তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

wWww.iscalibrary.com ‘যদি আমি একে কোনো ভিন্নভাষীর প্রতি অবতীর্ণ করতাম অতপর তিনি তা তাদের কাছে পাঠ করতেন, তবে তারা তাতে বিশ্বাস স্থাপন করতো না৷’ (আয়াত ১৯৮-১৯৯) এই আয়াতে একদিকে রসূল (স.)-কে সান্তনা জানানো হচ্ছে এবং অপরদিকে মোশরেকদের | সীমাহীন অহংকার ও গৌড়ামীর চিত্র তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে যে, এরা কোনো যুক্তি প্রমাণেরই ধার ধারে না। এদের স্বভাবই হচ্ছে, সত্যকে অস্বীকার করা । তবে এই অস্বীকৃতির শাস্তি তাদেরকে অবশ্যই ভোগ করতে হবে। যখন আল্লাহর হুকুমে আযাব আসবে তখন তারা বুঝতেও পারবে না, কিভাবে কি হলো। সে কথাই আয়াতে এভাবে বলা হয়েছে, ‘তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে না যে পর্যন্ত তারা মর্মন্তুদ আযাব (সামনে) দেখতে পাবে। অতপর তা আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়বে, তারা তা বুঝতেও পারবে না'। (আয়াত ২০১-২০২) আলোচ্য আয়াতের বর্ণনাভংগির মাধ্যমে মোশরেকদের চিরাচরিত একটা স্বভাবকে চাক্ষুসভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এতে বলা হয়েছে যে, ঈমান গ্রহণ না করা এবং কোরআনকে অস্বীকার করা ওদের মজ্জাগত স্বভাব। এই স্বভাবের কোনো পরিবর্তন হবে না। আল্লাহর গযব বা অন্য কোনো কারণে ধ্বংস না হওয়া পর্যন্ত তারা এই স্বভাবের ওপরই অটল থাকে । অনেকে আবার মৃত্যুর কারণে অথবা হত্যার মাধ্যমে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়, কিন্তু নিজের এই স্বভাবকে ত্যাগ করতে পারে না । আবার জীবন সায়াহ্নে এসে অনেকে চৈতন্য ফিরে পায়। তখন বলে ওঠে, ‘আমরা কি অবকাশ পাবো না?’ অর্থাৎ আমাদের কি আর একবার সংশোধনের সুযোগ দেয়া হবে না? কিন্তু, না, তেমন কোনো সুযোগ তখন আর থাকবে না। ওরা অনেকটা তাচ্ছিল্য ও বিদ্বপের বশবর্তী হয়েই নিজেদের ওপর আসমানী গযবকে দ্রুত নিয়ে আসার জন্যে আব্দার করতো । ভোগ বিলাসিতার মাঝে ডুবে থাকার কারণে ওদের চেতনা ও অনুভূতি ভৌতা হয়ে গিয়েছিলো যার ফলে ওরা কল্পনাই করতে পারতো না যে, আল্লাহর গযবও ওদের ওপর নেমে আসতে পারে, ঠিক সম্পদশালীরা যেমনটি করে থাকে । কারণ, সম্পদশালীরা কদাচিৎ মনে করে থাকে যে, তাদের সম্পদ একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ্‌ তায়ালা ‘তারা কি আমার শাস্তিকে দ্রুত কামনা করে? তুমি ভেবে দেখো তো, যদি আমি বছরের পর বছর..... ৷" (আয়াত ২০৪-২০৬) একদিকে আল্লাহর শাস্তি দ্রুত কামনা করা হচ্ছে, অপরদিকে সেই শাস্তি আকস্মিকভাবেই তাদের ওপর পতিত হচ্ছে। ফলে বিদ্রোহীদের এই জীবন চুরমার হয়ে পড়ছে, নিশ্চিহ্ন হয়ে পড়ছে। কোনো কিছুই তাদেরকে রক্ষা করতে পারছে না। কোনো কিছুই তাদের শাস্তিকে লঘু করতে পারছে না। হাদীস শরীফে বলা হয়েছে, ‘কাফেরদেরকে জাহান্নামের আগুনের মারে একবার ঠেসে ধরে জিজ্ঞেস করা হবে, তুমি কখনো কি ভালো কিছু দেখেছো? কখনো কি কোনো নেয়ামত দেখেছো? সে বলবে, ‘আল্লাহর কসম কখনো না।' এর পর আর একজন লোককে হাযির করা হবে সে পৃথিবীতে অনেক দুঃখ কষ্ট দেখেছে। তাকে জান্নাতের মাঝে একবার ঢুকিয়ে জিজ্ঞেস করা হবে, ‘তুমি কি কখনো কোনো দুঃখ কষ্ট দেখেছো?’ সে বলবে, ‘কখনো না হে আমার প্রভু ৷’ (তাফসীরে ইবনে কাসীর)

— পৃষ্ঠা ৩১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।