তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com Dor oe PADD wr ut © be (52 ole ul St. ili চলন a EE 5908S PA wh Edt A n A BLL Ht 0d DL) foe mh Al ১৮৯. অতপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করলো, পরিণামে মেঘাচ্ছন্ন দিনের এক ভীষণ আযাব তাদের পাকড়াও করলো, এ ছিলো সত্যিই এক কঠিন দিনের আযাব । ১৯০. এ (ঘটনা)-র মাঝেও (শিক্ষার) নিদর্শন আছে; (কিন্তু) তাদের অনেকেই (এর ওপর) ঈমান আনে না । ১৯১. নিসন্দেহে তোমার মালিক মহাপরাক্রমশালী ও পরম দয়ালু । EE জাফ্সীকর আয়াত ১৭৬-১৯১ এ হচ্ছে হযরত শোয়ায়বের কাহিনী । এতিহাসিক ধারাবাহিকতায় এটা হযরত মূসা (আ.)-এর পূর্বে আসার কথা । কিন্তু এখানে এ সূরার অন্যান্য কাহিনীর মতো নিছক এর শিক্ষার দিকটা বিবেচনা করেই বর্ণনা করা হয়েছে। ‘আসহাবুল আয়কা’ দ্বারা সম্ভবত মাদায়েনবাসীকেই : বুঝনো হয়েছে। ‘আয়কা’ শব্দের অর্থ ঘন গাছপালা । সম্ভবত তৎকালে মাদায়েনের আশপাশে ঘন | গাছপালা ছিলো । মাদায়েনের অবস্থান হেজায ও ফিলিস্তিনের মাঝে আকাবা উপসাগরের পার্শ্বে । অন্যান্য নবীর মতোই হযরত শোয়ায়বও ইসলামের মূল আকীদার দাওয়াত দান ও নিজেকে পার্থিব পারিশ্রমিক বা পারিতোষিকের আশা থেকে মুক্ত বলে আশ্বস্ত করে কাজের সূচনা করেন। তারপর তাদের বিশেষ কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। যেমন বলেন, তোমরা পুরোপুরি মেপে | দাও, মাপে কম দিওনা ৷ (আয়াত ১৮১-১৮৩) সূরা আরাফ ও হুদে তাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা মাপে ও ওযনে কম দিতো এবং জোরপূর্বক বেশী আনতো। তারা বেচাকেনার মাধ্যমে মানুষকে ঠকাতো, অত্যধিক কম দামে | কিনতো ও বেশী দামে বিক্রী করতো । মনে হয়, তারা কোনো বাণিজ্যিক পথের পাশেই বাস করতো । তাই তারা বাণিজ্যের ওপর প্রাধান্য বিস্তার করতো । তাদের নবী বেচাকেনায় সততা ও ইনসাফের আদেশ দেন। কেননা বিশুদ্ধ আকীদা বিশ্বাস মানুষকে সততার সাথে লেন দেনের |' প্রেরণা যোগায় । লেন দেনে বে-ইনসাফী করতে দেয় না। এরপর হযরত শোয়ায়ব তাদের মধ্যে তাকওয়া ও আল্লাহভীতির চেতনা জাগ্রত করেন । তিনি তাদের একক স্রষ্টাকে স্মরণ করিয়ে দেন, যেন অতীত ও বর্তমান সকল প্রজন্কে সৃষ্টি করেছেন। (আয়াত ১৮৪) কিন্তু তার জাতি তাকে যাদুকৃত উন্মাদ ও প্রলাপ বক্তা বলে আখ্যায়িত করে। (আয়াত ১৮৫) তারা তাকে মিথ্যুক সাব্যস্ত করে এবং তাদেরই মতো মানুষ হওয়ায় তার নবুওত বিশ্বাসযোগ্য নয় বলে জানায় । (আয়াত ১৮৬) অতপর তারা তাকে চ্যালেঞ্জ দেয় যে, তিনি সত্যবাদী হয়ে থাকলে আকাশ ভেংগে তার | টুকরোগুলোকে যেন তাদের ওপর নিক্ষেপ করে। (আয়াত ১৮৭)

— পৃষ্ঠা ৩১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।