তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

wWww.iscalibrary.com একথা বলা যায়, UL tne HE Ske RA A LRA de tLe hs ECLA না, যদি তিনি ঘটনাক্রমে সে পাপে লিপ্ত হন! এরপর রসূল (স.)-কে নির্দেশ দেয়া হচ্ছে, SE Fel SNE Ol ব্যাপারে সতর্ক করে দেন এবং এ কঠিন শাস্তির ভয় দেখান । এর ফলে অন্যরাও সতর্ক হয়ে যাবে। কারণ, খোদ রসূলের আত্মীয়স্বজনরাও যদি শেরকের ওপর মৃত্যুবরণ করে কঠিন শাস্তির হাত থেকে রেহাই না পায়, তাহলে অন্যদের তো কোনো কথাই নেই । আয়াতে বলা হয়েছে, তুমি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দাও!’ (আয়াত ২১৪) বোখারী ও মুসলিম বর্ণিত একটি হাদীসে বলা হয়েছে, যখন এই আয়াতটি অবতীর্ণ হয়,- তখন রসূল (স.) সাফা পাহাড়ে উঠে উচ্চস্বরে ডাক দিয়ে বললেন, বিপদ থেকে সাবধান! ডাক শুনে লোকজন তার কাছ জমায়েত হতে লাগলো, অনেকে স্বয়ং এসে হাযির হলো আবার অনেকে তাদের প্রতিনিধি পাঠিয়ে দিলো। তাদেরকে লক্ষ্য করে রসূল বললেন, ‘হে আবদুল মোত্তালেবের ংশধরর, ‘হে ফেহরের বংশধররা, হে লুয়াই-এর বংশধররা! যদি আমি তোমাদেরকে বলি যে, পাহাড়ের পাদদেশে একটা আশ্বারোহী দল তোমাদের ওপর আক্রমণ করার জন্যে প্রস্তুত রয়েছে তাহলে কি তোমরা আমাকে বিশ্বাস করবে? তারা বললো, হা! তিনি বললেন, ‘তাহলে আমি তোমাদেরকে আসন্ন এক কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করে দিচ্ছি’ তখন আবু লাহাব বলে উঠলো, ‘গোটা দিনটাই তোমার জন্যে অশুভ হোক, এজন্যেই কি তুমি আমাদেরকে ডেকেছো?' এই পরিপ্রেক্ষিতেই আল্লাহ নাযিল করেন, ‘আবু লাহাবের হত্তদ্ধয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজেও ৷’ আয়েশা (র.)-এর বরাত দিয়ে মুসলিম শরীফে বর্ণিত হয়েছে যে, যখন রসূলের প্রতি নাযিল ফাতেমা! হে আবদুল মোত্তালেবের কন্যা সাফিয়্যাহ্‌! হে আবদুল মোত্তালেবের বংশধররা! আল্লাহ্র সামনে তোমাদের জন্যে কিছু করার মতো ক্ষমতা আমার নেই । আমার ধন সম্পদ থেকে তোমাদের যা চাওয়ার চাইতে পারো ৷’ আবু হোরায়রা (র.)-এর বরাত দিয়ে মুসলিম ও তিরমিযী শরীফে বর্ণিত হয়েছে যে, যখন এই আয়াতটি নাযিল হয় তখন রসূল (স.) কোরায়শ বংশের ছোট বড় সবাইকে উদ্দেশ্য করে বললেন, ‘হে কোরায়শ বংশধররা! জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করো । হে বনী কা'ব গোত্রের লোকেরা! জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করো । হে মোহাম্মদের কন্যা ফাতেমা! তুমিও নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো । কারণ, আল্লাহর শপথ নিয়ে তোমাদেরকে বলছি, আল্লাহর সামনে তোমাদের জন্যে কোনো কিছুই করার ক্ষমতা আমার নেই । তবে আত্মীয়তার দাবী আমি রক্ষা করতে পারি ৷’ এসব হাদীসের বক্তব্য দ্বারা বুঝা যায় যে, রসূল (স.) উক্ত নির্দেশকে কতটুকু গুরুত্সহকারে এহণ করেছিলেন এবং তা পালন করেছিলেন। এই নির্দেশ পালন করতে গিয়ে তিনি কিভাবে তীর আত্মীয়স্বজন ও বংশের লোকদেরকে সতর্ক করে দিয়েছিলেন এবং সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে, আল্লাহর সামনে রক্তের সম্পর্ক কোনোই কাজে আসবে না। সেখানে ব্যক্তিগত আমলই কাজে আসবে । তিনি আরো জানিয়ে দিয়ে ছিলেন যে, আল্লাহর রসূল হয়েও তিনি

— পৃষ্ঠা ৩১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।