তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com বংশ বিস্তারের মাধ্যমে নয়, বরং আদর্শের বিস্তারের মাধ্যমে ইসলামী সমাজের সম্প্রসারণ ঘটুক এরূপ আকাংখা থেকেই তার এই দেয়ার উদ্ভব। তিনি চেয়েছেন, তার পরবর্তী বংশধরের কাছে যেন তার দেয়া সত্যের দাওয়াত পৌছে, সে দাওয়াত যেন তাদের.কাছে হৃদয়গ্রাহী হয় এবং তাদেরকে ইবরাহীমের আনীত সত্য দ্বীন ইসলামে দীক্ষিত করে। সম্ভবত এটা তার সেই দোয়ারই ভিন্ন রূপ, যা তিনি নিজ পুত্র ইসমাঈলকে সাথে নিয়ে পবিত্র কা’বাঘর নির্মাণের সময় করেছিলেন। তিনি বলেছিলেন, - ‘হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে তোমার কাছে আত্মসমর্পণকারী বানাও, আর আমাদের বংশধরদের মধ্যে থেকেও তোমার কাছে আত্মসমর্পণকারী একটা উন্মাত গঠন করো । আর আমাদেরকে আমাদের জীবন বিধান শিখিয়ে দাও এবং আমাদেরকে ক্ষমা করো। নিশ্চয় তুমি ক্ষমাশীল ও দয়াময় । হে আমাদের প্রতিপালক! আমার বংশধরদের মধ্যে তাদের মধ্য থেকে এমন একজন রসূল পাঠাও, যিনি তমার আয়াতসমূহ তাদেরকে পড়ে শোনাবে, তাদেরকে কেতাব ও হেকমত শেখাবে এবং তাদেরকে বিশুদ্ধ করবে। নিশ্চয়ই তুমি মহা প্রতাপশালী ও পরম প্রস্ঞাময় ।' আল্লাহ তায়ালা তার এ দোয়া কবুল ও কার্যকর করেছিলেন, ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার দাওয়াত ও আন্দোলনের যে ধারার সূচনা তিনি করেছিলেন, তাকে পরবর্তীদের মধ্যে অব্যাহত রেখেছিলেন এবং তাদের মধ্যে আল্লাহর বাণী প্রচারকারী, আল্লাহর কেতাব ও হেকমত শিক্ষা দানকারী ও মানুষের চরিত্র সংশোধনকারী একজন রসূল পাঠিয়েছিলেন। এই দোয়া কবুল হয়েছিলো কয়েক হাজার বছর পরে এটা সাধারণ মানুষের কাছে দীর্ঘ সময়, কিন্তু আল্লাহর কাছে এটা একটা নির্দিষ্ট সময় যার মধ্যে কবুলকৃত দোয়া রাস্তবায়িত হওয়া উচিত বলে তার প্রজ্ঞার দাবী । ‘আর আমাকে নেয়ামতে পরিপূর্ণ বেহেশতের অধিকারী করো!’ ইতিপূর্বে তিনি যে দোয়া করেছেন, তার সাথে এ দোয়া সংগতিপূর্ণ । তিনি দোয়া করেছেন আল্লাহ তায়ালা যেন তাকে সৎ কাজে নিয়োজিত থাকার প্রেরণা দেয়ার মাধ্যমে সৎ লোকদের সাথে যুক্ত রাখেন । কেননা সৎ কাজ ও সৎ চরিত্রই মানুষকে সৎ লোকদের অন্তর্ভুক্ত রাখে। আর |. সেই সৎ লোকদের জন্যেই নির্ধারিত রয়েছে নেয়ামতে পরিপূর্ণ জান্নাত । ‘আমার পথভ্রষ্ট পিতাকে ক্ষমা করো ৷' পিতার পক্ষ থেকে অত্যন্ত নির্দয় ও নিষ্ঠুর বাক্যবাণ ও প্রচন্ড ধমকে জর্জরিত হয়েও হযরত ইবরাহীম তার জন্যে এ দোয়া করলেন কেবল সেই ওয়াদা পূরণের জন্যে, যা তিনি ইতিপূর্বে তার পিতার সাথে করেছিলেন। অবশ্য কোরআনে সূরা তাওবায় জানিয়ে দেয়া হয়েছে যে, অতি ঘনিষ্ঠ আত্মীয় হলেও মোশরেকদের জন্মে ক্ষমা চাওয়া জায়েয নয় । সেইসাথে এ কথাও পরিষ্কার করে দেয়া হয়েছে যে, হযরত ইবরাহীম (আ.) কর্তৃক তার পিতার ক্ষমার জন্যে দোয়া করার একমাত্র :| কারণ ছিলো ইতিপূর্বে দেয়া তীর প্রতিশ্রুতি । পরে তার কাছে যখন একথা স্পষ্ট হয়ে গেলো যে, ‘| সে আল্লাহর শত্রু, তখন তিনি তার সাথে সম্পর্ক ছিন্ন করলেন। তিনি তখন বুঝলেন যে, রক্তের আত্মীয়তা নয়, আদর্শের ও নীতির আত্মীয়তাই আসল আত্মীয়তা । এটাই ইসলামী শিক্ষার অন্যতম সুস্পষ্ট বৈশিষ্ট্য । ইসলামের দৃষ্টিতে মানুষে মানুষে সম্পর্কের প্রথম যোগসূত্র হলো আল্লাহর প্রতি বিশ্বাস । এই যোগসূত্র বাদ দিয়ে দু'জন মানুষের মধ্যে কোনো সম্পর্কই গড়ে উঠতে পারে না। এই যোগসূত্ৰ ছিন্ন হলে অন্য সকল যোগসুত্ৰই ছিন্ন হয়ে যায়। সে ক্ষেত্রে কোনো সম্পর্কই আর অবশিষ্ট থাকেনা।

— পৃষ্ঠা ২৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।