wWww.iscalibrary.com কোরআন ও কোরআনের বাহক বনাম কাব শাস্ত্র আলোচ্য সূরার সর্বশেষ প্রসংগটিও পবিত্র কোরআনকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। প্রথম দিকে জোর দিয়ে বলা হয়েছিলো যে, এই কোরআন বিশ্ব জাহানের প্রতিপালকের পক্ষ থেকেই নাযিল করা হয়েছে। সাথে সাথে এ কথা দৃঢ়তার সাথে অস্বীকার করা হয়েছিলো যে, এই পবিত্র কোরআন কখনো কোনো শয়তানের কাছ থেকে অবতীর্ণ হতে পারে না। এখন বলা হচ্ছে যে, মোহাম্মদ (স.)-এর মতো একজন সত্য নবী, বিশ্বস্ত নবী ও আদর্শবান নবীর কাছে কোনো শয়তানের আগমন ঘটতে পারে না । শয়তানদের আগমন তো ঘটে ভন্ডদের কাছে মিথ্যকদের কাছে, নষ্ট ও ভ্রষ্টদের কাছে এবং সেই সব প্রতারক গণকদের কাছে যারা শয়তানদের কাছ থেকে কিছু ইশারা ইংগিত পেয়ে সেগুলোকে ফুলিয়ে ফাপিয়ে প্রচার করে বেড়ায় । বলা হয়েছে, ‘আমি তোমাকে বলবো কি, কার কাছে শয়তানরা অবতরণ করে? তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী, গোনাহগারের ওপর ৷' (আয়াত ২২১-২২৩) জাহেলী যুগে আরব সমাজে জ্যোতিষী ও গণকদের বেশ প্রভাব ছিলো । তাদের ধারণা ছিলো, ভ্রিন পরীরা তাদের কাছে অদৃশ্য জগতের বিভিন্ন খবরাখবর নিয়ে আসে । তাই মানুষ তাদের কাছে আসতো, তাদের ভবিষ্যতবাণীর শরণাপন্ন হতো । অথচ এদের অধিকাংশই ছিলো মিথ্যুক, ভন্ড ও প্রতারক । মানুষ কেবল কুসংস্কারের বশবর্তী হয়ে তাদের কথায় বিশ্বাস করতো । তবে এরা কখনো মানুষকে সত্য পথের দিকে আহ্বান করতো না, সততা ও আল্লাহভীতির নির্দেশ দিতো না এবং ঈমানের দিকেও মানুষকে ডাকতো না । অথচ রসূল তো এমনটি করতেন না। তিনি তো এই কোরআনী নির্দেশের আলোকে মানুষকে সত্যের পথে ডাকতেন এবং একটা সত্য ও সরল আদর্শের প্রতি মানুষকে আহ্বান করতেন । ওরা পবিত্র কোরআন সম্পর্কে কখনো কখনো বলতো, এটা এক ধরনের কাব্য । এই সুবাদে তারা নবীকে কবি বলে আখ্যায়িত করতো । কিন্তু এই পবিত্র কালামের যে যাদুময়ী প্রভাব তারা অনুভব করতো ও প্রত্যক্ষ করতো তার বিপরীতে কিছু দাড় করানোর মতো ক্ষমতা তাদের ছিলো না। তারা হতবাক হয়ে লক্ষ্য করতো কি ভাবে এই বাণীর মর্ম মানুষের হৃদয়ের গভীরে পৌছে গিয়ে তাদের অনুভূতিকে নাড়া দিচ্ছে, তাদের ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করছে। এটাকে প্রতিহত করার মতো কোনো শক্তিই তাদের ছিলো না। পবিত্র কোরআন ওদেরকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে যে, রসূলের আদর্শ ও কোরআনের আদর্শ কখনো কোনো কবি সাহিত্যিকের আদর্শের মতো নয়। এই দুই আদর্শের মাঝে বিরাট ব্যবধান রয়েছে। কারণ, এই পবিত্র কোরআন সুস্পষ্ট আদর্শ নিয়ে চলে, নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি আহ্বান করে এবং এই লক্ষ্যে পৌছার জন্যে সহজ সরল পথ অনুসরণ করে। অপরদিকে রসূল (স.)-এর বৈশিষ্ট্য হলো, তিনি যা বলেন তার বরখেলাপ করেন না। তিনি আবেগ ও খেয়াল-খুশী দ্বারা পরিচালিত হন না । তিনি অস্থির চিত্তের মানুষও নন । বরং একটা সুনির্দিষ্ট আদর্শের প্রতি মানুষকে আহ্বান করেন। তিনি নিজেও এই আদর্শের ওপর অটল এবং এই বিশ্বাসের ওপর অনঢ় । যে আদর্শের তিনি ধারক ও বাহক তাতে কোনো বক্রতা নেই কোনো বিভ্রান্তির অবকাশ নেই । অথচ যারা কবি ও সাহিত্যিক তাদের মাঝে এই গুণগুলো নেই । কারণ, কবি-সাহিত্যিকরা হচ্ছে অস্থির চিত্তের মানুষ । তারা আবেগ ও কল্পনার হাতে ইচ্ছামতো নিজেদের মনের ভাব প্রকাশ করে থাকে । তারা একই বস্তুকে একবার দেখে কালো আর একবার দেখে সাদা । সন্তুষ্ট থাকলে বলে এক কথা, আর অসন্তুষ্ট হলে বলে আর এক কথা । মোট কথা, এরা হচ্ছে অস্থির চিত্তের অধিকারী । এদের মন মেযাজের কোনো ঠিক ঠিকানা নেই ।
— পৃষ্ঠা ৩২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।