তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

wWww.iscalibrary.com নেয়ামতের দাতার প্রতি কখনো কৃতজ্ঞতা প্রদর্শন করতো না । এ জন্যেই তাদের নবী তাদের এসব সামগ্ৰীর নাম ধরে ধরে উল্লেখ করছেন, যাতে তারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, এগুলোর মূল্য উপলব্ধি করে এবং এগুলো হারানোর ভয়ে ভীত থাকে। হযরত সালেহের কথাগুলোতে সামুদ জাতির সুপ্ত বিবেক জাগিয়ে তোলার এবং তাদের মধ্যে যুগপত্ভাবে ভীতি ও আশার সঞ্চার করার উপাদান রয়েছে। ‘তোমাদেরকে কি দুনিয়ার এসব নেয়ামত সম্ভারের মধ্যে নিরাপদে ছেড়ে রাখা হবে?’ অর্থাৎ তোমরা কি মনে করো যে, তোমরা যেভাবে ভোগবিলাসে গা ভাসিয়ে দিয়ে রয়েছো, সেভাবে থাকবার জন্যে এবং উত্তরোত্তর বেড়ে ওঠার জন্যে তোমাদেরকে লাগামহীন করে ছেড়ে দেয়া হয়েছে? তোমরা কি এরূপ নিশ্চিন্ত মনে থাকতে পারবে যে, তোমাদের জীবন ও ধন সম্পদের কোনো কিছুই হাতছাড়া হবে না, কমবে না বা পরিবর্তিত হবে না? রকমারি বাগান ও ফসলের ক্ষেত, খেজুরের বাগান এবং সুদৃশ্য ও সহজপ্রাপ্য ফলমূলের বাগান ইত্যাদি নিয়েই তোমরা নিরাপদে ও নিশ্চিন্তে থাকবে? পাহাড়ের ভেতর খোদাই করে চমকপ্রদ বাড়ীঘর তৈরী করে নিজেদের দক্ষতা ও নৈপুণ্যের প্রদর্শনী করে আনন্দে ও গর্বে মেতে থাকবে? আর এভাবে মেতে থাকার জন্যেই কি তোমাদেরকে ছেড়ে দেয়া হবে? হযরত সালেহ এসব কথা দ্বারা তাদের সুপ্ত বিবেককে একটা ঝাকি দিয়ে পরবর্তী আয়াত ক’টাতে তাদেরকে আল্লাহর ভয় ও রসূলের আনুগত্যের আহ্বান জানান এবং যারা সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত ও অন্যায় ও বিশৃংখলার দিকে ধাবিত, তাদের বিরোধিতা করার উপদেশ দেন। ‘অতএব আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো এবং যারা পৃথিবীতে সংস্কার ও গঠনমূলক কাজের পরিবর্তে বিশৃংখলা ও নাশকতার কাজ করে, সেসব নৈরাজ্যবাদীর অনুগত্য করোনা।' ‘কিন্তু এসব আহ্বান সেসব বিবেকহীন মানুষের মন গলাতে পারলো না । ‘তারা বললো, তুমি তো যাদুকৃত ব্যক্তি । তুমি আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছু নও ৷ অর্থাৎ তোমার বিবেক বুদ্ধি যাদুর প্রভাবে নষ্ট হয়ে গেছে। তাই যা জানো না তার কথা এতো উচ্বসিতভাবে বলছো । ভাবখানা এই যে, আল্লাহর দিকে দাওয়াত দেয়াটা যেন কেবল পাগলদের কাজ! ‘তুমি তো আমাদেরই মতো একজন মানুষ ছাড়া কিছু নও ৷’ ET EST EEE TTT ET ফৈলে দেয়। মানুষ সবসময় নবী ও রসূল সম্পর্কে আজগুবি ধ্যান ধারণা পোষণ করে থাকে । মানুষ রসূল হয়ে দুনিয়ায় আসে এর পেছনে আল্লাহর কী যুক্তি ও কৌশল রয়েছে, তা মানুষ বোঝে না। মানুষকে কেন নবী ও রসূল হিসেবে নিয়োগ করার জন্যে নির্বাচন করা হয়, কেন মানুষকে হম ন গত গবালেতো রাখাল হয যারা জন: ও আলোর ডর যায়ো , তীও মানুষ উপলব্ধি করে না। মানুষ চিরকালই ভেবেছে নবী ও রসূল বুঝি মানবজাতি বহির্ভূত কোনো সৃষ্টি হয়ে থাকে, অথবা হওয়া উচিত অন্তত যখন তিনি আকাশের ও অদৃশ্য জগতের খবর মানুষের কাছে পৌছান। কেননা মানুষ কখনো বুঝতে চেষ্টা করেনি যে, নবুওত ও রেসালাত দিয়ে মানুষকে সম্মানিত করার রহস্য কী। সেই রহস্যটা হলো এই যে, এই পৃথিবীতে বসবাস করে, এই পৃথিবীর খাদ্য ও পানীয় | খথহণ করে, বিয়ে শাদী করে, বাজারে চলাফেরা ও কেনাকাটা করে এবং অন্য সকল মানুষ যে সব

— পৃষ্ঠা ৩০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।