Wwww.iscalibrary.com চপল he one Gb PLL wr Ea ELGAR le er BAC ১৭৩. তাদের ওপর আমি (আযাবের) বৃষ্টি, বর্ষণ করলাম, (যাদের ভীতি প্রদর্শন করা হয়েছিলো) তাদের জন্যে কতো নিকৃষ্ট ছিলো সেই (আযাবের) বৃষ্টি! ১৭৪. এ (ঘটনা)-র মাঝেও (রয়েছে শিক্ষণীয়) নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই ঈমান আনে না । ১৭৫. নিসন্দেহে.তোমার মালিক মহাপরাক্রমশালী, পরম দয়ালু । তাফসীর আয়াত. ১৬০-১৭৫ হযরত লূত (আ.)-এর কাহিনী এখানে বর্ণনা করা হলেও এ ঘটনার এতিহাসিক অবস্থান হযরত ইবরাহীম (আ.)-এর কাহিনীর সাথে। কিন্তু আমি আগেই বলেছি যে, এ সূরায় এতিহাসিক ধারাবাহিকতা অনুসরণ করা হয়নি। কেবল নবুওত ও রেসালাতের আদর্শগত অভিন্নতা এবং নবুওত প্রত্যাখ্যানকারীদের পরিণামের অভিন্নৃতাই বিবেচনায় রাখা হয়েছে। আর সেই পরিণাম হলো, প্রত্যাখ্যানকারীদের ধ্বংস ও মোমেনদের নিস্তার লাভ৷ ক্ণ্ুমে লুতের চারিজিক বিকৃতি হযরত নূহ, হুদ ও সালেহ (আ.) যে কথা দিয়ে দাওয়াত ও প্রচারের কাজ শুরু করেছিলেন, হযরত লৃত (আ.) ও সেই কথা দিয়েই শুরু করেন। তাদের ওুদ্ধত্য ও অহংকারের সমালোচনা আহ্বান জানান, তাদেরকে আশ্বস্ত করেন যে, তাদেরকে হেদায়াত করার বিনিময়ে তিনি তাদের কাছ থেকে কোনোই বিনিময় চান না। অতপর তাদেরকে ইতিহাসের সেই বিরলতম পাপাচারের ‘একি! (যৌন চাহিদা পুরণের জন্যে) তোমরা দুনিয়ার পুরুষদের কাছেই আস অথচ | তোমাদের প্রভু তোমাদের (এই চাহিদা পুরণের) জন্যে তোমাদের যে স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন তাদেরকে পরিহার করো? আসলে:তোমরা. একটা সীমা অতিক্রমকারী জাতি ৷’ জর্ডান উপত্যকার কয়েকটা গ্রাম জুড়ে বসবাসকারী এই জাতি যে জঘন্য পাপ কাজটার জন্যে কুখ্যাত হয়, তা ছিলো নারীদেরকে বাদ দিয়ে পুরুষদের সাথে পুরুষদের সমকাম । এটা স্বভাবের একটা নিকৃষ্ট বিকৃতি । কেননা আল্লাহ তায়ালা নারী ও পুরুষ উভয়কে সৃষ্টি করেছেন পরস্পরের প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ দিয়ে, যাতে নারী ও পুরুষের মিলনের মাধ্যমে মানুষের বংশ বিস্তার ঘটে । নর নারীর এ আকর্ষণ একটা সর্বব্যাপী প্রাকৃতিক নিয়ম৷ এ নিয়ম বিশ্ব প্রকৃতির প্রত্যেক বস্তু ও প্রাণীকে সৃষ্টি সংক্রান্ত আল্লাহর পরিকল্পিত ইচ্ছা বাস্তবায়নের জন্যে পরস্পরের সহযোগী বানিয়ে দেয়। পুরুষের সাথে পুরুষের সমকাম দ্বারা কোনো লক্ষ্যই অর্জিত হয় না এবং তা এই বিশ্ব প্রকৃতির নিয়ম কানুনের সাথে সামঞ্জস্যপূর্ণও নয়। এই অস্বাভাবিক সমকামে আনন্দ উপভোগ করা খুবই বিস্ময়ের ব্যাপার । যে আনন্দ নারী ও পুরুষ তাদের মিলনে উপভোগ করে, তা আল্লাহর ইচ্ছা পূরণকারী একটা স্বাভাবিক পন্থা, সুতরাং হযরত লূতের জাতির এ কাজে প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধাচরণ সুস্পষ্ট । তাই তাদেরকে এই বিকৃতি থেকে হয় ফিরিয়ে আনা নচেত ধ্বংস করে দেয়া
— পৃষ্ঠা ৩০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।