Wwww.iscalibrary.com [| _ তাক্ষসীর কী ফিলালিল কোরআন এ ছাড়া এসব কবি সাহিত্যিকরা নিজেরাই কল্পনার জগত সৃষ্টি করে সেখানেই বাস করতে থাকে। কল্পনা ও আবেগের বশবর্তী হয়ে হয়ে তারা এমন অনেক কথাই বলে যার সাথে বাস্তব জীবনের কোনোই মিল নেই, কোনোই সম্পর্ক নেই । ফলে তারা নিজেরাই সে.সব কথার বিপরীতে চলতে বাধ্য হয় । এরা খুব কমই বাস্তবমুখী হয়ে থাকে। এদের কথা ও কাজে কোনো মিল নেই । কিন্তু যিনি একটি নির্দিষ্ট আদর্শের প্রতি মানুষকে ডাকেন । যিনি বাস্তব জীবনে এই আদর্শের বাস্তবায়ন চান তার কথা ও কাজ এমনটি হয় না । কারণ, তীর সামনে একটি লক্ষ্য থাকে, একটা আদৰ্শ থাকে এবং একটা পন্থা থাকে, তিনি চোখ কান খোলা রেখে এবং সম্পূর্ণ সচেতনভাবে সেই লক্ষ্য ও আদৰ্শ বাস্তবায়নের জন্যে সুনির্দিষ্ট পন্থা অবলম্বন করে থাকেন তিনি এক্ষেত্রে কোনো কল্পনাকে প্রশ্রয় দেন না, কোনো খেয়াল জগতে বাস করেন না এবং স্বপ্নের মাঝে ডুবে থাকেন না । তিনি হচ্ছেন বাস্তব দুনিয়ায় বাসিন্দা । কাজেই তার প্রতিটি কথা ও কাজ হয় বাস্তবমুখী । এই হিসেবে রসূলের আদর্শ ও কবি সাহিত্যিকদের আদর্শের মাঝে তফাত রয়েছে। এ ব্যাপারে সংশয়-সন্দেহের কোনো অবকাশ নেই । কারণ বিষয়টি খুবই সুস্পষ্ট । আয়াতে সে কথাই বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে ......... । (আয়াত ২২৪-২২৬ আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে, কবি সাহিত্যিকরা হচ্ছে খেয়াল খুশীর দাস। মনে যা ‘ আসে তাই তারা করে ও বলে৷ কাজেই যারা লক্ষ্যহীন, আদর্শহীন, বিভ্রান্ত ও খেয়াল খুশীর হাতে বন্দী কেবল তারাই এসব কবি সাহিত্যিকদের অনুসরণ করে থাকে । এই কবি সাহিত্যিকরা কল্পনা, জল্পনা এবং আবেগ অনুভূতির স্বপ্নীল জগতে বিচরণ করে। আবেগতাড়িত হয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা বলে । এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই যে, এরা যা বলে, নিজেরাই তা করে না । কারণ এরা কাল্পনিক জগতের বাসিন্দা । এরা কঠিন বাস্তব জীবন থেকে পলায়ন করে। ফলে এমন অনেরু কথাই বলে থাকে যা করার মতো সামর্থ্য তাদের নিজেদেরই থাকে না । কারণ এসব কথাবার্তা হচ্ছে বাস্তবতা বিবর্জিত ও কাল্পনিক গাল গল্প । বাস্তব ও চাক্ষুস জীবনের সাথে এর কোনো সম্পর্ক নেই । ইসলাম হচ্ছে একটি পূর্ণাংগ জীবন বিধান । ব্যবহারিক জীবনে প্রয়োগের জন্যে এই বিধানের প্রবর্তন হয়েছে। এটা এমন একটি বিশাল সংগ্রাম যার প্রত্যক্ষ সম্পর্ক হচ্ছে আত্মার সাথে এবং দৃশ্যমান জগতের সাথে। কাজেই .এই জীবন বিধান তথা ইসলামের প্রকৃতি ও স্বভাব কখনো কোনো কবির স্বভাব ও মানসিকতার সাথে সামঞ্জস্যশীল হতে পারে না । মানব ইতিহাসই হচ্ছে এর প্রধান সাক্ষী । কারণ, একজন কবি মূলত, তার চেতনা ও কল্পনার মাধ্যমে স্বপ্নীল জগত সৃষ্টি করে তাতেই অবগাহন করতে আনন্দ পায়। পক্ষান্তরে ইসলাম স্বপ্নকে বাস্তব রূপ দান করতে প্ৰয়াসী হয় এবং এর জন্যে মানুষের গোটা চিন্তা চেতনাকে কাজে লাগাতে চায় । ইসলাম চায়, মানুষ কঠিন বাস্তবতার মুখোমুখি হোক, এই কঠিন বাস্তবতা থেকে পলায়ন করে মানুষ কাল্পনিক জগতের বাসিন্দা হোক, এটা কখনো ইসলামের কাম্য নয়। যদি এসব কঠিন বাস্তবতা তাদের পছন্দনীয় না হয় এবং ইসলামের আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ না হয় তখন ইসলাম তাদেরকে এসব বাস্তবতার পরিবর্তনের জন্যে এবং ইসলামী আদর্শের বাস্তবায়নের জন্যে উদ্বুদ্ধ কঁরে।-এর ফলে স্বপ্নীল ও কাল্পনিক জগতে বসবাসের কোনো শক্তিই আর মানুষের মাঝে অবশিষ্ট থাকে না, তখন গোটা মানবীয় শক্তি এক মহান আদর্শের বাস্তবায়নই ব্যবহৃত হয়। এতসব সত্তেও ইসলাম কাব্য ও শিল্পের বিরোধী নয় । আলোচ্য আয়াতের মর্ম থেকে সেটাই . বুঝা যায়। তবে যে আদর্শের ওপর ভিত্তি করে কাব্য ও শিল্প গড়ে উঠেছে, সেটা ইসলামের দৃষ্টিতে সমর্থন যোগ্য নয়। যে আদর্শ আবেগ ও কল্পনা সর্বস্ব, যে আদর্শ মানুষকে বাস্তবতা বিবর্জিত বিল্লান্স ১৪তম ৪১
— পৃষ্ঠা ৩২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।