Wwww.iscalibrary.com নিজেকে ‘সবার চেয়ে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান বলে তার জাতির পক্ষ থেকে আপত্তি জ্ঞাপন ও বিরোধিতা, আল্লাহ তায়ালা ইচ্ছে করলে ফেরেশতা পাঠাতে পারতেন এবং তিনি একজন উন্মাদ এই বলে তার দাওয়াত প্রত্যাখ্যান, অবশেষে হযরত নূহ (আ.) কর্তৃক আল্লাহর সাহায্য প্রার্থনা এবং বন্যা ও জাহাজ সম্পর্কে সংক্ষিপ্ত ইংগিত এই কেসসার অন্তর্ভুক্ত হয়েছে। এ কেসসাটা সূরা মোমেনুনেও যেমন আদ, সামুদ, মাদায়েনবাসী ও হযরত লূতের জাতির কাহিনীর পাশাপাশি আনুষংগিকভাবেই এসেছে, এখানেও তেমনি এসেছে। এখানে এই কাহিনীর যে দিকটা বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা হলো, হযরত নূহ (আ.) কর্তৃক তার জাতিকে আল্লাহকে ভয় করার দাওয়াত দেয়া, তার পক্ষ থেকে এই মর্মে ঘোষণা দেয়া যে, তিনি তাদেরকে হেদায়াত করার জন্যে তাদের কাছ থেকে কোনো প্রতিদান চান না এবং তিনি সেই দরিদ্র মোমেনদেরকে কখনো তাড়িয়ে দেবেন না যাদেরকে দেখে জাতির প্রতাপশালী ও ধনী লোকেরা নাক সিটকাতো । বলাবাহুল্য রসূল (স.) মক্কায় অবিকল এ ধরনের পরিস্থিতিরই সন্মুখীন ছিলেন। সবার শেষে এসেছে আল্লাহর কাছে এই মর্মে হযরত নূহের দোয়া যে, তিনি যেন তার সাথে তার জাতির একটা চূড়ান্ত মীমাংসা করে দেন, অতপর আল্লাহর পক্ষ থেকে কাফেরদেরকে পানিতে ডুবিয়ে মারা ও মোমেনদেরকে মুক্তিদানের মাধ্যমে দোয়া কবুল করার বিবরণ । বিভ্তিন্ন পর্যায়ে নুহ (আ.)-এর দাওয়াত “নূহের জাতি রসূলদেরকে অবিশ্বাস করেছিলো ।' | এ হচ্ছে ঘটনার শেষ পর্যায় । এটা দিয়েই কেসসা শুরু করা হয়েছে, যাতে বুঝানো যায় যে, রসূলকে অবিশ্বাস ও প্রত্যাখ্যান শুরু থেকে শেষ পর্যন্তই অব্যাহত ছিলো। এরপর বিশদ বিবরণ দেয়া শুরু হয়েছে। f হযরত নূহ (আ.)-এর জাতি হযরত নূহ (আ.) ছাড়া আর কাউকে অবিশ্বাস করেনি, তবুও বলা হয়েছে যে, তারা রসূলদেরকে অবিশ্বাস করেছিলো। কেননা নবুওত ও রেসালাত মূলত একটাই ৷ রেসালাত হলো এক আল্লাহর এবাদাত ও দাসত্বের দাওয়াতের আরেক নাম । যে ব্যক্তি কোনো.-একজন রসুলের রেসালাতকেও অস্বীকার করে, সে আসলে সকল নবী রসূলকেই অস্বীকার করে। কারণ এক আল্লাহর এবাদাত ও দাসত্ব মেনে নেয়ার দাওয়াত সকল নবীই দিয়েছেন। কোরআন একাধিক জায়গায় এ দাওয়াতের উল্লেখ করেছে। কেননা এটা ইসলামী আকীদা-বিশ্বাসের অন্যতম মূলনীতি । ইসলামী দাওয়াত ও আন্দোলন মাত্রেই এ মূলনীত্তির অনুসরণ করে থাকে । আর এরই ভিত্তিতে সমগ্র মানব জাতি অমুসলমান ও মুসলমান- এই দুই শিবিরে বিভক্ত । এ বিভক্তি সকল মবী ও রসূলের যুগে ছিলো, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। মুসলমানের দৃষ্টিতে আল্লাহর পক্ষ থেকে আগত প্রত্যেক আকীদা ও প্রত্যেক দ্বীনের অনুসারীরাই তার উম্মাতভুক্ত । হযরত আদম (আ.)-এর মাধ্যমে মানব জাতির প্রথম আবির্ভাব থেকে সর্বশেষ তাওহীদী ধৰ্ম পর্যন্ত সকল নবী ও সকল আসমানী কেতাবের অনুসারীরাই মুসলিম । আর যে কোনো ও যে কোনো কেতাব ও নবীর প্রতি অবিশ্বাসীরাই কাফের ও অমুসলিম ৷ যারা মোমেন ও মুসলমান, তারা সকল নবী ও রসূলকেই মানে ও ভক্তি করে। কেননা সকল নবীই তাওহীদবাদী ৷ সকলেই এক আল্লাহর দাওয়াতের প্রবক্তা । | একজন মুসলমানের দৃষ্টিতে মানব জাতি বনু জাতি, গোষ্ঠী, বর্ণ, বংশ ও দেশে বিভক্ত নয়। মানব জাতি শুধু দুটো ভাগে বিভক্ত, হকপনস্থী ও বাতিল পদ্থী । মুসলমান সব সময় হকপন্থীাদের
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।