তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com ‘তারপর আমি €শুক্রবিন্দুর আকারে) তাকে এক সুরক্ষিত স্থানে স্থাপন করেছি’ অবশ্য সে পয়দা হয়েছে কাদা-মাটির নির্যাস থেকে । এরপর মানব সন্তানদের আগমন ধারা শুরু হলো ও তাদের বংশ বৃদ্ধির কাজ চলতে থাকলো আল্লাহ রব্বুল আলামীনের এক অমোঘ নিয়মে, আর'তা হচ্ছে, নরদেহের পিঠ থেকে নির্গত এক জাতীয় পদার্থ কোনো নারীর বাচ্চাদানীর মধ্যে স্থান লাভ করে ....... এখনে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ফোটা, না বহু ফোটা প্রকৃত সত্য কথা হচ্ছে, বাচ্চাদানিতে শেষ পর্যন্ত শুক্রবিন্দুর মধ্যে অবস্থিত অদৃশ্য হাজার হাজার শুক্রকীট- এর মধ্য থেকে একটি মাত্র কীট । সেই স্থানের বর্ণনায় এরশাদ হয়েছে, একটি সুরক্ষিত স্থান, অর্থাৎ জরায়ুর দুই পাশের অস্থি দুটির মধ্যবর্তী কোটরগত স্থানের গভীরে, যে স্থানটি শরীরের ঝীকির ক্ষতি থেকে রেহাই পায়, রেহাই পায় সকল প্রকার আঘাত ও ক্ষত থেকে এবং সকল প্রকার কম্পন ও ধাক্কা থেকে! আল কোরআনের ব্যাখ্যায় জানা যায় যে এই বিন্দুটি মানব সৃ'ষ্টর স্তরসমূহের মধ্যে একটি স্তর, যা মানুষের অস্তিত্বের মধ্য থেকে আর একটি অস্তিত্বের আগমনের জন্যে বানানো হয়েছে, এটাই এক বাস্তব সত্য, কিন্তু এ সত্যকে বুঝতে হলে বেশ কিছু চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে। পূৰ্ণাংগ এই মানুষটির মধ্যে যতো প্রকার গুণাবলী ও বৈশিষ্ট্য দেখা যায়, তা সবই বিদ্যমান থাকে সে ক্ষুদ্র শুক্রবিন্দুর মধ্যে । এভাবেই যখন শুক্রবিন্দু ভ্রুণে পরিণত হয় তখন তার মধ্যে সেসব বৈশিষ্্যকে আবারও নতুন করে ফিরিয়ে দেয়া হয়। আবার এই বৈশিষ্ট্যগুলোকেই অত্যন্ত বিস্ময়করভাবে ফিরিয়ে দেয়া হবে যখন এই মানুষটি পূর্ণাংগ বয়সপ্রাপ্ত হবে। এই শুক্রবিন্দু মাতৃ ডিম কোষের সাথে মিলিত হয়ে রক্ত পিন্ডতে পরিণত হয়ে প্রথম দিকে বাচ্চাদানীর গায়ের সাথে একটি ক্ষুদ্র বিন্দু আকারে লেগে থাকে এবং মাতৃ শরীর থেকে রক্ত আকারে তার খাদ্য পেতে থাকে। আবার এই ক্ষুদ্র বিন্দু একটু বড় হয়ে রক্ত পিন্ডের রূপ নেয়, এরপর এটি পরিণত হয় একটি মাংস পিন্ডে, তারপর এটা মিশ্রিত ঘন রক্ত পিন্ডে রূপান্তরিত হয় । এভাবে ওপরে বর্ণিত শুক্র কীটটি একটি মানব শিশু আকারে পরিণত হয়ে মাতৃ গর্ভে নীরবে বড় হতে থাকে এবং প্রথম প্রথম এর রূপান্তর গ্রহণ করার অবস্থায় সে ভ্রুণটির কোনো নড়া-চড়া অনুভূত হয় না, এবং নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর যখন এই ভ্রুণের নড়াচড়ার সময় এসে যায় তখন তা একটা নির্দিষ্ট গতিতে নড়াচড়া করতে কিন্তু একটুও কসুর করে না। এসময় এ শুক্রকীটের মধ্যে নিহিত শক্তি ধীরে ধীরে তক্বীর ও তদ্বীর এর ভাগ্য লিখন নিয়ে বর্ধিত হতে হতে হাড় পরার স্তরে এসে পৌছে যায়। সে অবস্থার বর্ণনা দিতে গিয়ে আল কোরআন জানাচ্ছে, ‘তারপর আমি এই পিন্ডকে অস্থিপাজরে পরিণত করি’ অর্থাৎ, এইটিই হচ্ছে হাডিডকে গোশত দ্বারা পরিধান করানোর স্তর । এজন্যে বলা হচ্ছে, আমি হাডিডকে গোশতের পোষাক পরাই’ এখানে এসে মানুষের বুদ্ধি আর কাজ করতে চায় না, সে রহস্যের কথা চিন্তা করে যে কেমন করে সে প্রলন্বিত ভ্রুণ এক অজানা পদ্ধতিতে এগিয়ে যায় এবং এক অভিনব উপায়ে মানব শিশুতে পরিণত হয়। এ অবস্থায় পৌছুতে কতো যে সংকটপূর্ণ স্তর পার হতে হয় তা মানুষ বাচ্চা পয়দা না হওয়া পর্যন্ত বুঝতে পারে না, বুঝতে পারে না যে

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।