তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com A BINA GNae PAPE or HDLa jl Ss 5a. + iE w= L396 Yt GE YE Gs wt মূ ডে cA A a Zale tA ড্র OIE or MT CE EL: dA “ ১৩৭. (তোমার) এ সব কথা আগের লোকদের নিয়ম নীতি ছাড়া আর কিছুই নয়, ১৩৮. (আসলে) আমরা কখনো আযাব প্রাপ্ত হবো না, ১৩৯. অতপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করলো, আমিও তাদের সম্পূর্ণ ধ্বংস করে দিলাম, (মূলত) এ (ঘটনা)-র মাঝেও রয়েছে (শিক্ষণীয়) নির্দশন, (তা সত্ত্বেও) তাদের অধিকাংশ মানুষ ঈমান আনে না । ১৪০. নিশ্চয় তোমার মালিক পরাক্রমশালী, পরম দয়ালু । তাফসীর আয়াত-১২৩-১৪০ হযরত হুদের জাতি ইয়ামানের সীমান্তবর্তী বালুকাময় পাবর্ত্য অঞ্চল আহকাফে বাস করতো । | হযরত নূহ (আ.)-এর প্লাবনের মাধ্যমে সমগ্র পৃথিবী থেকে পাপীদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাওয়ার কিছুকাল পর যেসব লোক পুনরায় বিপথগামী হয়, হযরত হুদের জাতি আদ তাদেরই অন্তর্ভুক্ত । আদ জাতির কেচ্ছা সূরা আরাফে ও হুদে কিছুটা বিশদভাবে এবং সূরা মোমেনুনে আদ ও হযরত হুদের নামোল্লেখ ছাড়াই বর্ণিত হয়েছে। আর এ সূরায় বর্ণিত হয়েছে সংক্ষেপে । এখানে শুধু হযরত হুদ (আ.)-এর দাওয়াত ও আদ জাতির মধ্য থেকে যারা তাকে প্রত্যাখ্যান করে তাদের ধ্বংসের কাহিনী উল্লেখ করা হয়েছে। কাহিনীর সূচনাটা অবিকল হযরত নূহ (আ.)-এর কাহিনীর মতোই । শিল্পোন্বত আদ জ্যাতির ধ্বহসের ইতিবৃত্ত ‘আদ জাতি রসূলদেরকে মিথ্যুক সাব্যস্ত করেছিলো। ...... (আয়াত ১২৩-১২৮) হযরত হুদ যে দাওয়াত তার জাতিকে দিয়েছিলেন। প্রত্যেক নবী ও রসূলের দাওয়াতই তদ্রপ ছিলো। আল্লাহকে ভয় করা ও রসূলের আনুগত্য করার দাওয়াত, যাদেরকে দাওয়াত দেয়া হয় তাদের কাছে কোনো পার্থিব সম্পদ বা পারিশ্রমিক পাওয়ার আশা না করার ঘোষণা, দুনিয়ার ক্ষণস্থায়ী জিনিসের মোহ পরিত্যাগ ও আল্লাহর কাছে থেকে চিরস্থায়ী পুরস্কার প্রাপ্তির আশাবাদ প্রত্যেক নবীর দাওয়াতী ভাষণের অংগীভূত থাকতো । এরপর হযরত হুদ (আ.) তার জাতির বিশেষ অবস্থা ও চরিত্র সম্পর্কেও বক্তব্য রাখেন। নিছক শক্তির দম্ভ প্রকাশার্থে এবং ধন সম্পদের প্রাচূর্য ও স্থাপত্য শিল্পের বড়াই প্রদর্শনার্থে তারা বিলাসবহুল ও কারুকার্য খচিত দালান কোঠা নির্মাণ করতো, পৃথিবীর নানা রকম সম্পদ ও শক্তির অধিকারী হয়ে তারা অহংকারে ধরাকে সরা মনে করতো এবং আল্লাহ তায়ালা ও তার সার্বক্ষণিক তদারকী সম্পর্কে উদাসীন থাকতো । হযরত হুদ (আ.) আদ জাতির এসব চারিত্রিক দোষ ক্রুটির সমালোচনা ও নিন্দা করতেন । যেমন, ‘তোমরা কি প্রত্যেক উচ্চ স্থানে নিষ্প্রয়োজন স্মৃতি সৌধ নির্মাণ করছো এবং বিরাট বিরাট প্রাসাদ নির্মাণ করছো, যেন চিরকাল বেঁচে থাকবে ৷’ (আয়াত ১২৮-১২৯) ‘রী’ শব্দটার অর্থ হলো উচ্চ স্থান । ১২৮ নং আয়াতের বক্তব্য থেকে প্রতীয়মান হয় যে, তারা তাদের এলাকায় যেখানেই কোনো উঁচু জায়গা পেতো, সেখানেই একটা সৌধ বা ভবন নির্মাণ করতো, যা পরবর্তীকালে দর্শকদের কাছে নিছক একটা স্মৃতি চিহ্ন বলেই মনে হতো । নিছক

— পৃষ্ঠা ২৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।