Wwww.iscalibrary.com নিজেদের শক্তি সামর্থ, dE Ue lL LE উদ্দেশ্য থাকতো না । এ জন্যে একে ‘আবাছ’ বা ‘নি*পুয়োজন’ বলা হয়েছে। এসব সৌধ যদি পথিকের পথ নির্দেশনা বা সেবার উদ্দেশ্যে নির্মাণ করা হতো, তাহলে ‘নিষ্প্য়োজন’ কথাটা বলা হতো না। এথেকে বুঝানো হয়েছে যে, শারীরিক শ্রম, কারিগরি নৈপুণ্য ও অর্থ সম্পদ কেবলমাত্র প্রয়োজনীয় ও লাভজনক কাজেই ব্যয় করা উচিত নিছক বিলাসিতা, সাজ সজ্জা, সৌন্দর্য বৃদ্ধি এবং নিছক কারিগরি নৈপুন্য ও কুশলতা প্রদর্শনের জন্যে নয় । অনুরূপ, ১২৯ নং আয়াত থেকে বুঝা যায়, আদ জাতি স্থাপত্য শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিলো। এমনকি তারা পাহাড় কেটে কেটে প্রাসাদ নির্মাণ, পাহাড়ের গায়ে রকমারি কারুকার্য এবং উচ্চতর স্থানগুলোত অত্যাধুনিক প্রাসাদ নির্মাণ করতো । এ সব ভবন ও প্রাসাদ দেখে সে জাতির মনে হতো যে, এগুলো তাদেরকে মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ ও শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্যে যথেষ্ট ৷ এরপর হযরত হুদ তার জাতির চারিত্রিক ক্রটিগুলোর সমালোচনা অব্যাহত রাখেন, ‘আর যখন তোমরা আঘাত করো, তখন চরম স্বেচ্ছাচারীর মতো আথাত করো ।' অর্থাৎ তারা এতো স্বেচ্ছাচারী ও অহংকারী ছিলো যে, কারো ওপর আক্রমণ চালালে নিষ্ঠুরতা ও হিংস্রতার সকল সীমা ছাড়িয়ে যেতো । এই পৰ্যায়ে তাদেরকে পুনরায় আল্লাহর ভয় ও রসূলের আনুগত্যের তাগিদ দেয়৷ হয়, যাতে তারা নিষ্ঠুরতা ও হিংসৃতা থেকে বিরত থাকে, ‘অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো ৷” অতপর তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে যে, আল্লাহ তায়ালা তাদেরকে কতো নেয়ামত দান করেছেন, যার ওপর ভর করে তারা এতো স্বেচ্ছাচার ও এতো ধৃষ্টতা প্রদর্শন করছে। অথচ সেই সব নেয়ামতের কথা স্মরণ করে তাদের কৃতজ্ঞ হওয়া উচিত ছিলো, যিনি এসব সম্পদ এঁশ্বর্য দিতে পেরেছেন তিনি যে কোনো সময় তা ছিনিয়েও নিতে পারেন এবং নিছক বিলাসিতা ও দাম্ভিকতার বশে তারা যে অপচয় ও অপব্যয় করে, তার জন্যে তিনি ভয়াবহ শাস্তি দিতে পারেন একথা মনে করে সংযত ও বিনয়ী হওয়া উচিত ছিলো। ‘তোমরা সেই আল্পহকে ভয় করো, যিনি তোমাদেরকে তোমাদের সুপরিচিত সামগ্রী দিয়ে সাহায্য করেছেন, সাহায্য করেছেন চতুম্পদ জত্তু ও সন্তান-সন্ততি দিয়ে ৷’ (আয়াত ১৩২-১৩৫) এভাবে প্রথমে নেয়ামতদাতা ও নেয়ামতের কথা সংক্ষেপে স্মরণ করিয়েছেন। ‘সুপরিচিত সামগ্রী’ বলতে সেই সব সামন্ৰীকে বুঝানো হচ্ছে, যা তাদের সামনে উপস্থিত, যেগুলোকে তারা জানে ও চেনে এবং যেগুলোর ভেতরে তারা জীবন যাপন করে। তারপর কিছুটা বিশদভাবে বর্ণনা করেছেন যে, ‘চতুষ্পদ জন্তু, সন্তান-সন্ততি, বাগান ও নদনদী দিয়ে সাহায্য করেছেন৷’ তৎকালে এগুলোই ছিলো সুপরিচিত সম্পদ। এগুলো শুধু তৎকালেই নয়, সর্বকালেই সুপরিচিত সম্পদ অতপর তাদেরকে কেয়ামতের আযাব সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন এবং সতর্ক করে দিচ্ছেন এভাবে যেন তিনি নিজেই তাদের আযাবের ভয় পাচ্ছেন। কেননা তিনি তো তাদের ভাই এবং তাদেরই একজন । তাই তারা কেয়ামতের আযাবে আক্রান্ত না হোক এটাই তার কাম্য । কিন্তু এই স্মরণ করানো ও সতর্ক করানো, তাদের বদ্ধ হৃদয়ে কোনো শুভ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারেনি । তারা চরম হঠকারিতা, গোয়ার্তুমি ও ওদ্ধত্যপূর্ণ ভাষায় জবাব দেয়,
— পৃষ্ঠা ২৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।