তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com রূংকার থেকেই এর অর্থের ছবি ফুটে উঠছে। একটা গর্তের পতনোন্ুখ ঢালু কিনারা থেকে ধাক্কা দিয়ে গড়িয়ে গড়িয়ে পর্যায়ক্রমে নিচে নিক্ষেপ করা থেকে যে শব্দের সৃষ্টি হয়, সেই শব্দ যেন আমাদের কানে আসছে। যারা এভাবে ধাক্কা খেয়ে জাহারামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হচ্ছে, তারা সবাই বিপথগামী পাপিষ্ঠ । এই পাপিষ্ঠরা নিক্ষিপ্ত হবার সাথে সাথে ইবলীসের সাংগ-পাংগরাও সবাই নিক্ষিপ্ত হবে, কেউ বাদ যাবে না এবং কেউ রেহাই পাবেনা । এরপর জাহাননাের ভেতর থেকেও তাদের কথাবার্তা শুনতে পাচ্ছি। তারা তাদের উপাসিত দেবদেবীকে বলছে, ‘তোমাদেরকে বিশ্বজগতের প্রতিপালকের সমান গণ্য করার সময় আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম! . অৰ্থাৎ আল্লাহর সাথে সাথে তোমাদেরও অথবা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের আনুগত্য করা আমাদের চরম ভ্রান্তি ছিলো । আজ. সময় হাতছাড়া হয়ে যাওয়ার পর তারা এ কথা বলছে। আজ যখন অপরাধীরা নিজ নিজ অপরাধের ফল ভোগ করছে, তখন তাদের মধ্যে এই চেতনা সঞ্চারিত হয়েছে। কিন্তু আজ এই চেতনা ও উপলব্ধি নিস্ষল। ‘আমাদের আর কোনো সুপারিশকারী নেই, নেই কোনো অন্তরংগ বন্ধু ৷' না কোনো দেব-দেবী বা বা মানবরচিত মতবাদের ধারক বাহক নেতা নেতৃুরা আজ সুপারিশ করবে, না কারো বন্ধুত্ব কোনো কাজে লাগবে। অতীতের কৃতকর্মে কোনো সুপারিশের অবকাশ যখন নেই, তখন দেখা যাক অতীতের সেই জীবনটায় আবার ফিরে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা । না, তাও নেই । আহা আমাদের যদি আর একবার সুযোগ দেয়া হতো, তাহলে আমরা ঈমানদার হয়ে যেতাম ৷’ | কিন্তু এটা কেবল আক্ষেপের আকারেই থেকে যাবে। পৃথিবীতে ফিরেও যাওয়া যাবে না, সুপারিশও পাওয়া যাবে না। কেননা আজ হলো কর্মফল পাওয়ার দিন। এরপর আসছে প্রত্যাশিত মন্তব্য, মিন্চয়হ এতে রাতে িদংণি | তাঁদের ফেনর ভাগ রোকই ঈশান আানেরি । আর তোমার প্রভু মহাপরাক্রমশালী, পরম দয়ালু ।' এই একই মন্তব্য এসেছে আদ, সামুদ ও হযরত লূতের জাতির ধ্বংসের কাহিনীর উপসংহারে । আল্লাহর নিদর্শনাবলীকে প্রত্যাখ্যানকারী প্রত্যেক জাতির ক্ষেত্রেই এরূপ মন্তব্য করা হয়েছে। নবীদের দাওয়াত ও আল্লাহর নিদর্শনকে মিথ্যা সাব্যস্তকারী অন্যান্য জাতির ওপর যে পার্থিব আযাব ও ধ্বংস নেমে এসেছে, হ্যরত ইবরাহীম (আ.)-এর জাতি তেমন কোনো আযাব ও ধ্বংসের শিকার হয়েছে বলে এখানে কোনো বিবরণ দেয়া হয়নি। তবে তার পরিবর্তে এখানে কেয়ামতের আযাবের দৃশ্য তুলে ধরা হয়েছে। এর মাধ্যমেই হযরত ইবরাহীম (আ.)-এর জাতির ও শেরকের অবসান, দেখানো হয়েছে। সমগ্র সূরার শিক্ষার বিষয় এটাই । আর কোরআনে কেয়ামতের ঘটনাবলীকে এমনভাবে দেখানো হয়- যেন তা এখনই ঘটছে, লোকেরা তা যেন সচক্ষেই দেখতে পাচ্ছে, তা দেখে তারা যেন আবেগে উদ্বেলিত হচ্ছে এবং তাদের স্নায়ুমন্ডল যেন রোমাঞ্চিত হচ্ছে, ঠিক যেমনটি ঘটে থাকে প্রকাশ্যে আসমানী আযাবে সংঘটিত ধ্বংসযজ্ঞসমূহের পরিণামে ।

— পৃষ্ঠা ২৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।