তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

WwWww.iscalibrary.com আল্লাহর সামনে কোনো কিছুই করার ক্ষমতা রাখেন না । এটাই হচ্ছে ইসলামের সুস্পষ্ট বক্তব্য । এই বক্তব্যে আল্লাহ তায়ালা ও তার বান্দাদের মধ্যকার সব ধরনের মধ্যস্থতাকে অস্বীকার করা হয়েছে। এমনকি স্বয়ং রসূলে করীম (স.)-এর মধ্যস্থতাকেও অস্বীকার করা হয়েছে। নমোমেনের আচরণ বিধি এরপর মোমেনদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে নির্দেশ দিয়ে রসূল (স.)-কে বলা হচ্ছে, ‘এবং তোমার অনুসারী মোমেনদের জন্যে সহানুভতির ডানা নামিয়ে দাও’ ৷ (আয়াত ২১৫) এই নম্ব ও সদয় আচরণকে স্পষ্ট করে তুলে ধরার জন্যে ‘ডানা নিচু করা’ এর রূপক বর্ণনাভংগির আশ্রয় নেয়া হয়েছে । অর্থাৎ, উড়ন্ত পাখী নিচের দিকে নেমে আসার সময় তার ডানা দুটোকে যেভাবে নামিয়ে দেয় সেভাবেই তুমি মোমেনদেরকে দু’হাত মেলে ধরে নিজের কাছে টেনে নাও। এই কোরআনী নির্দেশ পালন করতে গিয়ে রসূল (স.) জীবন ভর তীর অনুসারীদের প্রতি সদয় ছিলেন, মেহেরবান ছিলেন। তিনি ছিলেন কোরআনী চরিত্রের মূর্ত প্রতীক । এরপর রসূলকে নির্দেশ দেয়া হচ্ছে, তিনি নাফরমান ও অবাধ্য লোকদের সাথে কি রূপ আচরণ করবেন । এ পর্যায়ে বলা হয়েছে, ‘যদি তারা তোমার অবাধ্যতা করে, তবে বলে দাও, তোমরা যা করো, তা থেকে আমি মুক্ত'। (আয়াত ২১৬) এই নির্দেশ রসূলের মক্কায় অবস্থান ও জেহাদ ফরয না হওয়া পর্যন্ত বলবত ছিলো। এরপর রসূল (স.)-কে নিজের প্রতিপালক, প্রভু ও মালিকের প্রতি ভরসা রাখার জন্যে নির্দেশ দেয়া হচ্ছে। এর ফলে তিনি সর্বক্ষণ তারই হেফাযতে থাকবেন এবং তারই সাথে সম্পৃক্ত থাকবেন । তাই আয়াতে বলা হয়েছে, ‘তুমি ভরসা করো পরাক্রমশালী পরম দয়ালুর ওপর .............. ৷ (আয়াত ২১৭-২১৯) অর্থাৎ কাফের মোশরেকদের কোনো তোয়াক্কা করবে না। ওদের আচার আচরণকে আমলে আনবে না । ওদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে তুমি নিজ প্রভু ও মালিকের প্রতি মনোনিবেশ করো, তীর প্রতি আস্থা রাখো ও ভরসা রাখো । তারই কাছে সাহায্য কামনা, সব বিষয়ে তারই কাছে মদদ তলব করো । আলোচ্য সূরাতে আল্লাহর দুটো গুণের উল্লেখ একাধিকবার করা হয়েছে। গুণ দুটো হচ্ছে, শক্তি ও দয়া । আলোচ্য আয়াতে এই গুণ দুটো উল্লেখ করা হয়েছে রসূল সৈ.)-কে সাস্তুনা দেয়ার জন্যে এবং তার মনোবলকে দৃঢ় করার জন্যে । এখানে বলা হয়েছে, আল্লাহর দৃষ্টি রসূলের প্রতি সর্বক্ষণই রয়েছে। রসূল যখন একাকী নামায আদায় করেন তখনও আল্লাহর দৃষ্টি তার প্রতি নিবদ্ধ থাকে এবং মুসল্লীদের সাথে একত্রিত যখন সেজদারত থাকেন তখনও আল্লাহর দৃষ্টি তার প্রতি নিবদ্ধ থাকে অর্থাৎ রসূল (স.) নির্জনবাস, জনসমক্ষে উপস্থিতি, তার চলা ফেরা, ওঠা বসা ও প্রতিটি কাজকর্ম আল্লাহর দৃষ্টিতে রয়েছে। আল্লাহ তায়ালা তার মনের খবর রাখেন এবং তীর দোয়া ফরিয়াদও শুনে থাকেন। কারণ তিনি তো হচ্ছে, ‘সর্বশ্রোতা, সর্বজ্ঞানী ৷’ আয়াতের বর্ণনা ভংগির দ্বারা আল্লাহর সার্বক্ষণিক হেফাযত, নেক দৃষ্টি ও কল্যাণ কামনার বিষয়টি ফুটে উঠেছে। ফলে রসূল (স.)-এর মাঝেও এই অনুভূতি জাগ্রত ছিলো যে, তিনি আপন প্রভুর হেফাযতেই রয়েছেন, তাঁর পাশেই অবস্থান করছেন এবং তার দৃষ্টির সামনেই রয়েছেন। অর্থাৎ একটা সার্বক্ষণিক আস্থা ও ভরসার অনুভূতি তাঁর মাঝে বিরাজ করতো ।

— পৃষ্ঠা ৩১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।