wWww.iscalibrary.com আলোচনা, তথাকথিত দেব-দেবীর উপাসনাকে তার প্রত্যাখ্যান, একমাত্র আল্লাহর এবাদাত করার ওপর তীর গুরুত্ব আরোপ ও আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়া সংক্রান্ত । এরপরই তুলে ধরা হয়েছে কেয়ামতের পূর্ণাংগ চিত্র । এই চিত্রে দেখানো হয়েছে যে, দেব-দেবীর পূজারীরা তাদেরকে সেদিন অস্বীকার করবে এবং যে শেরকের কারণে তাদের অমন শোচনীয় পরিণতি হয়েছে তার জন্যে তারা অনুশোচনা করবে। মোশরেকদের জন্যে এ কাহিনীতে যে শিক্ষণীয় বিষয় রয়েছে তা এখানে আলোচিত হয়েছে। এ জন্যে তাওহীদ বিশ্বাসের যথার্থতা, শেরকের অসারতা এবং কেয়ামতের দিন মোশরেকদের শোচনীয় পরিণতি বিশদভাবে আলোচনা করা হয়েছে। কেননা এগুলোই এর কেন্দ্রীয় আলোচ্য বিষয় । এ ছাড়া অন্য যেসব বিষয় আনুষংগিকভাবে এসেছে, তা এখানে সংক্ষেপে ও অন্যান্য সুরায় বিস্তারিতভাবে এসেছে। হযরত ইবরাহীম (আ.)-এর কাহিনীর কিছু কিছু অংশ সূরা বাকারায়, আনয়ামে, হুদে, ইবরাহীমে, হেজরে, মারিয়ামে, আহ্বিয়ায়, ও হজ্জে আলোচিত হয়েছে। প্রত্যেক সূরায় সে সূরার সাধারণ আলোচনার সাথে সামঞ্জস্য রক্ষা করেই আলোচ্যসূচী স্থির করা হয়েছে এবং সূরার বক্তব্য, প্রেক্ষাপট ও শিক্ষার সাথে সংগতিশীল বিষয়ই তুলে ধরা হয়েছে। সূরা বাকারায় এসেছে তিনি ও তার পুত্র ইসমাঈল কর্তৃক কা'বা শরীফের নির্মাণের কথা, পবিত্র মন্ধা নগরীকে নিরাপদ ও শান্তিপূর্ণ নগরীতে পরিণত করার জন্যে আল্লাহর কাছে তার দোয়ার বিবরণ এবং এই মর্মে তার ঘোষণা যে, কা’বা শরীফ ও তার নির্মাতার উত্তরাধিকার একমাত্র তার আনীত ধর্মের অনুসারী মুসলমানদের জন্যেই নির্দিষ্ট- যারা কেবল তার বংশধর হওয়ার সুবাদে তার উত্তরাধিকারী হওয়ার দাবী করে- তাদের জন্যে নয়। বনী ইসরাঈলের পথভ্রষ্টতা, তাদের অভিশপ্ত ও বিতাড়িত হওয়া এবং হযরত ইবরাহীম (আ.)-এর আনীত ধর্ম ও তার নির্মিত ঘরকে মুসলমানদের উত্তরাধিকাররূপে চিহ্নিত করার পরিপ্রেক্ষিতেই তিনি সে ঘোষণা দিয়েছিলেন। সূরা বাকারায় কাহিনীর এ অংশটাও আলোচিত হয়েছে যে, তার সমসাময়িক কাফের বাদশার সাথে আল্লাহ তায়ালা সম্পর্কে তার বিতর্ক অনুষ্ঠিত হয়েছিলো । মহান আল্লাহ তায়ালা যে জীবিতকে মৃত ও মৃতকে জীবিত করতে পারেন, সে সম্পর্কে সে বাদশাহ বিতর্ক তুললে তিনি তাকে চ্যালেঞ্জ দিয়েছিলেন যে, আল্লাহ তায়ালা পূর্বদিক থেকে সূর্য উদিত করেন, তুমি ওটা পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও । এই চ্যালেঞ্জে কাফের বাদশাহ পরাজিত ও হতবাক হয়ে গিয়েছিলো। | সূরা বাকারায় আরো আলোচিত হয়েছে যে, হযরত ইবরাহীম আল্লাহর কাছে আবেদন জানিয়েছিলেন যে, তিনি কিভাবে মৃতকে জীবন দান করেন, এটা যেন তিনি তাকে দেখান । আল্লাহ তায়ালা এই আবেদনের জবাবে তাকে চারটি পাখী যবাই করা এবং সে চারটে পাখীর দেহের বিভিন্ন অংশকে বিভিন্ন পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে রাখার আদেশ দেন। তারপর সেগুলোকে তার সামনেই জীবিত করেন এবং জীবিত হয়ে পাখীগুলো তার কাছে ছুটে আসে । সে সূরায় এই উভয় কাহিনীই আল্লাহর নিদর্শনাবলী এবং তার জীবিতকে মৃত করা ও মৃতকে জীবিত করার ক্ষমতা সংক্রান্ত আলোচনা প্রসংগেই বর্ণিত হয়েছে। পক্ষান্তরে সূরা আনয়ামে এসেছে তার আল্লাহ তায়ালা সংক্রান্ত তত্তবানুসন্ধান এবং সূর্য, চন্দ্র, নক্ষত্র ও প্রকৃতির নিদর্শনাবলী সম্পর্কে তার গভীর চিন্তা গবেষণার পর অবশেষে আল্লাহর সন্ধান লাভের কাহিনী । সমগ্র সূরাটা ইসলামের শাশ্বত আকীদা বিশ্বাস, বিশ্ব প্রকৃতিতে বিরাজমান
— পৃষ্ঠা ২৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।