Wwww.iscalibrary.com কারো মত শুনতে ও মানতে গিয়ে আমরা আল্লাহর কেতাব প্রদত্ত চেতনা বিপর্যস্ত করতে চাইনে......কাদা মাটি থেকে মানুষের কায়ায় আসা, তার মধ্যে রূহকে প্রবিষ্ট করানো, তার মধ্যে রক্ত মাংস ও বীর্য সৃষ্টি এবং এক বিশেষ প্রক্রিয়ায় মাতৃ জরায়ুতে সে বীর্যের দ্বারা নতুন প্রজন্বের উৎপত্তি এসব কার পরিকল্পনা ও পরিচালনায় সম্ভব হয়েছে? এসব বৈজ্ঞানিক জ্ঞান-গবেষণা সব ব্যর্থ হয়ে যেতো যদি না আল্লাহর কেতাব থেকে গৃহীত তথ্যের সাহায্য না নেয়া হতো! এটা সুনিশ্চিত বিদঞ্ধ চিত্তের অধিকারী মানুষের কাছে আল্লাহর কেতাব প্রদত্ত তথ্য বহির্ভূত আজকের মানুষের জ্ঞান গবেষণার দাবী সব হেঁয়ালী বলে মনে হবে। তথ্যানুসন্ধানের মাল মশলা ও পদ্ধতিসমূহ মানুষের হাতে যা আছে তা এতোই সীমাবদ্ধ যে তার অনুসরণে যখন মানুষ পথ চলতে চায় তখন সে এমন এক প্রহেলিকার জালে আবদ্ধ হয়ে যায় যা ছিন্ন করে সত্য পথ প্রাপ্তি তার জন্যে সুকঠিন হয়ে পড়ে আল কোরআন এসব সৃষ্টি রহস্য সম্পর্কে বিভিন্ন স্থানে সংক্ষেপে এভাবে বলেছে,.... তিনি মানব সৃষ্টির প্রক্রিয়া শুরু করেছেন কাদামাটি দ্বারা ........ এরপর যে পর্যায়ক্রমিক ধারায় এ সৃষ্টি পূর্ণতা প্রাপ্ত হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা তো দূরের কথা, কোনো ইংগিতও দেয়া হয়নি, কিন্তু শেষ পর্যন্ত কোরআনে বর্ণিত সকল কথার সার সংক্ষেপ যা জানা গেছে তা হচ্ছে মানব সৃষ্টি বাস্তবে এসেছে কাদা মাটির সারাংশ বা নির্যাস থেকে অতপর দেখা যাচ্ছে আয়াতের শেষাংশটি, মানব সৃষ্টির পর্যায়ক্রমিক অবস্থাসমূহকে এক বিশেষ কারণে এখানে অতি সংক্ষেপে ব্যক্ত করেছে। মাটি থেকে পর্যায়ক্রমে পূর্ণাংগ মানুষ কেমন করে অস্তিত্বে এলো, সে বিষয়ে আল কোরআন একেবারেই নিশ্চুপ, যা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি- এর কারণ হচ্ছে এ বিষয়ের জ্ঞান দান করা আল কোরআনের কোনো মূল লক্ষ্য নয়। এ বিষয়ে বৈজ্ঞানিক প্রবক্তারা পরস্পর বিরোধী অনেক কথা বলেছে। এক একজন এক এক কথা বলেছে, যেহেতু বাস্তব জীবনে এর কোনো প্রয়োজন নেই, নেই এর সত্যিকারের কোনো প্রয়োগ- এজন্যে পর্যায়ক্রমে যে যতো কথাই বলেছে তা প্রায় সবই মানুষের স্থৃতিপট থেকে মুছে গেছে, এভাবে কতো কথাই মানুষ ভেবেছে বলেছে সে সবই এক এক করে মানুষ ভুলেও গেছে। পরবর্তীকালে কেউ ওগুলো জানতেও পারেনি। আরো হয়তো অন্যান্য আরো বহু কারণ আছে, যার জন্যে ওসব নিয়ে আর কেউ কোনো খাটাঘাটিও "| করেনি, কিন্তু এ বিষয়ে আল কোরআনের অনুসৃত পদ্ধতি ও মানব বুদ্ধি সঞ্চিত মতবাদের মধ্যে যে বিশেষ পার্থক্যটি পরিলক্ষিত হয় তা হচ্ছে আল কোরআন মানুষকে সম্মান দিয়েছে, দিয়েছে পরস্পরের মধ্যে মর্যাদাবোধ, আর জানিয়েছে যে, এই মানুষের কায়ার মধ্যে আল্লাহর সৃষ্ট রূহ (আত্মা বা প্রাণ শক্তি) থেকে কিঞ্চিৎ সুঁকে দিয়ে প্রবিষ্ট করানো হয়েছে, যা মাটির নির্যাস থেকে তৈরী সে দেহটিকে বানিয়েছে জীবন্ত ও গতিশীল মানুষ এবং তাকে সেই সব বৈশিষ্ট্য দান করেছে যার কারণে সে হয়েছে বৈশিষ্ট্য মন্ডিত একটি মানুষ । পশু থেকে তার সুস্পষ্ট পাৰ্থক্যও নির্ণীত হয়েছে আর এই পর্যায়ে এসে দেখা যায় ইসলামী চিন্তাধারা থেকে বসুবাদী মানুষের মতবাদ সম্পূর্ণ পৃথক । যে যাই বলুক না কেন, আল্লাহর কথাই হচ্ছে সঠিক ও সত্য ৷ (8) এইই হচ্ছে মানব জাতির সৃষ্টির মূল উপাদান ...... কাদা মাটির নির্যাস . মানব সন্তানদের সৃষ্টি ও বৃদ্ধি শুরু হলো অন্য আর এক পদ্ধতিতে যা আজ সর্বজন বিদিত, যা (৪) মোহাম্মদ কুতুব রচিত ‘ আল ইনসানু বায়নাল মাদ্যিয়াতে ওয়াল ইসলাম’ দ্রষ্টব্য ।
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।