তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

wWww.iscalibrary.com অতপর অন্যদেরকে আমি ধংস করে দিলাম। আর তাদের ওর বৃষ্টি বর্ষণ করলাম। সেই সতর্ককৃতদের বৃষ্টি ছিলো খুবই অশুভ ৷' কথিত আছে, তাদের গ্রামগুলোকে মাটির নীচে ধসিয়ে দেয়া হয় এবং পানি দিয়ে ঢেকে দেয়া হয়। এগুলোর ভেতরে সদোম নামক গ্রামটাও রয়েছে। ধারণা করা হয় যে, এগুলো জর্ডানে মৃত সাগরের নীচে চাপা পড়ে আছে। কোনো কোনো ভূ-তত্তববিদ জোর দিয়ে বলেন যে, মৃত সাগরের নিচে এমন কিছু শহর নিমজ্জিত রয়েছে, যা এক সময় জন অধ্যুষিত ছিলো। কোনো কোনো নৃতত্বববিদ এই সাগরের আশপাশে একটা দুর্গের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন, যার পাশেই কোরবানীর একটা বেদীও রয়েছে। সে যাই হোক, কোরআন হযরত লূত (আ.)-এর জাতির ইতিহাস এভাবেই বর্ণনা করেছে এবং এ ব্যাপারে কোরআনের বক্তব্যই' চূড়ান্ত । অতপর সেই একই মন্তব্যের পুনরাবৃত্তি করা ‘নিশ্চয়ই এ ঘটনায় নিদর্শন রয়েছে। তাদের বেশীর ভাগই ঈমান আনেনি । তোমার প্রভু মহা প্রতাপশালী করুণাময় ৷'

— পৃষ্ঠা ৩০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।