তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com সেখানে কোনো ত্রুটি নেই কোনো অনিয়ম নেই, আপনা থেকেই এমন ক্রটিহীনভাবে সব কিছু চলছে এটা কোনো সুস্থ ও বিবেকবান ব্যক্তি কিভাবে মেনে নিতে পারে? সুতরাং, এ সত্য মেনে নেয়া ছাড়া আর কোনো উপায় থাকে না যে এ মহা সৃষ্টির পেছনে রয়েছে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছা ও সুপরিকল্পিত এক ব্যবস্থাপনা, যার অধীনে পরিপূর্ণ এক শৃংখলার মধ্যে এসব কিছু চলছে। সার্বক্ষণিকভাবে সব কিছু এই একইভাবে চলতে থাকা যে কোনো সূক্ষদর্শী মানুষের দৃষ্টিতে এ সত্য তুলে ধরবে যে এসব কিছুর সৃষ্টা একজনই এবং তাদেরকে আহ্বান জানাবে যেন সব কিছু থেকে মুখ ফিরিয়ে একমাত্র তার দিকেই রুজু করা হয় এবং তাকেই সব কিছুর বিধানদাতা মেনে নিয়ে তার হুকুম মত চলার জন্যে সবাই প্রস্তুত হয়ে যায়। পূর্ব অধ্যায়ে বর্ণিত মোমেনদের এসব গুণাবলী ও তৎপরতাই বিশ্ব মানবতাকে পরিপূর্ণ বিকাশের দিকে এগিয়ে নিয়ে যায়, তাকে দুনিয়া আখেরাতে উভয় স্থানে সাফল্যমন্ডিত করে, আর চারিত্রিক বৈশিষ্ট্যসমূহই হচ্ছে সেই মূল বিষয় যা নিয়ে এই সূরায়ে মোমেনূনের দুটি অধ্যায়ে আলোচনা করা হয়েছে । এরশাদ হচ্ছে, ‘অবশ্যই আমি তাকে মাটির নির্যাস দ্বারা সৃষ্টি করেছি অর্থাৎ, আলোচ্য এ আয়াতটি মানুষের উন্নতি ও অগ্রগতির বিভিননমুখী সম্ভাবনা সম্পর্কে আভাস দিচ্ছে বিশেষ কোনো একটি গন্ডীর মধ্যে তাকে সীমাবদ্ধ করে দেয়া হয়নি এজন্যে মানুষের মধ্যে এসব সম্ভাবনা কতো বেশী তা কেউই নিরূপণ করতে পারে না, তার সাধ্যানুযায়ী সে চেষ্টা জারি রাখবে এবং যতো প্রকার পদ্ধতি সে প্রয়োগ করতে পারে সেই সকল পদ্ধতিতেই সে অনবরত চেষ্টা চালিয়ে যাবে। এর ফলে সে অবশ্যই তেমনি উপকৃত হবে যেমন করে কাদামাটি থেকে সে মানুষে রূপান্তরিত হয়েছিলো। মানুষ জন্মের প্রথম উৎসই হচ্ছে এই কাদা মাটি, এটাই হচ্ছে মানব সৃষ্টির প্রথম অবস্থা, তারপর পূর্ণাংগ মানুষে পরিণত হওয়া এটাই তার ক্রমোরনতির শেষ অবস্থা আমরা মহান আল্লাহর সন্দেহমুক্ত গ্রন্থ আল কোরআন থেকে জানতে পারি। মানব সৃষ্টির রহস্য বিষয়ে কারো কাছে বাড়তি কিছু জানতেও চাই না । জীব জস্তু পয়দা হলো কিভাবে সে বিষয়েও মানুষের জ্ঞান-গবেষণা আমরা মানি না, আল্লাহর প্রেরিত রসূলদেরকে আমরা সর্বশক্তিমান আল্লাহর প্রতিনিধি বলে বুঝেছি এবং মেনেও নিয়েছি। অবশ্যই আল কোরআন উপরোক্ত বিষয়টিকে আমাদের কাছে সুস্পষ্ট করে দিয়েছে, যাতে করে আল্লাহর সৃষ্টি সম্পর্কে জ্ঞান গবেষণা করার জন্যে আমাদের সামনে সুনির্দিষ্ট পথ উন্ক্ত হয়ে যায় এবং সে কাদা মাটি থেকে মানব সৃষ্টির এই জটিল ধারা কিভাবে এগিয়ে গেলো তার পর্যায়ক্ৰমিক রহস্য উদঘাটনে আমরা সক্ষম হই এবং এর বাইরে আরো বিস্তারিতভাবে জানার জন্যে অন্য কোনো পদ্ধতি নিয়ে আমরা যেন মাথা না ঘামাই, কেননা তাতে সৃষ্টির আরো বড় সত্যসমূহকে জানার পথে আমরা কোনো সহযোগিতা পাবো না । এখন দেখুন, এই উর্বর মস্তিষ্ক মানুষ প্রদত্ত বৈজ্ঞানিক মতবাদ মানব সৃষ্টি ও তার অগ্রগতি সম্পর্কে আল্লাহর দেয়া তথ্য মানার পথে এক বাধা হয়ে দাড়িয়েছে। কারণ সে মতবাদ একথাকে নাকচ করছে যে মানুষকে কাদা থেকে সৃষ্টি করা হয়েছে। এ সত্যকে অস্বীকার করার কারণে মানুষ নানা প্রকার ভুলের মধ্যে পড়ে যাচ্ছে এবং এর ফলে তারা ক্ষতিগ্রস্তই হ্‌চ্ছে। আল কোরআন সৃষ্টি রহস্য সম্পর্কে এর থেকে আর বেশী কিছু জানায়নি, সুতরাং আল কোরআনের বর্ণনার ওপর অন্য

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।