তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com অনিবার্য ছিলো। কেননা তারা প্রকৃতির কাফেলার সাথে থাকার অযোগ্য হয়ে গিয়েছিলো এবং পৃথিবীতে তাদের অস্তিত্ব টিকে থাকার আর কোনো যৌক্তিকতা অবশিষ্ট ছিলো না। কারণ তাদেরকে তো প্রাকৃতিক নিয়মে বিয়ে ও প্রজননের মাধ্যমে বংশ বিস্তারের উদ্দেশ্যেই সৃষ্টি করা হয়েছিলো। কিন্তু হযরত লূত (আ.) যখন তাদেরকে এই নব আবিষ্কৃত পাপ পরিত্যাগ করতে বললেন এবং আল্লাহ তায়ালা. তাদের জন্যে যে নারী জাতি সৃষ্টি করেছেন তাদেরকে পরিত্যাগ করা, প্রকৃতির ওপর জোরপূর্বক বিকৃতি চাপিয়ে দেয়া ও এতে নিহিত মহৎ উদ্দেশ্য নস্যাৎ করে দেয়ার সমালোচনা করলেন, তখন দেখা গেলো যে, তারা স্বাভাবিক নিয়ম ও স্বাভাবিক জীবনে ফিরে যেতে প্রস্তুত নয় । ‘তারা বললো, ওহে লূত, তুমি যদি আমাদের বিরুদ্ধে এ সব কথা বন্ধ না করো, তাহলে তোমাকে এই দেশ থেকে বহিষ্কার করা হবে ৷ সেখানে হযরত লূত (আ.) ছিলেন একজন বিদেশী ৷ তার চাচা হযরত ইবরাহীম (আ.) যখন নিজ পিতা ও জাতিকে ত্যাগ করে এখানে চলে এলেন তখন হযরত লূত (আ.) ও তার সাথে সাথে এসেছিলেন তিনি হযরত ইবরাহীম (আ.) ও তার সাথী মুষ্টিমেয়সংখ্যক মুসলমানের সাথে জর্ডান নদী পার হয়ে এসেছিলেন। অতপর তিনি এই জাতির সাথে একাকী বাস করতে থাকেন। তারপর যখন তিনি নবুওত লাভ করলেন এবং তাদেরকে তাদের অপরাধমূলক কার্যকলাপ পরিত্যাগ-করার আহ্বান জানালেন, তখন তাকে দেশ থেকে বের করে দেয়ার হুমকি দেয়া হলো যদি তিনি এই প্রচার থেকে বিরত না হন। এ সময় তাদের অস্বাভাবিক অপকর্মের বিরুদ্ধে নিজের অসন্তোষ প্রকাশ করা ছাড়া হযরত লূতের আর কোনো বিকল্প থাকলো না । তাই তিনি বললেন, ‘আমি তোমাদের কার্যকলাপের ঘোর বিরোধী ৷” ‘কালীন’ শব্দের অর্থ ঘোর বিরোধী ও প্রবলভাবে অপছন্দকারী । একথাটা বলে হযরত লূত (আ.) প্রথমে তাদের কাছে নিজেদের অসন্তোষ প্রকাশ করলেন, অতপর আল্লাহর কাছে এই মুসিবত থেকে তাকে ও তার সন্তান সন্ততিকে অব্যাহতি দানের জন্যে দোয়া করতে লাগলেন । ‘হে আমার প্রতিপালক, আমাকে ও আমার পরিবারকে তারা যেসব অপকর্ম করছে, তা থেকে অব্যাহতি দাও !’ তিনি যদিও তাদের এই অপকর্মে জড়িত নন, কিন্তু তিনি নিজের সত্যাশ্রয়ী বিবেক দ্বারা অনুভব করলেন যে, তিনি তাদের ভেতরে থাকা অবস্থায় তারা এমন কাজে লিপ্ত, যার ‘পরিণামে আল্লাহর আযাব ও ধ্বংসযজ্ঞ নেমে আসা অবধারিত । তাই তিনি আল্লাহর কাছে আবেদন জানালেন যে, তার জাতিকে তিনি অচিরেই যে শাস্তি দিতে যাচ্ছেন, তা থেকে যেন তাকে ও তার ‘অতপর তাদের অপকর্ম থেকে আমি তাকে ও তার পরিবারকে রক্ষা করলাম । কেবল এক বৃদ্ধাকে বাদে'- যে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত ছিলো । এই বৃদ্ধা হযরত লূত (আ.)-এরই স্ত্রী, যেমন অন্যান্য | ' সূরায় বলা হয়েছে, এই বৃদ্ধা ছিলো ভয়ংকর অপরাধ্প্রবণ । সে তার জাতিকে তাদের অপকর্মের সমর্থন ও সহযোগিতা করতো । [তলআললনন্ন্ম জৈনে লন ক মল =]

— পৃষ্ঠা ৩০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।