তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

wWww.iscalibrary.com ‘যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতপর তিনিই আমাকে সুপথ দেখান । আর যিনি আমাকে পানাহার করান। আর যখন আমি রোগাক্রান্ত হই, তখন আমাকে আরোগ্য দান করেন, যিনি আমাকে মৃত্যু দেবেন এবং পুনরায় জীবিত করবেন, আর যার সম্পর্কে আমি আশা করি ঘে, কেয়ামতের দিন আমার গুনাহ মাফ করবেন ।' এখানে হযরত ইবরাহীম (আ.) যেভাবে আল্লাহর কতিপয় গুণাবলীর বিবরণ দিয়েছেন, যেভাবে আল্লাহর সাথে তার সম্পর্কের চিত্র তুলে ধরেছেন, তা থেকে বুঝা যায় যে, তিনি তার সমগ্র সত্্বাকে নিয়েই তার প্রতিপালকের ঘনিষ্ঠ সান্নিধ্যে অবস্থান করছেন, পরিপূর্ণ আস্থার সাথে তীর প্রতি নির্ভরশীল রয়েছেন এবং তার প্রেমে মাতোয়ারা রয়েছেন। এখানে তিনি তীর গুণাবলীর বর্ণনা এমনভাবে দিচ্ছেন যে, মনে হয়, তিনি তাকে সচোক্ষে দেখতে পাচ্ছেন এবং নিজের ওপর আল্লাহর অনুগ্রহ ও দয়া নেমে আসাকে যেন তার সমগ্র হৃদয়, চেতনা ও অংগপ্রত্যংগ দিয়ে অনুভব করছেন। হযরত ইবরাহীম (আ.)-এর কথাগুলোকে কোরআন যেরূপ সুমধুর সূরে উদ্ধৃত করেছে, তা এই দয়া ও অনুগ্রহপূর্ণ পরিবেশকে আরো সম্প্রসারিত করতে ও এই ভাবধারার বিস্তার ঘটাতে সাহায্য করেছে। ‘যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতপর তিনিই আমাকে সুপথ দেখান ৷” অর্থাৎ যিনি আমাকে সম্পূর্ণ নতুনভাবে তৈরী করেছেন এবং তৈরী করার পদ্ধতি ও কৌশল তিনিই জানেন আমি জানি না- আমার জন্মতত্ত্ব আমার গঠন প্রক্রিয়া, আমার কর্মকান্ড, আমার আবেগ অনুভূতি এবং আমার বর্তমান সম্পর্কে একমাত্র তিনিই অবগত । ‘অতপর তিনিই আমাকে সুপথ দেখান ৷” অর্থাৎ যে পথ দিয়ে আল্লাহর কাছে পৌছতে পারবো । যে পথ দিয়ে আমি চলছি, চলবো এবং চলা উচিত, তা তিনিই দেখান । এ কথার মাধ্যমে হযরত ইবরাহীম (আ.) এরূপ মনোভাব প্রকাশ করছেন যেন তিনি মহান সষ্টার হাতে নির্মিয়মান একটা কাদার পুতুল । একে তিনি যেভাবে খুশী আকৃতি দেবেন। এ মনোভাব দ্বিধাহীন চিত্তে ও শর্তহীনভাবে পরিপূর্ণ আত্মসমর্পণের শামিল । ‘আর যিনি আমাকে খাওয়ান ও পান করান এবং যখন আমি রোগাক্রান্ত হই, আরোগ্য দান এ বক্তব্যের মাধ্যমে হযরত ইবরাহীম নিজের এই অনুভূতি প্রকাশ করছেন যেন রোগে ও সুস্থাবস্থায় তিনি আল্লাহর স্নেহ মমতাপূর্ণ অভিভাবকত্বে অবস্থান করেন। তিনি নবীসুলভ আদব ও ভক্তিশদ্ধার এমন সর্বোচ্চ পরাকাষ্ঠা দেখিয়েছেন যে, তিনি রোগাবস্থা ও সুস্থাবস্থা- উভয় অবস্থাই আল্লাহর ইচ্ছাক্রমে সংঘটিত হয় এ কথা জেনেও রোগাবস্থার জন্যে আল্লাহকে দায়ী করেননি, বরং আল্লাহকে কেবল রোগ নিরাময়কারী ও পানাহার করানেওয়ালা হিসাবে তুলে ধরেছেন। যেখানে আল্লাহ তায়ালা তাকে কোনো পরীক্ষা বা দুর্যোগের সম্মুখীন করেছেন, সেখানে সেই দুর্যোগের উল্লেখই তিনি করেননি । ‘যিনি আমাকে মারেন ও পুনরায় জীবিত করেন’ এ থেকে হযরত ইবরাহীম (আ.)-এর ঈমানের প্রকৃত রূপ তুলে ধরা হয়েছে। তিনি বিশ্বাস করতেন যে, একমাত্র আল্লাহ তায়ালাই মৃত্যুর ফায়সালা করে থাকেন। আর এরই মধ্য দিয়ে একথাও স্পষ্ট হয়ে গেছে যে, মৃত্যু সংক্রান্ত ঈমান আসলে আখেরাতের পুনরুজ্জীবনে নিশ্চিত বিশ্বাস স্থাপনেরই শামিল । ‘যার সম্পর্কে আমি আশা করি যে, তিনি কেয়ামতের দিন আমার গুনাহ মাফ করে দেবেন এর অর্থ দীড়ালো, হযরত ইবরাহীম (আ.)-এর মতো নবীও আল্লাহর কাছে এর চেয়ে বেশী কিছু

— পৃষ্ঠা ২৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।