wWww.iscalibrary.com আবেগ জড়িত কর্মকান্ডে জড়িত হয়, তার সব কিছুতে জড়িত থেকেও আল্লাহর সাথে ও উৰ্ধজগতের সাথে সম্পর্ক ও সংযোগ রক্ষা করার ক্ষমতা ও যোগ্যতা একমাত্র মানুষকেই দেয়া হয়েছে। সকল যুগেই মানুষ নবী ও রসূলের কাছে দাবী জানাতো যে, তিনি যে সত্যিই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও রসূল, তা প্রমাণ করার মতো একটা অলৌকিক নিদর্শন বা মোজেযা দেখান। ‘তুমি সত্যবাদী হয়ে থাকলে একটা নিদর্শন নিয়ে এসো সামুদ জাতিও অনুরূপ দাবী জানিয়েছিলো এবং এই দাবী অনুসারে আল্লাহ তায়ালা তীর বান্দা হযরত সালেহের জন্যে একটা উদ্্রীর আকারে অলৌকিক নিদর্শন মঞ্জুর করেন। এই উদ্ব্রীর বৈশিষ্ট্য কী কী ছিলো, তা নিয়ে প্রাচীন মোফাসসেররা অনেক মাথা ঘামালেও আমি ঘামাবো না। কেননা এসব বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের কাছে কোনো নির্ভুল প্রমাণ নেই । আমরা শুধু এতোটুকু বলাই যথেষ্ট মনে করি যে, সামুদ জাতির দাবী মোতাবেক ওটা একটা অস্বাভাবিক ও অলৌকিক উগ্থরীই ্ছ্লো। ‘সালেহ বললো, এই যে একটা উষ্রী, এর জন্যে রইলো একদিন পানি ব্যবহারের পালা, আর তোমাদের জন্যেও রইলো একটা নির্দিষ্ট দিন পানি ব্যবহারের পালা । (আয়াত ১৫৫-১৫৬) তাদেয় কাছে উষ্থ্রীটা এসেছিলোই এই শর্তে যে, তারা যে জলাশয় থেকে পানি ব্যবহার করে, সেটা একদিন সে উস্্রীর এবং একদিন সমগ্র জাতির জন্যে পালাক্রমে নির্দিষ্ট থাকবে । তার পালার দিনে কেউ তাকে উত্যক্ত করবে না, অন্যদের পালার দিনে উক্ত্রী সেখানে যাবে না এবং উভয় পক্ষের কারো সাথে কারো পানি ব্যবহারের পালা একই দিনে হবে না । তিনি এই মর্মেও স্বজাতিকে সাবধান করে দিলেন যে; কেউ যেন উক্্রীর কোনো রকম ক্ষতি সাধন না করে। অন্যথায় তাদের ওপর ভয়ংকর আযাব নেমে আসবে । এই অলৌকিক নিদর্শন কি সে হঠকারি জাতির কোনো উপকার করতে পেরেছিলো? না, এ নিদর্শন তাদের অন্ধকার হৃদয়ে ঈমানের আলো জ্বালাতে পারেনি । এই নিদর্শনকে কেন্দ্র করে তাদেরকে কঠোর চ্যালেঞ্জ ও চাপ প্রদান সত্তেও তারা তাদের প্রতিশ্রুতি ও শর্ত পর্যন্ত পালন. ‘তারা উস্ত্রীটাকে হত্যা করে ফেললো । এর ফলে তাদেরকে অনুতপ্ত হতে হলো ৷” জাতির উচ্ছংখল, নৈরাজ্যবাদী ও নাশকতাবাদী লোকেরাই তাকে হত্যা করে। হযরত সালেহ তাদেরকে এ ব্যাপারে সতর্কও করেছিলেন। কিনতু তার সতর্ক হয়নি। তাই এ পাপের দায়-দায়িত্ব সবার ওপরই বর্তেছিলো এবং সবাইকেই শাস্তি দেয়া হয়েছিলো । জাতি এই অপকর্মের জন্যে অনুতপ্ত হয়েছিলো । কিন্তু সময় হাতছাড়া হওয়ার পর এবং হুমকি বাস্তবায়িত হওয়ার পর হয়েছিলো । ‘তাই আযাব তাদেরকে পাকড়াও করলো ৷" আযাবটা কি ধরনের ছিলো, তা এখানে ব্যাখ্যা করা হয়নি সংক্ষেপ করণের উদ্দেশ্যে । এরপর পুনরায় সেই একই মন্তব্য, “নিশ্চয়ই এ ঘটনায় নিদর্শন রয়েছে। তাদের অধিকাংশই ঈমান আনেনি। তোমার প্রভুই মহা প্রতাপশালী ও দয়ালু ৷
— পৃষ্ঠা ৩০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।