Wwww.iscalibrary.com ‘আর কেয়ামতের দিন আমাকে অপমানিত করো না। যেদিন কোনো ধন সম্পদ এবং কোনো | সন্তান-সন্ততি কোনো উপকারে আসবে না। তবে যে ব্যক্তি বিশুদ্ধ মন নিয়ে উপস্থিত হবে সে মুক্তি পাবে’ হযরত ইবরাহীম (আ.)-এর এ উক্তি দ্বারা আমরা বুঝতে পারি একজন সম্মানিত নবী হয়েও তিনি কেয়ামতের ভয়াবহতাকে কতো গভীরভাবে উপলব্ধি করতেন, আল্লাহর সামনে তিনি কতো বিনয়ী ছিলেন, তার সামনে অপমানিত হরার ভয়ে তিনি কতো শংকিত ছিলেন এবং নিজের ভুলত্রুটি সম্পর্কে তিনি কতো উদ্বিগ্ন ছিলেন। তার এ কথা থেকে আরো বুঝা যায়, তিনি কেয়ামতের দিনের প্রকৃত স্বরূপ নির্ভুলভাবে হৃদয়ংগম করেছিলেন। তিনি বুঝেছিলেন যে, সেদিন আল্লাহর জন্যে মনের পরিপূর্ণ আন্তরিকতা ও নিষ্ঠা ছাড়া এবং সব রকমের স্বার্থপরতা, পার্থিব মোহ, বিকৃতি ও আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো বা অন্য কিছুর প্রতি আসক্তি থেকে মুক্ত ও পবিত্র থাকা ছাড়া কারো কোনো সৎ কাজ গৃহীত হবে না। মনের এই পবিত্রতা ও এই সমস্ত কলুষতা থেকে মুক্ত হওয়াই সেদিন প্রত্যেক বান্দার উপকারে আসবে । এ ছাড়া পার্থিব স্বার্থের মোহান্ধ লোকেরা অন্য যেসব জিনিসকে পার্থিব দৃষ্টিকোণ থেকে মূল্যবান মনে করে, আখেরাতের বিচারে তার কোনোই মূল্য নেই । এরপর কেয়ামতের একটা ভয়ংকর দৃশ্য এমনভাবে তুলে ধরা হচ্ছে যেন, তা এখনই উপস্থিত EEO ALANA ot i Slik Gat ts sin যার জন্যে তিনি কেয়ামতকে নিয়ে এত শং! ETAT EET জীয়া তের ছাল নেহ তির মক করা হয়ছে জার বিধ্দগয়ীদের জা চন (আয়াত ৯০-১০২) _ এ আয়াতগুলোতে যে দৃশ্য তুলে ধরা হয়েছে তা এই যে, আল্লাহভীরুদের সামনে উপস্থিত করা হয়েছে এবং তাদের নিকটে আনা হয়েছে। এই আল্লাহভীরুরা পার্থিব জীবনে আল্লাহর আযাবের ভয়ে ভীতসন্তরস্ত থাকতো । অপরদিকে বিপথগামী পাপীদের সামনে জাহান্নামকে উন্ক্ত করা হয়েছে। এরা আখেরাতকে অস্বীকার করতো এবং সত্য ও ন্যায়ের পথ এড়িয়ে চলতো । তারা আজ কেয়ামতের দিন জাহান্নামের কাছে এক ভয়াবহ পরিবেশে অবস্থান করছে। তাদেরকে অধোমুখে জাহান্নামে নিক্ষেপের আগে তারা নানারকমের তিরস্কার ও ধমক শুনতে পাচ্ছে। তারা আল্লাহ তায়ালা ছাড়া আর কোন কোন উপাস্যে্ব পূজা করতো, কোনো কোন ব্যক্তি বা মতাদর্শের আনুগত্য করতো তা তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে। আর এই জিজ্ঞাসার সাথে হযরত ইবরাহীম (আ.)-এর সাথে তার জাতির লোকদের কথোপকথনের মিল রয়েছে। তিনিও জানতে চেয়েছিলেন যে, তোমরা কিসের পূজা করছো? আজ কেয়ামতের দিন তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, ‘তোমরা যার যার পূজো করতে, তারা এখন কোথায়? তারা কি তোমাদেরকে সাহায্য করতে বা সাহায্য গ্রহণ করতে পারছে?’ এ প্রশ্বের কোনো জবাব শোনা যাচ্ছে না। জবাবের আশাওঁ করা যায় না। কেননা এ প্রশ্ব কেবল ধমক ও তিরক্কারের জন্যেই করা হচ্ছে। | Hr Leh EARS Ra LS bl Oe LLL LST LAS UU ইবলীসের সকল বাহিনীকেও !' তাদেরকে অধোমুখে নিক্ষেপ করা হলো। দিষটুরভাবে ধাক্া দিয়ে দিয়ে নিক্ষেপ করার শবদ যেন আমরা শুনতে পান্ছি। এই 'কুবকেরু' শব্দটার
— পৃষ্ঠা ২৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।