WwWww.iscalibrary.com আশা করেন না যে, কেয়ামতের দিন তিনি তার গুনাহ মাফ করে দেবেন। অর্থাৎ তিনি নিজেকে নিল্পাপ মনে করেন না, বরং নিজের ঘাড়ে প্রচুর গুনাহ রয়েছে ভেবে তিনি শংকিত ও চিন্তিত । তিনি নিজের সৎ কাজের ওপর নির্ভর করেন না এবং তার বিনিময়ে তিনি নিজেকে কোনো কিছু পাওয়ার যোগ্য বলেও বিবেচনা করেন না । তবে তিনি আল্লাহর অনুগ্রহ ও অনুকম্পা আশা করেন বলেই তার গুনাহ মাফ হবার ব্যাপারে আস্থাশীল । এ কথার মাধ্যমে তিনি আসলে আন্লাহভীতি, আদব ও সাবধানতার মনোভাবই প্রকাশ করেন। এটাই সঠিক মনোভাব, আল্লাহর নেয়ামত সম্পর্কে এটাই সঠিক অনুভূতি ও মূল্যায়ন । কেননা আল্লাহর নেয়ামত অত্যন্ত বড় ও বিশাল, আর বান্দার সৎ কাজের পরিমাণ খুবই সামান্য ও নগণ্য । এভাবে হযরত ইবরাহীম (আ.) বিশ্ব প্রভু আল্লাহ সংক্রান্ত বিশুদ্ধ আকীদাসমূহকে একত্রিত করেছেন। সেগুলো হচ্ছে, আল্লাহর একত্ব, পৃথিবীর জীবনের ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়েও মানুষের ওপর আল্লাহর প্রত্যক্ষ কর্তৃত্ব, মৃত্যুর পর পুনরুজ্জীবন ও হিসাব নিকাশ আল্লাহর অনুগ্রহ ও বদান্যতা এবং বান্দার ক্রটি-বিচ্যুতি । এ বিষয়গুলো হযরত ইবরাহীম (আ.)-এর জাতিও অস্বীকার করতো, অন্যান্য পৌত্তলিকেরাও অস্বীকার করে। এরপর ইবরাহীম (আ.) আল্লাহর কাছে আরো কয়েকটা সকাতর প্রার্থনা করেন, যেমন, ‘হে আমার প্রতিপালক, আমাকে প্রজ্ঞা ও দূরদর্শিতা দান করুন এবং আমাকে সৎ লোকদের সাথে যুক্ত রাখুন, পরবর্তীদের মধ্যে আমার সত্য ভাষণ চালু রাখুন, আমাকে নেয়ামতে পরিপূর্ণ বেহেস্তের উত্তরাধিকারী করুন, আমার পথত্রষ্ট পিতাকে ক্ষমা করুন, আমাকে কেয়ামতের দিন অপমানিত করবেন না, যেদিন সম্পদ ও সন্তান মানুষের কোনো উপকারে আসবে না। তবে আল্লাহর কাছে যে ব্যক্তি পবিত্র অন্তর নিয়ে উপস্থিত হবে, তার কথা আলাদা ৷ এই সমগ্র দোয়ার মধ্যে পার্থিব স্বার্থ সংক্রান্ত বিষয়ে কিছুই চাওয়া হয়নি, এমনকি শারীরিক সুস্ততাও নয়, এ দোয়া দ্বারা শুধু উচ্চতর মার্গে উন্নীত হওয়ার অভিলাষ প্রকাশ করা হয়েছে। এ দোয়ার চালিকা শক্তি ছিলো পবিত্র আবেগ ও নির্মল প্রেরণা । এ দোয়া উঠে এসেছিলো এমন এক হৃদয় থেকে, যা আল্লাহকে চেনার পর অন্যসব কিছুকে তুচ্ছ করতে শেখায় । সে হৃদয়ের কাছে একবার যা মজা লাগে, তা আরো পেতে চায়। সে হৃদয় যা কিছু আশা করে নিজের ইচ্ছা ও অভিকর্ুচির সীমার মধ্যেই আশা করে, i Gi নিজের ইচ্ছা ও অভিরুচি ‘অনুসারেই ভয় পায়। ‘আমাকে প্রজ্ঞা দান করো’ অর্থাৎ সেই সুন্ষ্ম ও নির্ভুল জ্ঞান দান করো, যা দ্বারা কোনটা ভাল ও কোনটা মন্দ, কোনোটা ন্যায় ও কোনোটা অন্যায়, আমি তা চিনতে পারি, অতপর যা অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী, তার সাথে যুক্ত থাকার পথ যেন গ্রহণ করতে ও তাতেই বহাল থাকতে পারি। ‘আমাকে সৎ লোকদের সাথে যুক্ত রাখো ৷’ লক্ষ্য করার বিষয় যে, এই দোয়া করছেন সেই মহান নবী ইবরাহীম, যার পুণ্যময়তা, মহত্ব, মহানুভবতা, ও ধৈর্যশীলতা সর্বজন বিদিত ৷ কী বিস্ময়কর বিনয়, কী অপূর্ব সতর্কতা, গুনাহে জড়িয়ে পড়ার কতো ভয়, মনের বিপথগামিতা সম্পর্কে কত শংকা এবং সৎ লোকদের সাথে নিছক সংশব ও সংযোগ বজায় রাখার কী তীর বাসনা! আর এই সংযোগ বজায় রাখার একমাত্র যোগসূত্র |: হিসেবে সৎ কর্মের প্রেরণা লাভের জন্যে আল্লাহর কাছে কী সকাতর মিনতি! ‘পরবর্তাঁদের মধ্যে আমার সত্যভাষণ চালু রাখো ৷' খিল্লাল ১৪তম ৩৭
— পৃষ্ঠা ২৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।