তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

www.iscalibrary.com যে, মোশরেকরা তাদের বাপ-দাদার ধর্ম ত্যাগ করতে পারতো না, বাপদাদাকে অন্ধভাবে অনুকরণ না করে পারতো না এবং তাদেরকে বিপথগামী বলে স্বীকার করতে পারতো না । এভাবে এ ধরনের বিভিন্ন অন্ধ অনুকরণ সত্যের পথে বাধা হয়ে দাড়ায় । বিভিন্ন সময়ে মানুষের গুণগত ও মানসিক একগুয়েমি ও বিপথগামিতায় আক্রান্ত থাকাকালে এসব অন্ধ অনুকরণ সত্যের ওপর প্রভাব বিস্তার করে থাকে। ফলে আক্রান্ত লোকদেরকে স্বাধীনতা ও মুক্ত চিন্তার দিকে ফিরিয়ে হযরত ইবরাহীম (আ.) অত্যন্ত উদার ও সহিষ্ণু মানুষ হওয়া সত্তেও তাদের এধরনের গোয়ার্তুমি ও একগুয়েমি দেখে তাদেরকে সজোরে ঝাঁকুনি দেয়া এবং মূর্তিপূজা ও শেরকী আকীদা-বিশ্বাসের বিরুদ্ধে নিজের শত্রুতা ঘোষণা করা ছাড়া আর কোনো উপায়ন্তর খুঁজে পাননি । তিনি বললেন, ‘তোমরা কি ভেবে দেখেছো তোমরা ও তোমাদের প্রাচীন বাপ-দাদারা এ কিসের এবাদাত করছো? ওরা সবাই আমার শক্ৰ । কিন্তু বিশ্বজগতের প্রতিপালক শক্ত নন’ এভাবে হযরত ইবরাহীম (আ.)-এর পিতা ও তার স্বজাতি মূর্তি পূজায় লিপ্ত থাকলেও তিনি নিজের আকীদা-বিশ্বাসকে অটুট ও অম্নান রেখে তাদের কাছ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করেছেন এবং তাদের ও তাদের প্রাচীন পূর্ব-পুরুষদের আকীদা-বিশ্বাসের প্রতি নিজের শত্রুতার মনোভাব ব্যক্ত করেছেন। এ ব্যাপারে তিনি কোনো বাধাই মানেননি এবং কোনো শক্তিকেই ভয় পাননি । হযরত ইবরাহীম (আ.)-এর এই উক্তি উদ্ধৃত করে কোরআন শিক্ষা দিচ্ছে যে, আকীদা বিশ্বাস, নীতি ও আদর্শের ব্যাপারে কারো সাথে আপোষ হতে পারে না- এমনকি প্রতিপক্ষ যদি নিজের পিতাও হয় কিংবা সমগ্র জাতিও হয়, তবে তাদের সাথেও নয় । মানুষের সাথে মানুষের যতো রকমের সম্পর্ক ও বন্ধন থাকতে পারে, তার মধ্যে প্রথম বন্ধন হলো আকীদা বিশ্বাস ও নীতি-আদৰ্শের বন্ধন। আর মানব সমাজে যতো রকমের মূল্যবোধই থাক না কেন, তন্ধ্যে ঈমানী মূল্যবোধই হলো সর্বপ্রথম ও সর্বোচ্চ মূল্যবোধ । এ ছাড়া আর যা কিছুই থাক এবং যেখানেই থাক, তা ঈমানেরই অধীন এবং তারই শাখা-প্রশাখা ৷ এখানে লক্ষণীয় যে, হযরত ইবরাহীম (আ.) তার স্বজাতি ও তাদের পূর্ব পুরুষদের পূজ্য-উপাস্যদের সবার প্রতি শত্রুতা প্রকাশ করলেও “‘বিশ্বপ্রভু' আল্লাহকে সেগুলো থেকে বাদ রেখেছেন। তিনি বলেছেন, ‘একমাত্র বিশ্ব প্রভু ছাড়া ওরা সবাই আমার শত্রু ।’ কেননা তাদের প্রাচীন পূর্ব-পুরুষদের মধ্যে এমনও কেউ থাকতে পারে, যে আল্লাহর এবাদাত করতো । জাতির ঈমান আকীদা নষ্ট ও বিকৃত হবার আগে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদাতকারী মানুষ থাকা বিচিত্র নয়। আবার এমন কেউও থাকতে পারে যে আল্লাহর এবাদাত করেছে । কিন্তু সেই সাথে কিছু তথাকথিত দেব-দেবীকেও শরীক করেছে। সুতরাং এ উক্তিকে বলা যেতে পারে হযরত ইবরাহীম (আ.)-এর সতর্কতাও প্রজ্ঞার সাক্ষর । ইসলামী আকীদা বিশ্বাস ও তার সুক্ষ বিষয়গুলোকে তুলে ধরার সময় তিনি এই সতর্কতা ও প্রজ্ঞাকে কাজে লাগাতেন। এ প্রজ্ঞা ও সতর্কতা ছিলো হযরত ইবরাহীম (আ.)-এর বৈশিষ্ট্য । আল্লাহ্‌ তায়ান্লা সম্পর্কে একজ্তন মোমেনের অভিব্যক্তি পরবর্তী ক’টা আয়াতে হযরত ইবরাহীম বিশ্ব প্রভুর গুণাবলী এবং সর্বাবস্থায় ও সকল সময় তার সাথে তার সম্পর্কের বর্ণনা দিয়েছেন। এ থেকে আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্কের ঘনিষ্ঠতা এবং প্রতিটা কর্মকান্ডে ও প্রত্যেক প্রয়োজনে আল্লাহর সক্রিয় হাতের উপস্থিতি অনুভব করি,

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।