তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

www.iscalibrary.com : রয়েছে। কিন্তু মোশরেক সম্পৃদায় এসব প্রমাণিত ও প্রকাশ্য বিষয়গুলোকে অস্বীকার করে। ওরা মনে করে, এসব যাদু অথবা কল্পনাপ্ৰসূত কাব্য । এমনকি, এই কোরআন যদি কোনো অনারব, যে মোটেও আরবী জানেনা, তার ওপর নাযিল হতো এবং সে তা ওদের সামনে পাঠ করে শুনাতো তাতেও ওরা বিশ্বাস করতো না, ঈমান গ্রহণ করতো না। এটা কোনো দলীল প্রমাণের দুর্বলতার কারণে নয়, বরং ওদের গোয়ার্তুমীর কারণেই ওরা ঈমান গ্রহণ করে না। ওদের জানা উচিত, এই পবিত্র বাণী মোহাম্মদ (স.)-এর কাছে কোনো জ্বীন-পরী বা কোনো দৈত্য-দানবের পক্ষ থেকে আসেনি, যা সাধারণত গণক ঠাকুরদেরদের কাছে এসে থাকে । ওদের আরো জানা থাকা উচিত, যে এই পবিত্র বাণী কোনো কাব্য সম্ভার নয়। কারণ, এর একটি সুনির্দিষ্ট নিয়ম-নীতি ও পদ্ধতি রয়েছে। অথচ কবিতা হচ্ছে একদল কল্পনা বিলাসী কবিদের উর্বর মস্তিস্কের কল্পনার সমাহার । এতে বাস্তবতার পরিবর্তে কল্পনার প্রাধান্য থাকে বেশী । কিন্তু পবিত্র কোরআন এমনটি নয়। কারণ, আল্লাহদ্রোহী তথা মোশরেক সম্পদায়কে সতর্ক করে দেয়ার জন্যে এবং কঠিন আযাবে আক্রান্ত হওয়ার আগেই তাদেরকে সাবধান করে দেয়ার জন্যে এই পবিত্র কোরআন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নাযিল করা হয়েছে। অন্যথায় তাদেরকে করুণ পরিণতির সম্মুখীন হতে হবে, “নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কি রূপ?’ আয়াতে বলা হয়েছে, ‘এই কোরআন তো বিশ্ব জাহানের পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ, বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতীর্ণ হয়েছে তোমার অন্তরে ................ ৷ (আয়াত ১৯১-১৯৫) অর্থাৎ জিবরাঈল (আ.) যিনি আল্লাহর পক্ষ থেকে পবিত্র কোরআন রসূল (আ.)-এর আত্মার প্রতি নাযিল করেছেন তিনি অত্যন্ত বিশ্বস্ত একজন ফেরেশতা ৷ তিনি কেবল বিশ্বস্তই নন, বরং যা কিছু আল্লাহর পক্ষ থেকে বহন করে এনেছেন তার যথার্থ হেফাযতও করেছেন। আর তার কাছ থেকে সরাসরি আল্লাহর নবী সেই এঁশী বাণী গ্রহণ করেছেন এবং যথাযথভাবে ও প্রত্যক্ষরূপে তা ধারণও করেছেন। উদ্দেশ্য হলো, তিনি যেন আরবী ভাষায় অবতীর্ণ এই এশী বাণীর মাধ্যমে তার জাতিকে সতর্ক করতে পারেন, দিক নির্দেশনা করতে পারেন। যেহেতু এই বাণীর ভাষা ছিলো তাদেরই মাতৃভাষা আরবী, কাজেই এর মর্ম ও বক্তব্য বুঝা তাদের পক্ষে কঠিন কিছু ছিলো না। তারা সহজেই বুঝতে পেরেছিলো, এই বাণী কখনো মানুষের মুখের বাণী হতে পারে না । কারণ, এর বাক্য গঠন রীতি, বর্ণনা ভংগি, অর্থ ও বক্তব্যের সুবিন্যস্ততাই প্রমাণ করে এর উৎস মানুষ নয়। এরপর আর একটি বাহ্যিক প্রমাণের প্রতি ইংগিত করে বলা হচ্ছে, ‘নিশ্চয়ই এর উল্লেখ (আয়াত ১৯৬-১৯৭) পূর্ববর্তী আসমানী কেতাবে রসূল (স.)-এর পরিচয় তুলে ধরা হয়েছে। সে কারণেই বনী ইসরাঈলের আলেমরা রসূল (স.)-এর আগমনের প্রত্যাশী ছিলেন। তারা মনে করতেন প্রত্যাশিত রসূলের আগমন কাল ঘনিয়ে এসেছে। এটা নিয়ে তারা পরস্পর বলাবলিও করতেন । বিশিষ্ট সাহাবী সালমান ফারেসী ও আবদুল্লাহ ইবনে সালাম (রা.)-এর মাধ্যমে এই বক্তব্য জানা যায়। এ ংক্রান্ত তথ্যগুলোও সন্দেহাতীতভাবে প্রমাণিত । তা সত্তেও কেবল অহংকার ও গোৌড়ামীর বশবর্তী হয়ে মক্কার মোশরেক সম্পৃদায় এই পবিত্র বাণীকে আল্লাহর বাণী হিসেবে গ্রহণ করতে অস্বীকার করেছে। এমন কি কোনো অনারবও যদি তাদেরকে আরবী ভাষায় এই বাণী আবৃত্তি করে শুনাতো, তাতেও তারা এটাকে আল্লাহর বাণী হিসেবে গ্রহণ করতো না, বিশ্বাস করতো.না। তাই বলা

— পৃষ্ঠা ৩১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।