Wwww.iscalibrary.com আনীত ধর্মের অনুসারী বলে তারা নিজেদেরকে দাবী করে থাকে। অথচ ইবরাহীম (আ.)-তার জাতির মূর্তি পূজার ঘোর বিরোধী ও কঠোর সমালোচক ছিলেন। আর আজকের মক্কার মোশরেকরা যে ধরনের মূর্তি পূজা করে থাকে, ইবরাহীমের পিতা ও জাতিও ঠিক তদ্রপ মূর্তি পূজা করতো । তিনি 'প্রচন্ড ক্ষোভ ও বিশ্বয়ের সাথে তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে, তোমরা কিসের পূজা করো?’ ‘তারা বললো, আমরা কতকগুলো মূর্তির পূজা করি এবং তাদের পাশে অবস্থান করি ।' তারা তাদের মূর্তিগুলোকে ইলাহ বা মাবুদ নামে আখ্যায়িত করতো । কিন্তু তাদের মুখ দিয়ে ওগুলোকে মূর্তি বলা দ্বারা বুঝা যায়, তারা এ কথা অস্বীকার করার ক্ষমতা রাখতো না যে, ওগুলো তাদেরই হাতের তৈরী পাথরের মূর্তি। তথাপি তারা ওগুলোর সামনে ধর্ণা দিয়ে পড়ে থাকে এবং ওগুলোর পূজো করতে অভ্যপ্ত হয়ে গেছে। এটা চরম নির্বুদ্ধিতা । কিন্তু বিশ্বাস যখন বিকৃত হয়ে | গেলো, তখন সে বিশ্বাসের ধারকদের বুঝবার ক্ষমতাই রইল না যে, তাদের পূজো উপাসনা, |' ধ্যান-ধারণা ও কথাবার্তা কত নিচের স্তরে নেমে গেছে। এদিকে ইবরাহীম (আ.) তাদের সুপ্ত বিবেক ও বিভ্রান্ত মনকে জাগ্রত করা ও কোনো চিন্তা ভাবনা ছাড়াই যে চরম নির্বুদ্ধিতার পরিচয় তারা দিচ্ছে, সে সম্পর্কে তাদের সচেতন করা শুরু করে দিলেন, ‘সে বললো, ওই সব মূর্তিকে যখন তোমরা ডাক, তখন ওরা কি শুনতে পায়? কিংবা ওরা কি তোমার কোনো ক্ষতি বা উপকার করতে পারে?’ বস্তুত যে মাবুদের পূজা উপাসনা করা হয়, অন্তত পক্ষে তার বিনীত পূজারীর ন্যায় শ্রবণ শক্তি তো থাকা চাই! অথচ এই মূৰ্তিগুলো এমনই যে, তাদের উপাসকরা যখন তাদের উপাসনা করে এবং ক্ষতি থেকে নিস্তার লাভ ও উপকার প্রাপ্তির জন্যে সকাতর প্রার্থনা করে, তখন তা শুনবার ক্ষমতাও রাখে না । এখন তারা যদি বধির হয়ে থাকে এবং শুনতেই না পায়, তাহলে ওরা লাভ বা ক্ষতি সাধনের ক্ষমতা কোখেকে পাবে? এ দুটোর কোনোটাই মোশরেকরা দাবী করতে পারেনা। ইবরাহীম (আ.)-এর জাতি এ প্রশ্ন ক'টার কোনোটাই জবাব দেয়নি। কেননা ইবরাহীম (আ.) যে তাদের প্রতি বিদ্বূপ করছেন এবং তাদের কঠোর নিন্দা করছেন, সে সম্পর্কে তাদের কোনোই সন্দেহ ছিলো না । ইবরাহীম যা বলছেন, তা খন্ডন করার কোনো যুক্তি- প্রমাণও তাদের কাছে ছিলো না। তাই তারা যখন কথা বললো, তখন কোনো যুক্তি প্রমাণের পরিবর্তে নিজেদের হঠকারিতা ও গোয়ার্তুমির পরিচয়ই প্রকটভাবে তুলে ধরলো, যা বিনা চিন্তা-ভাবনায় ও না জেনে না বুঝে অন্যের পদানুসারীদের চিরাচরিত স্বভাব । ‘তারা বললো, আমরা বরং আমাদের রাপ-দাদাদেরকে এ রকমই করতে দেখেছি ৷’ অর্থাৎ এই মূর্তিগুলো কোনো কথাও শুনতে পায় না, কারো কোনো লাভ ক্ষতিও করতে পারে না। তবে আমরা আমাদের বাপ-দাদাদেরকে এগুলোর সামনে ধর্ণা দিয়ে থাকতে দেখেছি । তাই আমরাও ওগুলোর সামনে ধর্ণা দেই এবং পূজো উপাসনা করি। এ জবাব যদিও অপমানজনক ও লজ্জাকর ৷ কিন্তু হযরত ইবরাহীম (আ.)-এর সময়কার মোশরেকরা এ কথা বলতে কোনো লজ্জা বা অপমান বোধ করেনি । যেমন মক্কায় মোশরেকরাও করেনি। বাপ-দাদাদের করা যে কোনো কাজ কোনো রকম চিন্তা-গবেষণা ছাড়াই অনুকরণীয় ছিলো। শুধু তাই নয়, বরং প্রকৃত ব্যাপার হলো, ইসলাম গ্রহণের একটা অন্যতম বাধাই ছিলো এই
— পৃষ্ঠা ২৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।