Wwww.iscalibrary.com জাতি পেলেও আল্লাহ তায়ালা মানব জাতিকে যন্ত্র দানব বানাননি এবং যান্ত্রিক সভ্যতার উন্নতি সাধনই তার জীবনের মূখ্য বিষয় নয়, বরং নৈতিকতা ও সেসব নৈতিক দায়িত্ববোধ সৃষ্টি করাই এর আসল কথা, যার দ্বারা পশু ও মানুষের মধ্যে পার্থক্য সুস্পষ্ট হয়ে ওঠে ।(৫) এরশাদ হচ্ছে, “মহা পবিত্ৰ ও কল্যাণময় আল্লাহ যিনি সৰ্বোৎকৃষ্ট সৃষ্টিকর্তা’ । একথা সর্ববাদী স্বীকৃত সত্য যে আল্লাহ তায়ালা ব্যতীত সৃষ্টিকর্তা আর কেউ নেই। এমতাবস্থায় ‘সর্বোৎকৃষ্ট’ বলতে বুঝায় সকল কিছুকে সুন্দরভাবে সৃষ্টিকারী, এখানে অন্যদের তুলনায় তিনি ভালো সৃষ্টিকারী একথা বুঝানো হয়নি। আবারও খেয়াল করুন, ‘আল্লাহ তায়ালা কতো উত্তম সৃষ্টিকর্তা!’ অর্থাৎ যিনি মানব প্রকৃতির মধ্যে সেসব ক্ষমতা ও যোগ্যতা দিয়েছেন যা ব্যবহার করে সে উন্নতির এই পর্যায়ে পৌছেছে এবং তার এসব যোগ্যতা গড়ে উঠেছে। এমন এক অমোঘ নিয়ম অনুসারে এসব যোগ্যতা গড়ে উঠেছে যার কোনো দিন কোনো পরিবর্তন হয় না, যা মুছে যায় না এবং যে নিয়মের বিপরীতও কোনো নিয়ম কোনো দিন আসে না । তাতেই তো মানুষ তার উন্নৃতি ও অগ্রগতির এই পরিপূর্ণ স্তরে পৌছুতে পেরেছে এবং মানব জীবনের জন্যে সুক্মমাতিসুক্ষ্ম ব্যবস্থাপনা সে গড়ে তুলতে সক্ষম হয়েছে! মানুষ যখন বিজ্ঞানের উৎকর্ষ ও আশ্চর্যজনক আবিষ্কারগুলোর দিকে তাকায় তখন সে বিস্ময়ে হতবাক হয়ে যায়, অর্থাৎ যখন মানুষ দেখে যে সে নিজ হাতে সরাসরি কাজ না করে মেশিনের সাহায্যে দ্রুতগতিতে এবং বিস্ময়কর ও নিপুণতার সাথে বহু কঠিন কাজ করতে থাকে তখন আসলেই তার বিস্ময়ের সীমা থাকে না। এখন চিন্তা করার বিষয় হচ্ছে ভ্রুণের মধ্যে এই পরিবর্তন ও বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রূপ গ্রহণ করার এই শক্তি ও যোগ্যতা কোথেকে এলো? এক অবস্থা থেকে যখন আর এক অবস্থা আসে তখন যে বিরাট পরিবর্তন দেখা যায়, তার দিকে খেয়াল করলে পূর্ববর্তী অবস্থা থেকে তার বিরাট পার্থক্য মানুষকে দারুণভাবে বিস্মিত করে, প্রশ্ন জাগে, কোথেকে এলো এসব পরিবর্তন? কার ইচ্ছায় এ রূপান্তর ঘটলো এবং কেনই বা পর্যায়ক্রমে এসব অবস্থার সৃষ্টি হলো । কিন্তু অত্যাশ্চার্য এসব দৃশ্যের পাশ দিয়ে মানুষ এমনভাবে চোখ বন্ধ করে চলে যায় এবং এগুলো বুঝা থেকে তারা তাদের অন্তরের দরজাগুলোকে এমনভাবে বন্ধ করে নেয় যে এসব রহস্য তাদের কাছে তিমিরেই থেকে যায়। এর কারণ চিন্তা করতে গেলে বুঝা যায় যে, পৃথিবীর সুখ সম্পদ বেশী বেশী ভোগের আশা তাদেরকে এসব অদ্ভূত ও বিস্ময়কর রহস্য উদ্ঘাটন করার কথা ভুলিয়ে দেয় ......... এখানে একটি কথা বুঝতে হবে যে এই রূপান্তর, ভাবান্তর এবং প্রকৃতির পরিবর্তন সব কিছুর পেছনে রয়েছে এক এমন মানুষ গড়ার উদ্দেশ্য যা সৃষ্টির বুকে তার অনন্য ভূমিকা রাখবে । সে মানুষ এক জটিল ও অত্যাশ্চার্য সৃষ্টি যার প্রকৃতির দিকে তাকালে দেখা (৫) মানুষের সৃষ্টি ও অগ্রগতির বর্তমান মতবাদটি গড়ে উঠেছে পরস্পর বিরোধী মূলনীতির ভিত্তিতে, কারণ এই মতবাদের প্রবক্তারা বলতে চায় যে, অন্য জীব জত্তুর উন্নতির মতোই মানুষের অগ্রগতি হয় এবং তারা ধারণা করে যে পশু উন্নতি করতে করতে মানুষে পরিণত হয়েছে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা মানুষ ও পশুর সম্পর্ককে অবাস্তব ও অসম্ভব বলে প্রমাণ করেছে এবং এ কারণেই এটা একটা প্রাচীন ও পরিত্যক্ত মতবাদে পরিণত হয়েছে। আজ সবার কাছে স্পষ্ট হয়ে গেছে যে অন্য কোনো পশুই মানব জাতির বৈশিষ্টসমূহের অধিকারী হয়নি । তারা সর্বদাই পশুত্বের স্বভাব প্রকৃতি নিয়েই এখানে বর্তমান রয়েছে। ডারউইন ও অন্য আরো অনেকে যে মত প্রকাশ করেছে তা আজ সম্পূর্ণভাবে ভ্রান্ত বলে প্রমাণিত হয়েছে। মানুষ তার সুনির্দিষ্ট গুণ বৈশিষ্টসমূহ , নিয়ে মানবতা বিকাশ ও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে এবং নিজস্ব বৈশিষ্টের কারণে সে মানুষ বলে সর্বকাল্লে পরিচিত হয়ে এসেছে এবং এখনও সে মানুষ বলেই পরিচিত হচ্ছে। এটা যান্ত্রিক উন্নতির ফসল নয়, বরং. মানুষের নৈতিক ও অন্যান্য উন্নৃতির পেছনে বাইরের কোনো শক্তির অবদান সুস্পষ্ট ।-সম্পাদক Ll যিন্লাল ১৪তম ৫
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।