wWww.iscalibrary.com পক্ষে এবং বাতিলপন্থীদের বিপক্ষে তা সে যে কোনো দেশের ও যে কোনো যুগেরই হোক না কেন। এভাবে ইতিহাসের সকল যুগে মুসলমানের মাপকাঠি ও দৃষ্টিভংগি একই থাকে । তার দৃষ্টিতে বর্ণ, বংশ, ভাষা, ভৌগলিক সীমারেখা ও আত্মীয়তা ইত্যাদি যাবতীয় সংকীর্ণ গভীর উর্ধে থাকে বিচার বিবেচনা ও মূল্যবোধ । সে শুধু ঈমান ও ইসলামের মাপকাঠিতে সবাইকে মাপে ও. আপন পর বাছ বিচার করে। ag ’ (আয়াত ১০৫-১১০) এ আয়াত কটাতেই হযরত নূহ (আ.)-এর দাওয়াতের নির্যাস তুলে ধরা হয়েছে। এই দাওয়াত তাদের ভাই নূহই তাদেরকে দিয়েছিলো । অথচ তারা এই ভ্রাতৃত্বেরও কোনো তোয়াঙ্কা না করে তা প্রত্যাখ্যান করলো । অথচ ভ্রাতৃত্বের দাবী অনুসারে তাদের উচিত ছিলো এই দাওয়াতের প্রতি ঈমান আনা । কিন্তু তারা এই ভ্রাতৃত্বের কোনো কদর করলো না এবং তাদের ভাই-এর দাওয়াতের প্রতি তাদের মন নরম হলো না । নূহ বললো, ‘তোমরা কি ভয় করো না?’ অর্থাৎ তোমরা যা করছো, তার পরিণামকে কি তোমরা ভয় করো না? তোমাদের মনে কি আল্লাহর কোনো ভয় নেই? আনল্লাহভীতির এই উদাত্ত আহ্বান সমগ্র সূরা জুড়েই অব্যাহত রয়েছে। এভাবেই আল্লাহ তায়ালা ফেরাউন সম্পর্কেও বলেছেন। হযরত মূসা (আ.)ও এভাবেই ফেরাউনকে সম্বোধন করেছিলেন। সকল রসূলই এভাবেই দাওয়াতের সূচনা করেছেন। ‘আমি তোমাদের জন্যে একজন বিশ্বস্ত রসূল ৷ আমি তোমাদের সাথে কোনো কারচুপি, ধোকা প্রতারণা, বিশ্বাসঘাতকতা করছি না, তোমাদের কাছে যে দাওয়াত পৌছানোর দায়িত্ আমাকে দেয়া হয়েছে, আমি তার কিছুমাত্র কম বা বেশী পৌছাচ্ছিনা। ‘অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো ৷’ এভাবেই বারবার তাদেরকে আল্লাহর ভয়ের তাগিদ দেয়া হয়েছে। আর এই আল্লাহভীতি দ্বারা অনুপ্রাণিত হয়ে আনুগত্য ও আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। অতপর তাদেরকে দুনিয়া ও দুনিয়াবী স্বার্থের ব্যাপারে নিশ্চিন্ত করা হয়েছে। একজন নবী হিসাবে তিনি যে তাদেরকে এক আল্লাহর এবাদাত আনুগত্যের দাওয়াত দিচ্ছেন, তার বিনিময়ে তিনি তাদের কাছে কোনো পারিশ্রমিক চান না, তিনি এর পারিশ্রমিক শুধুমাত্র আল্লাহর কাছেই চান, যিনি এই দাওয়াতের আদেশ দিয়েছেন ও এই কাজে তাকে নিযুক্ত করেছেন। পারিশ্রমিক না চাওয়ার ওপর এতো জোর দেয়ার দ্বারা বুঝা যায় যে, সঠিক দ্বীনী দাওয়াত ও তাবলীগের জন্যে এটা চিরদিনই অত্যন্ত জরুরী । ইসলামের দাওয়াতের সাথে অন্যান্য বাতিল ধর্মমতের প্রচারক ও পুরোহিতদের প্রচারকার্যের পার্থক্য এখানেই সুস্পষ্ট হয়ে যায় ।
— পৃষ্ঠা ২৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।