Wwww.iscalibrary.com গোশতের কোষের মধ্যে হাডিড কিভাবে সৃষ্টি হয়। ইতিমধ্যে একথা তো জানা গেছে যে, ভ্রুণের মধ্যে হাডিডর কোষগুলো আগে সৃষ্টি হয়, আর হাডিডর কোষগুলো প্রকাশিত না হওয়া পর্যন্ত একটি গোশত কোষও পরিলক্ষিত হয় না। তারপর ভ্রুণের এই পূর্ণাংগ অবস্থা প্রাপ্তির জন্যে হাডিডর কাঠামো পূর্ণতা প্রাপ্ত হতে হবে, এইটিই সেই গুঢ় রহস্য- আল কোরআন যার দার উদঘাটন করেছে। জানানো হচ্ছে, ‘অতপর, UE রত কয ‘তারপর তাকে আমি আর একটি সৃষ্টিতে পরিণত করলাম'৷ অর্থাৎ অবশেষে এসব বৈশিষ্ট্যমন্ডিত মানুষ হয়ে সময়ান্তরে সে গড়ে উঠলো । মাতৃগর্ভে যখন বাচ্চা ভ্রুণ আকারে থাকে তখন তার শারীরিক কাঠামো জীব জানোয়ারের ক্রুণের সাথে সাদৃশ্যপূর্ণ থাকে, কিন্তু যখন সে ভূমিষ্ট হয় তখন সে ‘নতুন এক সৃষ্টিতে’ পরিণত হয়। তারপর যখন ক্রমান্বয়ে এ বাচ্চা বেড়ে ওঠে তখন ধীরে ধীরে তার বৈশিষ্ট্যসমূহ প্রকাশ পেতে থাকে, পশুর ভ্রুণটি আত্মপ্রকাশ করে পশু ‘| হিসাবে, তার মধ্যে এসব বৈশিষ্ট্য গড়ে ওঠে না, বি তকুট মানব গতর যং সালে রী গড ওঠে। মানব শিশুর ভ্রুণ বিশেষ বিশেষ কিছু গুণ বৈশিষ্ট্যের অধিকারী হতে থাকে এবং যখন সে যৌবনে পদার্পণ করে তখন তার গুণাবলী পূর্ণত্ব লাভ করে এবং তখনই দেখা যায় আল্লাহর কথার বাস্তবতা ৷ এরশাদ হচ্ছে, ‘অতপর আমি তাকে আর এক সৃষ্টিতে পরিণত করি ॥' অর্থাৎ, ভ্রুণ থাকা অবস্থায় তার যে আকার আকৃতি ছিলো তার থেকে সে ভিন্ন আকৃতি গ্রহণ করে। অপরদিকে পশুর ভ্রুণ বৃদ্ধি প্রাপ্ত হয়ে পশুই থেকে যায়, তার মধ্যে মানব শিশুর মতো বৈশিষ্ট্যসমূহ সৃষ্টি হয় না। একারণে পশু পশুই থেকে যায় এবং পশুর আকৃতি প্রকৃতির উর্ধে সে উঠতে পারে না, কিন্তু হাসির ব্যাপার হচ্ছে আত্মগর্বী, উগ্রমস্তি্ক, বত্ুবাদী ও বৈজ্ঞানিক জ্ঞান সমৃদ্ধ (?) কিছু মানুষ মনে করে যে পশু (বানর) ধীরে ধীরে রূপান্তরিত হয়ে মানুষে পরিণত হয়েছে। বসতে বসতে তার লেজ খসে পড়েছে, অথচ এসব পাগলরা একটুও হিসাব করে না যে বানর শিশু যখন ভূমিষ্ট হয় তখন দুনিয়ার সকল বানর লেজ বিশিষ্ট হয়, কিন্তু কোনোকালে কোনো মানব শিশুই লেজ বিশিষ্ট হয়নি । তারপর রয়েছে স্বভাব প্রকৃতি, মানব শিশুর ও বানরের স্বভাব প্রকৃতির মধ্যে পার্থক্য চিরদিন একই প্রকার থেকেছে। এভাবে ভ্রুণ থাকাকালে পশু ও মানব ভ্রুণগুলো আকৃতিতে একই প্রকার হলেও ভূমিষ্ট হওয়ার সময় মানব শিশু ‘ভিন্ন আর এক সৃষ্টিতে’ পরিণত হয় এবং এরপর যতোই বাড়তে থাকে ততোই তার মধ্যে মানব শিশুর সকল গুণ বৈশিষ্ট্য ফুটে উঠতে থাকে এবং তার মধ্যে নানা প্রকার যোগ্যতার বিকাশ । তখন সে পরিণত হয় ‘নতুন আর এক সৃষ্টিতে’ ৷ অবশ্য এটা ঠিক যে, প্রাণী হওয়ার কারণে মানুষ ও পশুর মধ্যে অনেক দিক দিয়েই সাদৃশ্য রয়েছে; এতদসত্তেও এ দুই শ্রেণীর জীবের মধ্যে পার্থক্যসমূহও খুবই স্পষ্ট, যার কারণে মানুষ মানুষই হয় এবং পশু পশুর স্তর থেকে উন্নীত হয়ে কখনো মানুষের স্তরে পৌছুতে পারে না। এসব মানব সুলভ গুণ বৈশিষ্ট্য নিয়ে মানবতা পূর্ণতা প্রাপ্ত হয়। এসব গুণ বৈশিষ্ট্য আল্লাহরই । এখানে আমাদের ভালো করে বুঝে নিতে হবে, যান্ত্রিক সভ্যতা গড়ে তোলার ক্ষমতা শুধু মানব
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।