকীর্ণ করে এবং প্রথম জীবনের পরিসমাপ্তিতে আখেরাতের জীবনকে চরম বিপর্যস্ত করে ফেলে । প্রকৃতপক্ষে সে অবস্থায় সে মানবতার প্রাসাদকে ভেংগে চুরমার করে দেয় এবং নিজের জন্যে জাহান্নামের আগুনকে হালাল করে নিয়ে আগুনের ইন্ধনে পরিণত হয়। সেদিনে জাহান্নামের জ্বালানী হবে পাথর ও মানুষ । একারণেই পাথর ও পাপাচারী মানুষ উভয়ে সে দিনই একই সমান হয়ে যাবে।

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।