www.iscalibrary.com Ife UO e589 ty UGS Enel CS ole ন Af APA 7 A A PDoA Doh sz A PS al S Ly 3 dps PUBS isl UT HS CU EVE ed ADNAN ABD Ad A Dai pais le ug eu G0 UE PUES Uy Hf AS ADP LAzG A DAD BDA PDhoocsr er SUB ULSV BU Af VIO al it CGO grit 30d tye 3196 nity eth cA A AU AZ DANG KN 6 endl Ee A 0) ob SIN 0 ns=2 ৬৯. (হে নবী,) তুমি ওদের কাছে ইবরাহীমের ঘটনাও বর্ণনা করো। ৭০. যখন সে তার | পিতা ও তার জাতির লোকদের (এ মর্মে) জিজ্ঞেস করেছিলো, তোমরা সবাই কার এবাদাত করো? ৭১. তারা বললো, (হা), আমরা মূর্তির এবাদাত করি, নিষ্ঠার সাথেই আমরা তাদের এবাদাতে মগ্ন থাকি। ৭২. সে বললো (বলো তো), তোমরা যখন তাদের ডাকো তারা কি তোমাদের কোনো কথা শুনতে পায়, ৭৩. অথবা তারা কি তোমাদের কোনো উপকার করতে পারে; কিংবা (পারে কি) তোমাদের কোনো ক্ষতি করতে? ৭৪. তারা বললো, (না তা পারে না, তবে) আমরা আমাদের বাপদাদাদের এরূপে এদের এবাদাত করতে দেখেছি, ৭৫. সে বললো, তোমরা কি কখনো তাদের ব্যাপারটা (একটু) চিন্তা ভাবনা করে দেখেছো-যাদের তোমরা এবাদাত করো, ৭৬. তোমরা নিজেরা (যেমনি করছো)- তোমাদের আগের লোকেরাও (তেমনি করেছে), ৭৭. (এভাবে যাদের এবাদাত করা হচ্ছে,) তারা সবাই হচ্ছে আমার দুশমন ৷ একমাত্র সৃষ্টিকুলের মালিক ছাড়া (তিনিই আমার বন্ধু), ৭৮. তিনি আমাকে পয়দা করেছেন, অতপর তিনিই আমাকে (অন্ধকারে) চলার পথ দেখিয়েছেন, ৭৯. তিনিই আমাকে আহাৰ্য দেন, তিনিই (আমার) পানীয় যোগান, ৮০. আর আমি যখন রোগাক্রান্ত হই তখন তিনিই আমাকে রোগমুক্ত করেন, ৮১. তিনিই আমার মৃত্যু ঘটাবেন, তিনিই আমাকে আবার (নতুন) জীবন দেবেন, ৮২. শেষ বিচারের দিন তার কাছ থেকে আমি এ আশা করবো, তিনি আমার গুনাহসমূহ মাফ করে দেবেন; ৮৩. (অতপর ইবরাহীম দোয়া করলো,) হে আমার মালিক, তুমি আমাকে জ্ঞান দান করো এবং আমাকে নেককার মানুষদের সাথে মিলিয়ে রেখো। যিন্লাল ১৪তম ৩৬
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।