তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com এরপর আল্লাহ তায়ালা ওদেরকে সাবধান করে দিয়ে বলছেন যে, ‘আমি কোনো জনপদ ধ্রু করিনি যার জন্যে কোনো সতর্ককারী (নবী) পাঠানো হয়নি ৷ (আয়াত ২০৮-২০৯) আল্লাহ্‌ তায়ালা মানব জাতির কাছ থেকে একটা স্বভাবজাত অংগীকার নিয়েছিলেন। সেটা হচ্ছে মানব জাতি তাওহীদের বিশ্বাসে বলীয়ান হয়ে একমাত্র তারই এবাদাত বন্দেগী করবে। কেননা প্রকৃতি নিজেও একক সৃষ্টার প্রমাণ বহন করে। এমনকি সুস্থ মানব স্বভাবও একক সষ্টার অনুভূতি লালন করে থাকে । সাথে সাথে গোটা সৃষ্টি জগতও এই একক স্রষ্টারই প্রমাণ বহন করে চলছে। তাই মানুষ যখন স্বভাবজাত অংগীকারের কথা ভুলে যায় এবং ঈমানী চেতনা সৃষ্টিকারী আল্লাহর নির্দশনগুলোর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। তখন তাদেরকে সতর্ক করে দেয়ার জন্যে নবী রসূলদের আগমন ঘটে তাই নবুওত ও রেসালত হচ্ছে মূলত আত্মভোলা ও গাফেল মানুষদেরকে সতর্ক করার একটা উপায় ও পন্থা । এর মাধ্যমে আল্লাহর দয়া ও ইনসাফেরই বহিপ্রকাশ ঘটে । এর পরও যারা সতর্ক হয় না তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিলে সেটা আল্লাহর পক্ষ থেকে যুলুম হিসেবে বিবেচিত হবে না । বরং সত্য ও ন্যায় পথ থেকে বিচ্যুতির ন্যায্য শাস্তি হিসেবেই গণ্য হবে।. এর পর পবিত্র কোরআন সম্পর্কে বলা হচ্ছে, ‘এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি। তারা এ কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থ্যও রাখে না ৷ (আয়াত ২১০-২১২) পূর্বে বলা হয়েছিলো যে, এই কোরআন বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাযিল করা । এখন কাফের মোশরেকদের ভ্রান্ত দাবী খন্ডন করে বলা হচ্ছে, এই কোরআন শয়তানী পদ্ধতিতে নাযিলকৃত কোনো গণক বা জ্যোতিষীর মুখনিসৃত বাণী নয়। এটা হচ্ছে স্বয়ং আল্লাহর পবিত্র বাণী যার ধারে কাছে পৌছার ক্ষমতাও কোনো শয়তানের নেই । এই বাণী মানুষকে সত্য পথের সন্ধান দেয়, সততার প্রতি আহবান করে এবং ঈমানের প্রতি উদ্বুদ্ধ করে, অথচ শয়তানরা সম্পূর্ণ এর বিপরীত কাজ করে। তারা মানুষকে ভ্রান্ত পথের দিকে ডাকে, অমঙ্গলের পথে ডাকে এবং আল্পাহদ্রোহিতার প্রতি উদ্বুদ্ধ করে। পবিত্র কোরআনের মতো কোনো বাণী পেশ করার মতো ক্ষমতা শয়তানের নেই । কারণ, ওহীর উৎস থেকে তারা বিচ্ছিন্ন। এই বাণীর বাহক তো একজন সন্মানিত ও বিশ্বস্ত ফেরেশতা, যিনি আল্লাহর নির্দেশেই এই বাণী বহন করে রসূলের কাছ পৌছান। এই মহান দায়িত্‌ আঞ্জাম দেয়ার ক্ষমতা কি কোনো শয়তানের থাকতে পারে? সুপারিশ কারো নয় আমলহ একমাত্র নাজাতের ভপায় পরবর্তী আয়াতে সরাসরি রসূল্‌ (স.) কে লক্ষ্য করে নির্দেশ দিয়ে বলা হচ্ছে, তিনি যেন শেরক থেকে দূরে থাকেন, আপনজনদের সতর্ক করেন এবং সব বিষয়ে একমাত্র আল্লাহর ওপরই ভরসা রাখেন। আয়াতে বলা হয়েছে, ‘অতএব, তুমি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকবে না, ডাকলে শাস্তিতে পতিত ৷ (আয়াত ২১৩-২২০) EE ENE: AE EET SE ETE TOT (স.)-এর ক্ষেত্রে কল্পনাই করা যায় না। এরপরও বলা হচ্ছে, তিনি যেন আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে না ডাকেন, যদি ডাকেন তাহলে তিনি কঠিন শাস্তির সম্মুখীন হবেন। রসূলের ক্ষেত্রেই যদি এই সাবধান বাণী উচ্চারিত হতে পারে, তাহলে অন্যদের ক্ষেত্রে এই সাবধান বাণী কতোটুকু জোরালোভাবে উচ্চারিত হতে পারে তা সহজেই অনুমান করা যায়। কাজেই নিসন্দেহে

— পৃষ্ঠা ৩১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।