তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com AD A HA be 0 পলা Sag ge Yo © unsilh urs e CIC uy st Yt Cf US ls LY EDS Ss ct Suis Ill et 55 8 UT uf Fe 2 DA ch 2. W A DDoaNe 6 nyt yl 30) SL ule se 258 ৯৯. (আসলে) এ সব বড়ো বড়ো গুনাহগার ব্যক্তিরাই আমাদের পথভ্রষ্ট করে দিয়েছে। ১০০. (হায়! আজ) আমাদের (পক্ষে কথা বলার) জন্যে কেউই রইলো না, ১০১. না আছে (এমন) কোনো সুহৃদ বন্ধু (যে আল্লাহ তায়ালার কাছে সুপারিশ পেশ করতে পারে?) ১০২. অবশ্যই আমরা ঈমানদার হয়ে যেতাম! ১০৩. নিসন্দেহে এ (ঘটনার) মাঝেও (শিক্ষার) নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশ লোক তো ঈমানই আনে না। ১০৪. নিশ্চয়ই তোমার মালিক পরাক্রমশালী ও পরম দয়ালু । তাফসীর আয়াত-৩৯-১০৪ ফেরাউন, তার দলবল ও হযরত মূসা (আ.)-এর কাহিনী ইতিপূর্বে বর্ণিত হয়েছে। সেই কাহিনীতে ফেরাউনের চরম পরিণতির উল্লেখ রয়েছে। তাতে দুর্বল মোমেনদের জন্যে সুসংবাদ রয়েছে। মক্কায় রসূল (স.)-এর আমলে সংখ্যালঘু মুসলমানদের অবস্থা তাদের মতোই ছিলো । মক্কার যেসব অত্যাচারী ফ্যাসিবাদী মোশরেকরা ফেরাউনের মতো আচরণ করে, তাদের ধ্বংসের বার্তাও সে কাহিনীতে ঘোষিত হয়েছে। এবার সে কাহিনীর পর আসছে হযরত ইবরাহীম (আ.)-এর কাহিনী । রসুল (স.)-কে আদেশ দেয়া হচ্ছে যেন এই কাহিনী মোশরেকদেরকে শোনান ৷ কেননা তারা দাবী করে থাকে যে, তারা হযরত ইবরাহীম (আ.)-এর উত্তরাধিকারী ও তার আনীত আদি ও আসল ধর্মের অনুসারী । অথচ তারা আল্লাহর সাথে শরীক করে এবং যে পবিত্র ঘর হযরত ইবরাহীম (আ.) একমাত্র স্থাপন করে। আয়াতে বলা হয়েছে, ‘তাদেরকে হযরত ইবরাহীমের কাহিনী জানিয়ে দাও’, যাতে তাদের দাবীর অসারতা প্রমাণিত হয়। এই সূরার কাহিনীগুলোতে এঁতিহাসিক ধারাবাহিকতা অনুসরণ করা হয়নি। কেননা এর | একমাত্র উদ্দেশ্য হলো শিক্ষা । তবে সূরা আ'রাফ প্রভৃতিতে এঁতিহাসিক ধারাবাহিকতা বর্ণনা করাই উদ্দেশ্য, যাতে হযরত আদম (আ.)-এর সময় থেকে পৃথিবীর উত্তরাধিকার লাভ ও নবীদের আগমনের ধারাবাহিকতা তুলে ধরা যায়! এ জন্যে সেসব সূরায় হযরত আদম (আ.)-এর বেহেশত থেকে অবতরণ ও পৃথিবীতে মানব জীবনের সূচনা থেকে এঁতিহাসিক ধারাবাহিকতা অনুসারে কাহিনী বর্ণনা করা হয়েছে। এখানে হযরত ইবরাহীম (আ.)-এর কাহিনীর যে অংশটা আলোচিত হয়েছে, তা হলো তার জাতির কাছে তার রসূল হিসাবে আর্বিতৃত হওয়া, তাদের সাথে ইসলামী আকীদা বিশ্বাস নিয়ে তার [

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।